এক্সপ্লোর

Kunal on Arjun: 'আপনাদের কোনও দাম নেই', অর্জুন-প্রসঙ্গে ব্যারাকপুরের বিজেপি কর্মীদের খোঁচা কুণালের

BJP News: গেরুয়া শিবিরে প্রত্যাবর্তন হল অর্জুন সিংয়ের। একই সঙ্গে আজ বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী।

কলকাতা : ব্যারাকপুর থেকে তৃণমূল টিকিট দেয়নি তাঁকে। ওই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে পার্থ ভৌমিককে। এনিয়ে বেশ কয়েকদিন ধরেই ক্ষোভ-বিক্ষোভ জানাচ্ছিলেন অর্জুন সিংহ। তাতেও বিশেষ কোনও কাজ না হওয়ায় তৃণমূলের সঙ্গ ত্যাগ করার কথা বলেছিলেন। এমনকী ব্যারাকপুর কেন্দ্র থেকে পার্থ ভৌমিককে হারানোর চ্যালেঞ্জও ছোড়েন। স্বাভাবিকভাবেই তাঁর বিজেপিতে 'ঘর ওয়াপসি' শুধু সময়ের অপেক্ষা ছিল। সেই মতোই গেরুয়া শিবিরে প্রত্যাবর্তন হল অর্জুন সিংয়ের। একই সঙ্গে আজ বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। আর এর পরেই অর্জুন সিংহকে নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে চর্চা। তাঁকে আক্রমণ করেছে তৃণমূল।

অর্জুনকে একহাত নিয়ে তৃণমূলের তরফে কুণাল ঘোষ বলেন, "আমি ব্যারাকপুরের বিজেপি কর্মীদের বলব, পার্থ ভৌমিককে ভোট দিন। যদি আপনাদের আত্মসম্মান বলে কিছু থাকে তাহলে সরাসরি জোড়া ফুলে ভোট দিন। জোড়া ফুলের বাতিল কাউকে ভোট দেবেন কেন ? জোড়া ফুলের প্রত্যাখ্যাত কাউকে ভোট দেবেন কেন ? আপনারা একবার যাঁর হয়ে কাজ করেছেন, তিনি একবার আপনাদের পার্টি ছেড়ে তৃণমূলে চলে এসেছেন। তৃণমূল টিকিট দেয়নি বলে আপনাদের কাছে যাচ্ছেন। তাহলে আপনাদের তো কোনও দাম নেই। যে কেউ যখন খুশি যাতায়াত করে আপনাদের পার্টির টিকিট পেতে পারেন। ফলে যাঁদের যাঁদের আপত্তি আছে তাঁদের জন্য প্রতীক একটাই, ঘাসের ওপর জোড়া ফুল। আদি বিজেপিরা যেখানে আছেন, তাঁরা এবারের নির্বাচনে আপনাদের অস্তিত্ব, আত্মসম্মান বজায় রাখতে, দলটাকে হাইজ্যাক হওয়া থেকে বাঁচাতে বাংলার উন্নয়নকে সমর্থন  করুন এবং আদি বিজেপিরা ঘাসের ওপর জোড়া ফুল প্রতীকে ভোট দিন। "   

তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে গত লোকসভা ভোটের (Parliament Election 2024) আগে টিকিট পেয়েছিলেন অর্জুন সিংহ (Arjun Singh Joined BJP)। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতে সাংসদও হয়েছিলেন। কিন্তু ২০২১ এর বিধানসভা ভোটে বিপুল ভোটে তৃণমূলের জয়ের পরে ফের তৃণমূলে ফেরেন তিনি। সেই সুর কাটে সম্প্রতি তৃণমূলের জনগর্জন ব্রিগেডের পরেই। মঞ্চ থেকে প্রার্থীতালিকা ঘোষণা করেছে তৃণমূল। কিন্তু সেখানে নাম ছিল না অর্জুন সিংহের। ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী করে পার্থ ভৌমিককে। তারপরেই ক্ষোভের সুর দেখা গিয়েছে অর্জুন সিংহের গলায়। বারবার তিনি যে কথা বলেছিলেন, তাতে রাজনৈতিক মহলে ধারণা হয়েছিল অর্জুন ফের বিজেপিতে ফিরবেন। ইতিমধ্যে নিজের অফিসে মমতা-অভিষেকের ছবি সরিয়ে সেখানে নরেন্দ্র মোদির ছবি রাখেন অর্জুন। গতকাল নিজেই স্পষ্ট করেছিলেন ফের বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি। সেই মতো শুক্রবার দিল্লিতে গিয়ে পদ্মশিবিরে যোগ দিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget