এক্সপ্লোর

Mamata Banerjee: 'টাকা নাকি ঝুড়িতে করে আনছিল, পড়ে গিয়েছে..', মমতার নিশানায় এবার মোদি

Mamata Attacks Modi EC: মোদি, শাহর নিশানার পর পাল্টা মমতা, কমিশনকেও নিশানা মুখ্যমন্ত্রীর..

আশাবুল হোসেন ও শুভেন্দু ভট্টাচার্য: সম্প্রতি রাজ্য়ে এসে দুর্নীতি থেকে ভূপতিনগর বিস্ফোরণকাণ্ড নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহ (PM Modi and Amit Shah)। শনিবার জলপাইগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার সভা থেকে তারই পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। লোকসভা ভোটের নির্ঘণ্ট নিয়ে এদিন নির্বাচন কমিশনকেও নিশানা করেন তৃণমূলনেত্রী। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, 'মোদির গ্যারান্টি হচ্ছে ফুটো ভাঁড়। মোদির গ্যারোন্টি জুমলার গ্যারেন্টি। বলেছিল ১৫ লক্ষ টাকা করে দেব। একটাকাও দেয়নি। টাকা নাকি ঝুড়িতে করে আনছিল, পড়ে গিয়েছে।'  ভোটের দিন যত এগিয়ে আসছে ততই চড়ছে বাগযুদ্ধের পারদ। শুক্রবার প্রথম দফায় জলপাইগুড়িতে নির্বাচন। শনিবার এই লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার সভা থেকে বিজেপিকে তীব্র নিশানা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। 

সম্প্রতি রাজ্য়ে এসে দুর্নীতি থেকে ভূপতিনগর বিস্ফোরণকাণ্ড নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  বলেন, এরা যতই ষড়যন্ত্র করুক, আমি আপনাদের গ্য়ারান্টি দিচ্ছি ৪ জুনের পর দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে তদন্ত আরও জোরালো হবে। দুর্নীতিগ্রস্তদের জেলে যাওয়া উচিত? তৃণমূলের দুর্নীতি বন্ধ হওয়া উচিত? এটা মোদির গ্য়ারান্টি। 'কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহ বলেছিলেন, যারা বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল, তাদের জেলে যাওয়া উচিত, কি উচিত নয়? জোরে বলো, জেলে থাকা উচিত? কি উচিত নয়? মমতা দিদি NIA-র ওপর কেস রেজিস্টার করে, যারা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে তাদের বাঁচানোর চেষ্টা করছেন। মমতা দিদি, লজ্জা, লজ্জা। হাইকোর্ট NIA-কে তদন্তভার দিয়েছে। সবাইকে উল্টো করে সোজা করে দেবে।' পাল্টা জবাব মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের। 

আরও পড়ুন, 'সিনেমার ডায়লগ শুনব..', TMC প্রার্থী শতাব্দীর কাছে অনুরোধ যুবকের, জবাবে বললেন..

 মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, প্রধানমন্ত্রী বলছেন,'চুন চুন কে গ্রেফতার করেঙ্গে। আর স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলেছেন লটকা দেঙ্গে। আমরা বলি ঝটকা দেঙ্গে। বাংলায় এই সব কায়দা চলে না। আপনার কানুন আপনার কাছে রাখুন। এসব গুজরাত, উত্তরপ্রদেশ, রাজস্থানে চলে, কৃষকদের ওপর চলে। এখানে চলবে না।' লোকসভা ভোটের নির্ঘণ্ট নিয়ে এদিন নির্বাচন কমিশনকেও নিশানা করেন তৃণমূলনেত্রী। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন,'তিন মাস ধরে ভোট। তিন মাস ধরে নির্বাচন হয় কখনও? পাঁচ বছরের সরকার। তার মধ্যে ৩ মাস লোকসভা, ৩ মাস বিধানসভা, এক মাস পঞ্চায়েত নির্বাচন। তার পর পুরসভা সহ অন্যান্য নির্বাচন আছেন। তাহলে ভোটেই তো এক বছর চলে গেল। তাহলে কাজ হবে কী ভাবে? যারা গুটি সাজান তাঁরা কি এই বিষয়টি কখনও ভেবে দেখেছেন?' জলপাইগুড়িতে তৃণমূলের নির্মলচন্দ্র রায়ের লড়াই বিজেপির জয়ন্ত রায় ও সিপিএমের দেবরাজ বর্মনের সঙ্গে। আগামী শুক্রবারই এখানকার মানুষ ভোটের লাইনে দাঁড়াবেন। মানুষ কার পাশে, উত্তর মিলবে ৪ জুন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

BJP News: 'বন্দে মাতরম গানের সময় তৃতীয় অন্তরা গাইতে আপত্তি করেন সনিয়া গান্ধী', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Pakistani Terrorist Arrest: পাকিস্তানের জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড, STF-র হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Javed Khan: কলকাতার নানা জায়গায় এই ধরনের মানুষ এসে থাকছে, পুলিশের কাজ তাদের ধরা : জাভেদ খান
Blood Bank Scam: রক্ত এবং প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলিল জন্য আসছে নয়া SOP
Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget