এক্সপ্লোর

Mamata Banerjee: মালদায় কোনওদিন লোকসভা আসনে জিততে পারেনি TMC, এবার জেতান : মমতা

Mamata In Malda : মালদার সভায় গিয়ে কী বার্তা তৃণমূল সুপ্রিমো মমতার ?

মালদা: ৭ মে মালদা উত্তর ও দক্ষিণে লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। এদিকে রাজ্যের মধ্যে এই কেন্দ্রকে বিশেষ নজরে রেখেছে শাসক দল(TMC)। কারণ গত লোকসভা ভোটগুলির ফল শান্তি দিচ্ছে না ? সিলমোহর দিলেন আজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই (CM Mamata Banerjee)। স্পষ্ট বললেন, 'মালদায় কোনওদিন লোকসভা আসনে জিততে পারেনি তৃণমূল কংগ্রেস, এবার জেতান।'

পরিসংখ্যান বলছে, গত লোকসভা ভোটে ( ২০১৯ সাল) কংগ্রেসের টিকিটে জয় এনেছিলেন আবু হাসেম খান চৌধুরী। ওইবার পরের স্থানেই ছিলেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। বড় ব্যবাধানে তৃতীয় স্থান নিয়ে ভোটে হেরেছিলেন তৃণমূলের প্রার্থী মোয়াজ্জেম হোসেন। তবে তার আগে ফিরে দেখতে গেলে, গনিখান চৌধুরীর সময় থেকে কংগ্রেসের গড় হিসেবেই পরিচিত ছিল এই এলাকা। আর এদিন স্মৃতির শহরে ফিরে মমতা বলেন,'মালদায় কোনওদিন লোকসভা আসনে জিততে পারেনি তৃণমূল কংগ্রেস, এবার জেতান। একটা ভোটও কংগ্রেস, সিপিএম-কে দেবেন না।'

পাশাপাশি তিনি আরও বলেন,'সিপিএম কি অত্যাচার করেছে সবাই জানেন, একমাত্র লড়াই করছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের প্রাপ্য টাকা দেয়নি । ১০০ দিনের কাজের প্রাপ্য টাকা আমরা রাজ্য সরকারের তরফে দিয়েছি। বিজেপির নেতারাই বলেছে বাংলার প্রাপ্য টাকা না দিতে। মেমারির মিটিং-এ বলেছেন বাংলা নাকি ২ লক্ষ ২৯ হাজার কোটি টাকার হিসেব দেয়নি। তাই ওঁরা বাংলাকে টাকা দিতে পারছি না। আমাদের এই বারো বছরে একটাও অব্যবহৃত ফান্ড পড়ে নেই। এই হিসেব ক্যাগ রিপোর্ট অনুযায়ী দেওয়া হচ্ছে।'

মমতার কথায়, 'ক্যাগ রিপোর্টেই বলা আছে যে আমাদের কোনও সার্টিফিকেট পড়ে নেই। বাংলায় এনআরসি চালু করতে দিইনি, দেব না, সিএ চালু করতে দেব না। একটা ভোটও কংগ্রেস, সিপিএম-কে দেবেন না। ১১ লক্ষ মানুষকে ডিসেম্বর থেকে দুই কিস্তিতে বাংলার বাড়ি আমরাই করে দেব। এই সরকার আবার এলে, এনআরসি করলে সবাইকে বিদায় করে দেবে। আবেদন করলেই আপনি আর এদেশের নাগরিক থাকবেন না। এনআরসি চালু হলে আদিবাসী, তফশিলিদের কোনও অস্তিত্ব থাকবে না।'

আরও পড়ুন, 'বিজেপিকে কেন ভোট দেব?..', TMC কাউন্সিলরের ছেলের প্রশ্নে তর্কে জড়ালেন BJP প্রার্থী সজল

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)



 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget