এক্সপ্লোর

মোদি তাদের প্রতি বিরূপ, মনে করে দক্ষিণ ভারত, আমি পাশে থাকার বার্তা দিতেই কেরলে প্রার্থী, বললেন রাহুল

নয়াদিল্লি: রাহুল গাঁধীর অমেঠির পাশাপাশি কেরলের ওয়েইনাড় থেকেও ভোটে লড়ার সিদ্ধান্তে সরগরম রাজনীতি। সিপিএম তাঁর সিদ্ধান্তে ক্ষুব্ধ, বিজেপি তাঁকে কটাক্ষ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কংগ্রেস সভাপতিকে নিশানা করে বলেছেন, তাঁরা ‘হিন্দু সন্ত্রাস’, ‘হিন্দু সন্ত্রাস’ বলে শান্তিকামী হিন্দু সমাজকে অপমান করেছেন। হিন্দুরা এজন্য তাঁদের ওপর বিরক্ত, তাঁদের শিক্ষা দেবেন। সে কারণেই সংখ্যাগুরু সম্প্রদায় অধ্যুষিত কেন্দ্রে প্রার্থী দিতে ভয় পাচ্ছে কংগ্রেস, সংখ্যালঘু এলাকায় যেতে হচ্ছে। আজ এই প্রেক্ষাপটেই রাহুল মঙ্গলবার দাবি করেন, দক্ষিণ ভারতের লোকজনের ধারণা, প্রধানমন্ত্রী মোদি তাঁদের শত্রু বলে ভাবেন। তিনি তাঁদের পাশে আছেন, এই বার্তা দিতেই ওয়েইনাড়ে প্রার্থী হচ্ছেন। কংগ্রেস সভাপতি দলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে বলেন, দক্ষিণ ভারতে একটা খুব জোরালো ধারণা আছে যে, বর্তমান কেন্দ্রের সরকার তাঁদের সঙ্গে নিয়ে চলছে না। নরেন্দ্র মোদির মধ্যে তাঁদের প্রতি শত্রুতার মনোভাব দেখছেন তাঁরা। তাঁদের ধারণা, দেশের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাঁদের সামিল করা হচ্ছে না। তাই দক্ষিণ ভারতকে এটা বোঝাতে চেয়েছি যে, আমরা আপনাদের পাশে, সঙ্গে আছে। সেজন্যই আমি কেরল থেকে প্রার্থী হচ্ছি। গতকাল বিজেপি সভাপতি অমিত শাহও নাম না করে রাহুলকে কটাক্ষ করেন, অমেঠির ভোটাররা তাঁর কাছে কাজের হিসাব চাইবেন, এই ভয়েই উনি কেরলে পালিয়ে গেলেন। বামেরা আগেই রাহুলকে তোপ দেগে বলেছে, তাদের ধাক্কা দিতেই ওনার এই সিদ্ধান্ত। কেরল সিপিএমের মুখপত্রে তাঁকে কটাক্ষ করা হয়েছে পাপ্পু বলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget