এক্সপ্লোর

Rachna Banerjee: 'আমি যাই করি, তাই মিম হয়', বলাগড়ে প্রচারে এসে মন্তব্য রচনার

Rachna Vote Campaign: প্রচারের মাঝেই একটি বিয়ে বাড়ির নিমন্ত্রণ পান হুগলির তৃণমূল প্রার্থী। 'বিরিয়ানি রান্না হচ্ছে', খেয়ে যেতে অনুরোধ করা হয় রচনাকে। প্রচারে নেমে কী বার্তা রচনার ?

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: 'আমি যাই করি,তাই মিম হয়', বলাগড়ে প্রচারে এসে মন্তব্য রচনার। মূলত এবার লকেটের বিপরীতে দিদি নং ১-র সঞ্চালিকা রচনা বন্দ্য়োপাধ্যায়কে এবার টিকিট দিয়েছে শাসকদল (TMC)। লোকসভা ভোট শুরুর আগে নিজের কেন্দ্রে জোরকদম প্রচার চালিয়েছেন প্রার্থীরা। কারও কথায় বিতর্ক, কারও কথায় মিম। এদিকে হুগলিতে প্রচারে বেরিয়ে রাস্তায় ধোঁয়া দেখতে পেয়ে, তার বড় ব্যাক্ষা দেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা (Hooghly TMC Candidate Rachna Banerjee)।

ধোঁয়া এবং শিল্প

তিনি বলেন, প্রচারে বেরিয়ে তিনি ধোয়া দেখেছেন, তবে কেন বলা হয়, শিল্প হয় না ? রচনার এই বিশ্লেষণের পরেই আর অপেক্ষা করেনি নেট দুনিয়ার ক্রিয়েটিভরা। তৈরি হয় মিম। এদিকে স্ট্যান্ডআপের মুখে পড়ে, আরও একটি ভিডিও করেন তিনি। যেখানে প্রকৃতই এক মিলের চিমনির ধোঁয়া দেখিয়ে নিজের মন্তব্যে সিলমোহন বসিয়ে দেন নিজেই। আর এটা নিয়েও তৈরি হয় মিম। বলাগড়ে এসে আজ তা নিয়ে মুখ খুললেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)।

'আমি যাই করি, তাই মিম হয়'

আজ বলাগড়ে প্রচারে বেরিয়ে রচনা বলেন, 'আমি যাই করি, তাই মিম হয়।আমি সব সময় হাসি সেটাও সাঙ্ঘাতিক একটা মিমের কারণ। রচনা কেন হাসছে, রচনা কেন খাচ্ছে, রচনা কেন চিৎকার করে কথা বলছে।সবেতেই,আমি যা করব তাই মিমস।' এদিকে আজ প্রচারের মাঝেই একটি বিয়ে বাড়ির নিমন্ত্রণ পান  হুগলির তৃণমূল প্রার্থী রচনা। রচনার কথায়, 'একটি বিয়ে বাড়িতে আমন্ত্রণ করল। বিরিয়ানি রান্না হচ্ছে। আমাকে বলল খেতে। কিন্তু প্রচারে যেতে হবে। তাই বসে বিরিয়ানি খেলে হবে না।'

 প্রচারের মাঝেই একটি বিয়ে বাড়ির নিমন্ত্রণ পান রচনা

বিয়ের পাত্রী ইয়াসমীন সুলতানা বলেন, 'রচনাদি আমাদের বাড়ির সামনে দিয়ে প্রচার করছিলেন।সেই সময় বিয়ে বাড়ি দেখে রচনাদি জানতে চান কার বিয়ে ? তখন বাড়ির লোক আমাকে ডেকে নিয়ে আসেন।রচনাদি আমাকে গোলাপ ফুল দিয়ে আশীর্বাদ করেন।আমরা খেতে বললে উনি বলেন প্রচারে রয়েছেন। তাই খেতে পারবেন না,তবে পরে আসবেন।'

'সবাই আশীর্বাদ করুন, তারপর ৫ বছরে দেখুন আমি কী করি'

বলাগড়ের একতারপুর পঞ্চায়েত এলাকায়,রচনার প্রচার গাড়ি ঘোরার সময় গ্রামের মহিলারা, তাঁদের জল কষ্টের কথা বলেন। পানীয় জলের অভাব রয়েছে গ্রামে।গ্রামবাসী পদ্ম পাল বলেন,'আমাদের গ্রামে জল নেই। আমরা জলের জন্য মরে যাচ্ছি। দিদিকে বলেছি।দিদি বললেন, হবে।'রচনা বলেন,'সবাই ভালোবাসা আর আশীর্বাদ রেখো। তারপর পাঁচ বছর দেখো, আমি কী করি।সব সময় পাশে পাবে।বিশ্বাস রেখো নিরাশ করব না কাউকে।'

আরও পড়ুন, অলচিকি ভাষায় দেওয়াল লিখলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার, কটাক্ষ তৃণমূলের

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget