এক্সপ্লোর

Loksabha Election 2024: অলচিকি ভাষায় দেওয়াল লিখলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার, কটাক্ষ তৃণমূলের

বাঁকুড়া লোকসভা কেন্দ্রের রানিবাঁধ, রাইপুর ও তালডাংরা এই তিন বিধানসভা কেন্দ্রের একটা বড় অংশের ভোটার আদিবাসী। সেই আদিবাসীদের মাতৃভাষা সাঁওতালি।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: নিজে হাতে সাঁওতালি ভাষায় ও অলচিকি লিপিতে (Olchiki language) দেওয়াল লিখলেন বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার (Bankura BJP Candidate Subhas Sarkar)। বাঁকুড়ার জঙ্গলমহলে খাতড়া ব্লকের ধবনী এলাকায় এই দেওয়াল লিখন করেন সুভাষ সরকার। আদিবাসীদের মাতৃভাষাকে সম্মান জানাতেই এই উদ্যোগ বলে দাবি সুভাষ সরকারের। 

তৃণমূলের কটাক্ষ সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি বারবার আদিবাসীদের অপমান করেছে। ভোটের আগে এখন মিছে আদিবাসী প্রেম দেখাতেই এই উদ্যোগ। রাজনৈতিক এই কচকচানির মাঝে আদিবাসীরা অবশ্য এমন ভোট প্রচারকে স্বাগত জানিয়েছেন। 

আরও পড়ুন: Mamata Banerjee : 'যদি ভোট না দেন, আধার বাতিল করে দেবে', CAA বিরোধিতায় এবার মুখ্যমন্ত্রীর নতুন তত্ত্ব

বাঁকুড়া জেলার জঙ্গলমহলের একটা বিস্তীর্ণ অংশে বসবাস আদিবাসীদের। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের রানিবাঁধ, রাইপুর ও তালডাংরা এই তিন বিধানসভা কেন্দ্রের একটা বড় অংশের ভোটার আদিবাসী। সেই আদিবাসীদের মাতৃভাষা সাঁওতালি। সাঁওতালি ভাষার লেখ্য রূপ অলচিকি। আদিবাসীদের মন জয়ের জন্য এবার তাঁদের মাতৃভাষাতেই দেওয়াল লিখলেন সুভাষ সরকার। 

সুভাষ সরকারের দাবি রাষ্ট্রীয় শিক্ষানীতিতে মাতৃভাষা ও স্থানীয় ভাষাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। ভোট প্রচারের ক্ষেত্রেও তাই সাঁওতালি ভাষা ও অলচিকি লিপিকে গুরুত্ব দেওয়া হল। যদিও তৃণমূলের কটাক্ষ, বিজেপি সারা দেশে লাগাতার ভাবে আদিবাসীদের অপমান করে চলেছে। সেন্ট্রাল ভিস্তা উদ্বোধনে রাষ্ট্রপতিকে আহ্বান জানানো হয়নি কারণ তিনি আদিবাসী। আর এখন অলচিকি লিপিতে দেওয়াল লিখে আদিবাসীদের কাছে টানার চেষ্টা করছেন সুভাষ সরকার। এতে লাভ হবে না। 

আরও পড়ুন: Mahua Moitra Assets: বার বার জড়িয়েছেন বিতর্কে, আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা, সম্পত্তির খতিয়ান দিলেন মহুয়া

বিজেপি ও তৃণমূলের এই দড়ি টানাটানির মাঝে আদিবাসীদের দাবি সাঁওতালি ভাষা ও অলচিকি লিপি তাঁদের কাছে অস্তিত্ব,গর্ব ও পরিচিতি। সেই অলচিকি লিপিতে দেওয়াল লিখন ভালো উদ্যোগ। কিন্তু এ রাজ্যের সাঁওতালি মাধ্যমের পঠন পাঠন ধুঁকছে পরিকাঠামোর অভাবে। ভোটের পরে সেই সমস্যা সমাধানে এই নেতারা উদ্যোগী হলে তবেই তা হবে আদিবাসীদের ভাষার প্রতি সম্মান দেখানো। 

আরও পড়ুন: Doordarshan Logo Row: ‘প্রসার ভারতী এখন প্রচার ভারতী’, দূরদর্শনের গৈরিকীকরণে তরজা, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Agnimitra Paul: রাস্তায় বালি, পাথর ফেলে রাখলে মোটা অঙ্কের জরিমানা, কড়া বার্তা অগ্নিমিত্রা পালের
EB Raid: কোন জিনিসের কী দাম? খাস কলকাতার একাধিক বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যদের
Militant Arrest: হাওড়ার পিলখানার কাছে হামিমের দোকানের হদিশ
Delhi Terror Attack News | দিল্লির যন্তর মন্তরে জেন জি-র বিক্ষোভ চলাকালীন করা হয়েছিল নাশকতার ছক
Minar Mondal House News | মিনার মণ্ডলের বাড়িতে মোট কটি ঘর আছে, কোন ঘরে কী ছিল। খতিয়ে দেখছেন তদন্তকারীরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget