এক্সপ্লোর

Lok Sabha Election 2024: কোটিপতি তৃণমূল প্রার্থী! আবু তাহেরের সম্পত্তি কত জানেন?

Murshidabad Poll: মনোনয়ন জমা দেওয়ার সময় নির্বাচন কমিশনের কাছে হলফনামা আকারে নিজের সম্পর্কে তথ্য দিয়েছেন আবু তাহের। সেই তালিকায় কী আছে?

কলকাতা: হাতে নগদ ৫০ হাজার, ব্যাঙ্কে আছে সাড়ে ১২ লাখ। স্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় সাড়ে তিন কোটি টাকা। আয়-ব্যয়ে মুর্শিদাবাদের কোটিপতি তৃণমূল প্রার্থী আবু তাহের খানের সম্পত্তি কয়েক কোটি।

প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর বিতর্ক কম হয়নি। তাঁর নাম ঘোষণা হওয়ার প্রতিবাদে সরব হন হুমায়ুন কবীর থেকে নিয়ামত শেখের মতো বিধায়করা। প্রার্থী-কোন্দল নিয়ে অস্বস্তিতে পড়ে তৃণমূল কংগ্রেস। শেষমেশ, নিজের পুরনো কেন্দ্র মুর্শিদাবাদেই প্রার্থী হয়েছেন আবু তাহের খান। গত ১২ এপ্রিল মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী।

মনোনয়ন জমা দেওয়ার সময় নির্বাচন কমিশনের কাছে হলফনামা আকারে নিজের সম্পর্কে তথ্য দিয়েছেন আবু তাহের। সেই হলফনামা অনুযায়ী, তাঁর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। আয়ের উৎস চাষবাস, বাণিজ্যিক বাড়ি ভাড়া ও সাংসদ হিসেবে পাওয়া ভাতা। ২২-২৩ সালে তৃণমূল প্রার্থী মোট আয় করেছেন ৩০ লক্ষ ৬৩ হাজার ৩৮০ টাকা। মনোনয়ন পেশের সময় তৃণমূল প্রার্থীর হাতে নগদ ছিল ৫০ হাজার টাকা৷ স্ত্রী তনুজা বেগমের হাতে নগদ ছিল, ৪০ হাজার টাকা। হলফনামা অনুযায়ী আবু তাহেরের ব্যাঙ্ক ব্যালেন্স ১২ লক্ষ ৪২ হাজার ৬৫৩ টাকা। স্ত্রীর অ্যাকাউন্টে জমা আছে ১ লক্ষ ৭ হাজার ৫৪৮ টাকা। তৃণমূল প্রার্থীর বাহন বলতে একটি মোটরবাইক। যার দাম ১০ হাজার টাকা। প্রার্থীর স্ত্রীর গয়নাগাটি আছে ৯ লক্ষ ৬৭ হাজার ৭৩৩ টাকার। 

সব মিলিয়ে তৃণমূল প্রার্থীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৩ লক্ষ ২ হাজার ৬৫৭ টাকা। তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩১ লক্ষ ৭৩ হাজার ৪৭৪ টাকা। শুধু অস্থাবর সম্পত্তিই নয়, হলফনামায় স্থাবর সম্পত্তিরও হিসেব দিয়েছেন আবু তাহের খান। তৃণমূল প্রার্থী জানিয়েছেন, তাঁর নামে রয়েছে কৃষি, অকৃষি জমি, বসবাসের বাড়ি এবং বাণিজ্যিক কাজে ব্যবহারের বাড়ি।  স্ত্রীর নামে রয়েছে অকৃষি জমি। 
যেগুলির বাজার মূল্য ৩ কোটি ৪০ লক্ষ টাকা। 

সব মিলিয়ে তৃণমূল প্রার্থীর অস্থাবর সম্পত্তির পরিমাণ, ১৩ লক্ষ ২ হাজার ৬৫৭ টাকা। প্রার্থীর স্ত্রীর অস্থাবর সম্পত্তি আছে ৩১ লক্ষ ৭৩ হাজার ৪৭৪ টাকার। আবু তাহের ও তাঁর স্ত্রীর স্থাবর সম্পত্তির মূল্য ৩ কোটি ৪০ লক্ষ টাকা। সব মিলিয়ে দম্পতির মোট সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৮৪ লক্ষ ৭৬ হাজার ১৩১ টাকা। হলফনামায় আবু তাহের জানিয়েছেন, তাঁর নামে বেশ কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে। তবে কোনও মামলায় দোষী সাব্যস্ত হননি তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: প্রথমবার UPSC দিয়েই সারা ভারতে ব়্যাঙ্ক ৯৪, কীভাবে সফল হলেন তমালি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget