এক্সপ্লোর

Dilip Ghosh: 'এটা পার্টির প্রোগ্রাম নয়..', সাতসকালে BJP প্রার্থী দিলীপের হাতে হকি স্টিক !

Dilip With Hockey Stick : দিলীপ ঘোষের হাতে হকি স্টিক ও বল তুলে দেন বিজেপি থেকে বহিষ্কৃত নেতা..

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: লাঠি, ত্রিশূল, গদার পর এবার দিলীপ ঘোষের (Bardhaman Durgapur BJP Candidate Dilip Ghosh)হাতে দেখা গেল হকি স্টিক। বর্ধমান শহরে একটি ক্লাবের মাঠে হকি খেলতে দেখা গেল দিলীপ ঘোষকে। তাৎপর্যপূর্ণভাবে দিলীপ ঘোষের হাতে হকি স্টিক ও বল তুলে দেন বিজেপি থেকে বহিষ্কৃত নেতা।

দিলীপের হাতে হকি স্টিক ও বল তুলে দেন বিজেপি থেকে বহিষ্কৃত নেতা

২০২৩-এ বিজেপি থেকে বহিষ্কার করা হয় শ্যামল রায়কে। দিলীপ ঘোষের চা চক্রে ছিলেন না বর্ধমান দুর্গাপুরের সাংগঠনিক জেলা সভাপতিও। বদলে ছিলেন সাংগঠনিক জেলা সভাপতির বিপক্ষ বলে পরিচিত প্রাক্তন জেলা সভাপতি। 'এটা পার্টির প্রোগ্রাম নয়', দিলীপ ঘোষের প্রোগ্রাম, মন্তব্য বিজেপি প্রার্থীর। পাশাপাশি এদিন একাধিক ইস্যুতে ফের শাসকদলকে নিশানা বিজেপির এই বর্ষীয়ান নেতার।

'উনি চাকরি দিচ্ছেন না,টাকা নিচ্ছেন', দিলীপের নিশানায় মমতা

সম্প্রতি এসএসসি নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিলের পর, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, 'একদিকে তিনি চাকরি দিচ্ছেন,অন্যদিকে  চাকরি খাচ্ছে বিজেপি।' এই প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন,'উনি চাকরি দিচ্ছেন না। টাকা নিচ্ছেন। যেভাবে চাকরি বিক্রি করছেন তা ইতিহাসে কখনও হয়নি। '

শাজাহানকে বাঁচাতে এত তৎপরতা কেন ?

 'শাহজাহানকে বাঁচাতে মরিয়া মমতা', আদালত তার পর্যবেক্ষণে বলছে, শাজাহানকে বাঁচাতে এত তৎপরতা কেন ? দিলীপ ঘোষ এপ্রসঙ্গে বলেন,'এটা আগেও হয়েছে। তার যত প্রাণভোমরা শাহজাহানের মতো লোকেরা যার ওপর TMC বেঁচে আছে। সরকার দাঁড়িয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় মতো যারা গুন্ডা পুলিশের রাজনীতি করে, তারা ভিখারির জায়গায় চলে যাবে।'

'শাজাহানের টাকা আরও দুই মন্ত্রীর কাছে গিয়েছে'

 পাশাপাশি আরও একটি বিষয়। ইডি দাবি করছে, 'শাজাহানের টাকা আরো দুই মন্ত্রীর কাছে গিয়েছে।' দিলীপ বলেন,' অনেক মন্ত্রীর কাছে, অনেক এমএলএ এমপি কাছে গেছে। সরকারের কাছে গেছে, কালীঘাটে গেছে। টাকার কোনও সীমা নাই। কতজনকে পাঠিয়েছে তার কোন তালিকা আসেনি। সবই আসবে,চিন্তা করবেন না।'

সংখ্যালঘু ভোট

সংখ্যালঘু ভোটের ইস্যুতেও মুখ খোলেন এদিন তিনি। বলেন,' ওরা সংখ্যালঘু ভোট নিয়ে ভাবুক আমরা সংখ্যালঘুদের নিয়ে ভাবছি। তাদের বাড়ি, শৌচালয় করে দিয়েছেন মোদীজি। জল দিয়েছেন, গ্যাস দিয়েছেন, রাস্তা দিয়েছেন। তাদের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য স্টাইপেন দিচ্ছেন।কংগ্রেস সিপিএম সংখ্যালঘুদের শুধু ব্যবহার করেছে, ক্রিমিনাল তৈরি করেছে, ভোটার বানিয়ে রেখেছে।সংখ্যালঘুরা ওদেরকে তালাক দিয়ে দিয়েছে।এবার দিদির সঙ্গে সেই একই ঘটনা ঘটবে। ভারতে মুসলিম' খ্রিস্টান সহ যত সংখ্যালঘু রয়েছে, পিছিয়ে পড়া মানুষজন তাদের জন্য যে কিছু করা হয়নি তাদের ভোটার বানিয়ে রাখা হয়েছে, সেটা বুঝে গেছে।সেই জন্য মোদী হ্যায় তো মুমকিন হ্যায়। এবার তারা পদ্মফুলেই আছে।'

আরও পড়ুন, স্বামী ও ছোটবেলার বন্ধুদের নিয়ে মনোনয়ন জমা রচনার, বললেন..

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget