এক্সপ্লোর

Sougata Roy Car Accident: দুর্ঘটনার কবলে TMC প্রার্থী সৌগত রায়ের গাড়ি..

TMC Candidate Sougata Car Accident: সোদপুরে সৌগত রায়ের গাড়িতে ধাক্কা মিনিডোরের..

কলকাতা: দুর্ঘটনার কবলে দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের গাড়ি (TMC Candidate Sougata Roy Car Accident)। সোদপুরে সৌগত রায়ের গাড়িতে ধাক্কা মিনিডোরের। গ্রেফতার চালক। 

মূলত, দোরগড়ায় লোকসভা ভোট। ঠিক তাঁর আগে প্রায় সকলেই সজাগ। আচমকা এহেন দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই প্রথমে চাঞ্চল্য ছড়ায়। কিন্তু শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, সুরক্ষিত আছেন সৌগত রায়। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি। তার উপর জেলায় জেলায় কমবেশি কিছু 'অপ্রীতিকর' ঘটনা ঘটছে। এমনকি হামলার পাশাপাশি রাজনৈতিক খুনের ঘটনাও ঘটেছে। তাই আগাম সতর্ক প্রায় প্রতিটি রাজনৈতিক শিবির।

সম্প্রতি সিপিএম প্রার্থীকে ব্যক্তিগত আক্রমণ করেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়। পাশপাশি, গত বিধানসভা নির্বাচনে সুজন চক্রবর্তীর হারের প্রসঙ্গ তুলে লোকসভা ভোটে লড়ার যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এনিয়ে সৌগত রায়কে পাল্টা জবাব দেন দমদমের সিপিএম প্রার্থী। সৌগত রায় বলেছিলেন,' তাঁর মাথার চুল কার্বাইড দিয়ে পাকানো। একটা লোক নেতা বলে নিজেকে, সে ৩৮ হাজার ভোটে বিধানসভায় হেরেছে, সে পার্লামেন্টে কী লড়বে? ' 

দমদম সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী বলেন, সৌগতবাবু একজন মাস্টারমশাই লোক ছিলেন, অধ্যাপক লোক ছিলেন, তারপর ওঁর কী অপভ্রংশ হয়েছে? আমি বলতে পারব না।' ফের বেলাগাম সৌগত রায়। সিপিএম প্রার্থীর উদ্দেশে তির্যক মন্তব্য করলেন দমদমের ৩ বারের সাংসদ। এবার দমদম কেন্দ্রে চতুর্মুখী লড়াই। তৃণমূলের সৌগত রায়ের সঙ্গে বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত ও সিপিএমের সুজন চক্রবর্তীর। এই আবহেই খড়দার রবীন্দ্র ভবনের কর্মিসভা থেকে সিপিএম প্রার্থীকে ব্যক্তিগত আক্রমণ শানালেন সৌগত রায়।

সৌগত রায় বলেন, 'গতবার যাদবপুরে দেবব্রত মজুমদারের কাছে ৩৮ হাজার ভোটে হেরেছে। একটা লোক নেতা বলে নিজেকে, সে ৩৮ হাজার ভোটে বিধানসভায় হেরেছে, সে পার্লামেন্টে কী লড়বে? তাই লড়াইটা এদের সাথে নয়। প্রার্থী হিসেবে শোভনদেবের কাছে হেরেছে, অরূপ ভদ্রর কাছে হেরেছে ভোটে, দেবব্রত মজুমদারের কাছে হেরেছে।' পাল্টা সুজন চক্রবর্তী বলেন, উনি হঠাৎ কেন আমার মাথার চুল নিয়ে পড়লেন আমি জানি না। উনি কমিউনিষ্ট কর্মীদের, সিপিএমের লোকেদের চামড়া দিয়ে পায়ের জুতো বানাবার কথা বলেছেন। উনি কলকাতায় হেরে বাই ইলেকশনে বনগাঁয় গিয়ে জিতেছিলেন।  
 

আরও পড়ুন, 'প্রত্যক্ষ যোগ রয়েছে..',ভূপতিনগরকাণ্ডে ধৃত ২ TMC নেতার NIA হেফাজত

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget