এক্সপ্লোর

Bhupatinagar NIA Attacked: 'প্রত্যক্ষ যোগ রয়েছে..',ভূপতিনগরকাণ্ডে ধৃত ২ TMC নেতার NIA হেফাজত

TMC Leader NIA Custody : ভূপতিনগরকাণ্ডের হামলায় আদালতে শুনানি চলাকালীন কী দাবি NIA-র ?

পূর্ব মেদিনীপুর: ভূপতিনগরকাণ্ডে (Bhupatinagar NIA Attacked Case) ধৃত ২ তৃণমূল নেতার এনআইএ হেফাজত। ১০ এপ্রিল পর্যন্ত তৃণমূল নেতা মনোব্রত জানা, বলাইচরণ মাইতির এনআইএ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। 'ভূপতিনগরে বিস্ফোরণকাণ্ডে প্রত্যক্ষ যোগ ধৃত মনোব্রত, বলাইয়ের। এনআই-র ওপর হামলার পিছনেও থাকতে পারে ভূমিকা',ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যেই গোপন জবানবন্দি দিয়েছেন ৪ জন, দাবি এনআইএ-র। 

ভূপতিনগরকাণ্ডে ধৃত ২ TMC নেতার NIA হেফাজত

আদালতে শুনানি চলাকালীন এনআইএ-র দাবি, 'বিস্ফোরণ মামলায় হাজিরা এড়ানোয় সার্চ ওয়ারেন্ট নিয়ে ভূপতিনগরে যেতেই হামলা করা হয়েছে। গাড়ি ভাঙচুর করা হয়েছে। আহত এক আধিকারিক। বিস্ফোরণকাণ্ডে প্রত্যক্ষ যোগ রয়েছে ধৃত মনোব্রত, বলাইয়ের। হামলার পিছনেও থাকতে পারে ভূমিকা।' এদিকে অপরদিকে, ভোটের আগেই কেন বারবার তলব ? আদালতে প্রশ্ন অভিযুক্তদের আইনজীবীর। বলাইচরণ মাইতির বাড়ি থেকে নগদ ২ লক্ষ ৩৬ হাজার টাকা উদ্ধার, দাবি এনআইএ-র। 

মুখ্য়সচিবের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন

ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে অন্য়তম অভিযুক্ত তৃণমূল নেতা মনোব্রত জানাকে আটক করে নিয়ে আসার সময় হামলার ঘটনা ঘটে। বাধা দেওয়া হয় NIA টিমকে। আক্রান্ত হন এক আধিকারিক। সূত্রের খবর, থানায় এই মর্মে অভিযোগ দায়ের করেছে NIA. এদিকে, পুলিশের তরফে দাবি, বাহিনী পৌঁছনোর আগেই গ্রামে পৌঁছে যায় NIA টিম। ঘটনায় মুখ্য়সচিবের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। ঠিক যেন সন্দেশখালির ঘটনার অ্যাকশন রিপ্লে। বঙ্গে ফের কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলা। ED-এর পর এবার নিশানায় NIA। ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি। শনিবার কার্যত একই কায়দায় হামলা হল, ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডের তদন্তে যাওয়া NIA-এর ওপরে। আর এক্ষেত্রেও নাম জড়িয়ে গেল তৃণমূলের। 

আরও পড়ুন, 'জোর করে ভোট পাওয়া যায় না..', দলীয় সভায় 'মনোবল' ধরে রাখতে অনুরোধ বাঁকুড়ার TMC প্রার্থীর

একাধিক জামিন অযোগ্য় ধারায় মামলা দায়ের করে NIA

সন্দেশখালির মতো, ভূপতিনগরেও একদম সামনের সারিতে ছিলেন মহিলারা। অভিযোগ, NIA-র আধিকারিকদের লক্ষ্য় করে ছোড়া হয় পাথর, ইটের টুকরো। আহত হন এক অফিসার। NIA জানিয়েছে, শুক্রবার গভীর রাতে ভূপতিনগরের ৫টি পৃথক জায়গায় পৌঁছে যায় তদন্তকারী দল। প্রথমে বাড়ি থেকে পাকড়াও করা হয়, ভূপতিনগর বিস্ফোরণ-মামলায় অন্য়তম অভিযুক্ত তৃণমূলের অর্জুননগরের অঞ্চল সভাপতি বলাইচরণ মাইতিকে। এই ঘটনায় ভূপতিনগর থানায় গিয়ে একাধিক জামিন অযোগ্য় ধারায় মামলা দায়ের করে NIA।  

সেরা শিরোনাম

Jadavpur Chaos: যাদবপুরে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম, SFI-এর র‍্যালিতেও উত্তেজনা, পুলিশি বাধার মুখে ভাঙল ব্যারিকেড, চরম অশান্তি
যাদবপুরে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম, SFI-এর র‍্যালিতেও উত্তেজনা, পুলিশি বাধার মুখে ভাঙল ব্যারিকেড, চরম অশান্তি
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Jadavpur University: ভারতবিরোধী মানসিকতা ছড়ানো, পড়াশোনার পরিবেশ শেষ করার চেষ্টা চলছে যাদবপুরে, দাবি অগ্নিমিত্রা পালের
ভারতবিরোধী মানসিকতা ছড়ানো, পড়াশোনার পরিবেশ শেষ করার চেষ্টা চলছে যাদবপুরে, দাবি অগ্নিমিত্রা পালের
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget