এক্সপ্লোর

Lok Sabha Election 2024: ভোট শেষের আগেই ঘাটালে বিজয়োৎসব TMC-র, সবুজ আবির মেখে দেবকে নিয়ে উচ্ছ্বাস...

Ghatal TMC Dev Celebrates Procession: ভোট শেষ হওয়ার দেড় ঘণ্টা আগেই ঘাটালে দেখা গেল বিজয়োৎসব শাসকদলের, তৃণমূল প্রার্থী দেবকে মালা পরিয়ে উৎসবে মাতল শাসকদল..

ঘাটাল: লোকসভা ভোটের আজ ছিল ষষ্ঠদিন (Lok Sabha Election 2024)। এদিকে ভোট শেষ হওয়ার আগেই ঘাটালে দেখা গেল বিজয়োৎসব তৃণমূল কংগ্রেসের। সবুজ আবির মেখে, দেবকে মালা পরিয়ে উচ্ছ্বাসে ভাসে দলীয় কর্মীরা।

ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন এবার তৃণমূল প্রার্থী দেব (Ghatal TMC Candidate Dev)। সম্প্রতি কিছুদিন আগে বিমানবন্দরে তাঁকে দেখে বিজেপির তরফে 'জয় শ্রীরাম' স্লোগান উঠলে, তিনি ওই বিজেপি কর্মী সমর্থককে দেখে ক্ষুব্ধ না হয়ে আলিঙ্গন করেন। ভোটের মাত্র দুই দিন আগেও শুভেন্দুর নিশানার পরেও দেবের মুখে হাসি অটুট ছিল। বরং পাল্টা শোনা গিয়েছিল, 'শুভেচ্ছা' বার্তা সবার জন্য।  আর এদিন ভোট শেষের আগে আরও একধাপ এগিয়ে থাকল ঘাটাল । এই লোকসভা কেন্দ্রে সবুজ আবির মেখে দেবকে (Ghatal TMC Candidate Dev) নিয়ে উচ্ছ্বাস তৃণমূল কর্মীদের। 

চতুর্থ দফার নির্বাচনের পরপরই এমন দৃশ্য দেখা গিয়েছিল বীরভূমের নানুরে। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি  কাজল শেখের নেতৃত্বে  তৃণমূলের বিজয় মিছিলেও সেদিন উড়েছিল সবুজ আবির। ৪ জুন লোকসভা ভোটের রেজাল্ট। তার আগেই প্রায় প্রতিটি রাজনৈতিক দলই জানিয়েছে নিজের প্রতিক্রিয়া। প্রায় প্রত্যেকেই আত্মবিশ্বাসী। জয় আসবে এবার তাঁদেরই বলেই দাবি। তবে এখনও কেউ সেভাবে বিজয় মিছিল করে উঠতে না পারলেও এবার বীরভূমের পর  বিজয়োৎসব সাক্ষী হল ঘাটাল লোকসভা কেন্দ্র।

ষষ্ঠদফার ভোটে একাধিক ঘটনার সাক্ষী হল ঘাটাল লোকসভা কেন্দ্র।দফায় দফায় বিক্ষোভের মুখে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। কোথাও গাড়ি আটকে বিক্ষোভ, কোথাও গাড়ির সামনে খড় ফেলে আগুন জ্বালানো হয়। অ্যাকশন টেকন রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। কেশপুরের মুগবসান এলাকায় হিরণ চট্টোপাধ্যায়কে ঘিরে চলে চোর চোর স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। এখানেই শেষ নয়,   বিক্ষোভকারীরা হিরণের গাড়ি ঘিরে ফেলেন ১০০ দিনের টাকা চাই, দাবি জানায় উত্তেজিত জনতা ।  CRPF-এর DIG-র সামনেই চলে তাণ্ডব। পরে গাড়ি ঘুরিয়ে ফিরে যান হিরণ। 

আরও পড়ুন, বাংলার গণতন্ত্রকে খুন করছেন মমতা : গড়বেতাকাণ্ডে বিস্ফোরক মালব্য

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget