এক্সপ্লোর

Rachna Banerjee: স্বামী ও ছোটবেলার বন্ধুদের নিয়ে মনোনয়ন জমা রচনার, বললেন..

Rachna Submits Nomination : কলকাতা থেকে ২০ জন বন্ধু আসেন রচনার সমর্থনে, মনোনয়ন জমা দিয়ে কী বললেন রচনা ?

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: ২০ মে হুগলিতে লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। এই কেন্দ্রে শাসকদলের টিকিট পেয়ে ভোটে দাঁড়িয়েছেন দিদি নং ১ খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। আর তাঁর বিপরীতে দাঁড়িয়েছেন টলিপাড়ার একসময়ের সহকর্মী লকেট চট্টোপাধ্যায়। বলাইবাহুল্য, ভোটের আগে বারবার নানা মন্তব্যে ভাইরাল হচ্ছেন রচনা। রচনার কথায়, তিনি কথা বললেই মিম জন্ম নেয়। যদিও এনিয়ে তাঁর মাথা ব্যাথা নেই বলে ক্যামেরার সামনে বারবার হেসে উড়িয়ে দেন। আদিবাসীর বাড়িতে পাত পেড়ে খেতে বসেন। প্রচারে বেরিয়ে বিয়ের নেমতন্ন পান। যদিও দেখতে দেখতে আর বেশি দিন নেই। এবার স্বামীকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। পোশাকেও ছিল নতুন চমক।

স্বামী ও ছোটবেলার বন্ধুদের নিয়ে মনোনয়ন জমা রচনার

সোমবার হুগলি জেলাশাসকের কাছে মনোনয়ন জমা দেন তৃণমূলের তারকা প্রার্থী তথা জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়া ঘড়ির মোড় থেকে ঢাক , বাজনা, মতুয়া সম্প্রদায়ের মানুষ ও বাদ্যযন্ত্র সহকারে , হুড খোলা গাড়িতে চড়ে খাদিনামোড় পর্যন্ত শোভাযাত্রা সহকারে মনোনয়ন জমা দিতে আসেন তৃণমূল প্রার্থী। সঙ্গে ছিলেন তাঁর স্বামী প্রবাল বসু, মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক তপন দাশগুপ্ত, অসীমা পাত্র, অসিত মজুমদার ।

কলকাতা থেকে কুড়িজন বন্ধু আসেন রচনার সমর্থনে

জেলাশাসক মুক্তা আর্যর কাছে মনোনয়ন জমা দেন রচনা। এদিন তার মনোনয়নে ছিল অভিনব চমক। স্বামী ও বাল্যকালের বন্ধুদের নিয়ে স্পেশাল পোশাকে মনোনয়ন জমা করেন তারকা প্রার্থী। কলকাতা থেকে কুড়িজন বন্ধু আসেন রচনার সমর্থনে। তাঁদের পোষাকে ছিল সাদা পাঞ্জাবি সাদা কাপড়। তাতে রচনা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের জোড়াফুল আঁকা ছবি।

জীবনে প্রথম মনোনয়ন জমা দিলাম, প্রচন্ড উচ্ছ্বসিত : রচনা

মনোনয়নপত্র জমা দেওয়ার পর বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রচনা বলেন, 'জীবনে প্রথম মনোনয়ন জমা দিলাম। প্রচন্ড উচ্ছ্বসিত। আমার আরও বেশি ভালো লাগছে, আমার সাথে আমার ছোটবেলার বন্ধুরাও এসেছে। আমার বন্ধুরাই আমার কাছে বাড়তি অক্সিজেন। তারা আমার ছবি আঁকা পোশাক পরে এসেছে। এটা  আমার কাছে একটা সারপ্রাইজ গিফট।' রচনার স্বামী প্রবাল বসু বলেন, 'রচনা এমনিতেই একজন সফল ব্যক্তি। যেই প্রফেশনটাই করেছে, সেটাতেই সাফল্য পেয়েছে। তাই এত বছর যখন সাফল্য পেয়ে এসেছে, তখন এখানেও সাফল্য পাবে।' 

আরও পড়ুন, পেট্রোলের দরে প্রায় ১ টাকা বাড়ল বাঁকুড়ায়, আজ কলকাতায় জ্বালানি কত ?

অন্যদিকে মনোনয়ন জমা দেন আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী মিতালি বাগ। চুঁচুড়া বাস স্ট্যান্ড থেকে মিছিল করে হুগলি অতিরিক্ত জেলা শাসক দপ্তরে মনোনয়ন জমা দিতে আসেন মিতালি বাগ। হুগলি অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন অমিতেন্দু পালের কাছে মনোনয়ন জমা দেন মিতালী বাগ। তার সঙ্গে ছিলেন বিধায়ক রামেন্দু সিংহ রায়, করবী মান্না।

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Falta Repoll 2026: ফলতায় প্রথম রাউন্ডের শেষে ৯ হাজারের বেশি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী, কত পেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির ?
ফলতায় প্রথম রাউন্ডের শেষে ৯ হাজারের বেশি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী, কত পেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির ?
Falta Repoll : ফলতায় পুনর্নির্বাচনের আজ রেজাল্ট আউট, ২১ রাউন্ডে ভোটগণনা, কে হাসবেন শেষ হাসি ?
ফলতায় পুনর্নির্বাচনের আজ রেজাল্ট আউট, ২১ রাউন্ডে ভোটগণনা, কে হাসবেন শেষ হাসি ?
Falta Repoll Live Updates: ময়দানে নেই তৃণমূলের 'পুষ্পা', ভয়মুক্ত ভোট দিচ্ছে ফলতা, দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৬০%
ময়দানে নেই তৃণমূলের 'পুষ্পা', ভয়মুক্ত ভোট দিচ্ছে ফলতা, দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৬০%
Falta Repoll 2026: ফলতায় পুনর্নির্বাচনে লম্বা লাইন ভোটারদের, সকাল ১১ পর্যন্ত কত শতাংশ পড়ল ভোট ?
ফলতায় পুনর্নির্বাচনে লম্বা লাইন ভোটারদের, সকাল ১১ পর্যন্ত কত শতাংশ পড়ল ভোট ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget