এক্সপ্লোর

Suvendu Adhikari: শুভেন্দুর সভা শেষে BJP কর্মীদের উপর হামলা, বাঁশ-লাঠি নিয়ে ছুটে এল প্রায় ১৫০ জন..

Malda Suvendu BJP Attacked: রতুয়ায় শুভেন্দুর সভা থেকে ফেরার সময় হামলা, আক্রান্ত একাধিক বিজেপি নেতা, মাথা ফাটল উত্তর মালদার যুব মোর্চার সম্পাদকের..

করুণাময় সিংহ, মালদা: শুভেন্দু অধিকারীর সভা (Suvendu Adhikari Rally) থেকে ফেরার পথে বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা (Attacked On BJP Worker)। বাঁশ, লাঠি নিয়ে গাড়িতে হামলা করা হয়েছে বলে অভিযোগ। মাথা ফেটেছে উত্তর মালদার যুব মোর্চার সম্পাদকের। গোটা  ঘটনায় গুরুতর জখম উত্তর মালদার যুব মোর্চার জেলা সম্পাদক সহ ৬ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তড়িঘড়ি আড়াইডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। বর্তমানে সেখানেই তারা চিকিৎসাধীন। মালদার রতুয়া থানার বাহারাল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। 

শুভেন্দুর সভা সেরে ফেরার পথে বিজেপি কর্মীদের উপর হামলা 

এদিন মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে একটি জনসভার আয়োজন করা হয়েছিল রতুয়ায়। জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সভা শেষ করে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলা চালান হয় বলে অভিযোগ। হামলা চালানোর অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়েছে উত্তর মালদার যুব মোর্চার সম্পাদক শুভম স্বর্ণকার, রাজু চৌধুরী, উদয় চৌধুরী, তপন চৌধুরী সঞ্জয় চৌধুরী সহ গাড়ির চালক  সুজন ঘোষ। তাদের বাড়ি পুখুরিয়ার মুরচা এলাকায়।জানা গিয়েছে, এদিন সভা শেষ করে বিজেপির কর্মী সমর্থকরা একটি ম্যাজিক গাড়িতে করে ফিরছিলেন। হঠাৎ তাদের ওপর ১০০ থেকে ১৫০ জন হামলা চালায়।যদিও,' এই হামলার অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন', বলে দাবি মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মেহবুব আলম সরকারের।

আরও পড়ুন, 'পোস্ট দিয়েছে, সম্মান দেয়নি..', রাষ্ট্রপতির প্রসঙ্গ তুলে দেবের নিশানায় এবার প্রধানমন্ত্রী

 আগামী সপ্তাহের শুরুতে, এমন একটা বোমা পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে : শুভেন্দু

মূলত এদিন শুভেন্দু অধিকারী বলেন, কাল রবিবার, আগামী সপ্তাহ শুরু হতে চলেছে। আপনারা দেখবেন, আমি বলব না বিস্তারিত। আগামী সপ্তাহের শুরুতে, এমন একটা বোমা পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। সোমবার SSC-র নিয়োগ দুর্নীতির মামলার রায় ঘোষণা করতে চলেছে কলকাতা হাইকোর্ট। দুর্নীতির মাথাদের নাম কি সামনে আসবে? এবার বিচার পাবেন আন্দোলনকারী যোগ্য চাকরিপ্রার্থীরা? তা নিয়ে যখন জোর চর্চা চলছে, তখন তৃণমূলকে আক্রমণ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, 'নিশ্চিন্ত থাকুন। তৃণমূল কূলকিনারা পাবে না, সেই ব্যবস্থার দিকে যাচ্ছে, অপেক্ষা করতে থাকুন। এই চোর তৃণমূলকে তাড়াতে হবে।' 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget