এক্সপ্লোর

Lok Sabha Election 2024 Date Live: সাত দফায় দেশের ৫৪৩ আসনে লোকসভা নির্বাচন, ভোটগণনা ৪ জুন

Lok Sabha Election 2024 Date Schedule Live: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হল। মোট সাত দফায় নির্বাচন দেশে।

Key Events
Lok Sabha Elections 2024 Date Live Updates Odisha Arunachal Pradeh Andhra Assembly Polls Schedule Vote Counting Result Lok Sabha Election 2024 Date Live: সাত দফায় দেশের ৫৪৩ আসনে লোকসভা নির্বাচন, ভোটগণনা ৪ জুন
আজ নির্ঘণ্ট প্রকাশ লোকসভা নির্বাচনের।

Background

কলকাতা: বেজে গেল লোকসভা ভোটের ঘণ্টা! ১৯ এপ্রিল থেকেই শুরু হয়ে যাচ্ছে লোকসভা ভোটের যুদ্ধ! চলবে ৭ দফায়। ৭ দফায় ভোট হবে পশ্চিমবঙ্গেও। লোকসভা ভোটের সঙ্গেই দেশজুড়ে ২৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। লোকসভা ভোট এবং বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা হবে ৪ জুন। লোকসভা ভোটের সঙ্গেই দেশজুড়ে ২৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। এর মধ্য়ে রয়েছে এরাজ্য়ের বরানগর এবং ভগবানগোলা। (Lok Sabha Election 2024 Date Live)

এবার মোট ৭ দফায় হবে লোকসভা নির্বাচন। আর ৭ দফাতেই ভোট রয়েছে পশ্চিমবঙ্গে। মুখ্য নির্বাচন কমিশবার রাজীব কুমার জানিয়েছেন, "গতবারের মতোই এবারও ৭ দফায় নির্বাচন। প্রথম দফায় ১৯ এপ্রিল নির্বাচন। শেষ অর্থাৎ সপ্তম দফা ১ জুন।" বেশ কিছু রাজ্যের আসনসংখ্যা, ব্যাপ্তির নিরিখেই ৭ দফায় ভোট করানোর সিদ্ধান্ত বলে জানিয়েছে কমিশন। (Lok Sabha Election 2024 Date Schedule Live)

বাংলায় যদিও গোড়া থেকেই একদফায় ভোট করানোর দাবি জানাচ্ছিল তৃণমূল। কিন্তু বিজেপি-র তরফা ৭ দফায় নির্বাচনের দাবি উঠছিল। নির্ঘণ্ট প্রকাশের পর রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "৭ দফায় নির্বাচনের সিদ্ধান্তকে স্বাগত জানাই আমরা। আমরা যদিও ৮ দফায় চেয়েছিলাম। ঠিক আছে। তৃতীয় বারও মোদি সরকারই আসব, তার জন্য আগাম শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি।" (Election Commission)

রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য যদিও বলেন, "উত্তরপ্রদেশ তো আমাদের চেয়ে তার জনসংখ্য়ার দ্বিগুণ। তাহলে ১৪ দফায় নির্বাচন হওয়া উচিত ছিল। সেটা তো হয়নি। সুতরাং ব্য়াপার হচ্ছে ওইটাই। লোকদেখানো কিছু থাকে। তাই লোক দেখাবার জন্য়ে দু'টো বিজেপি শাসিত রাজ্যকে সঙ্গে যুক্ত করেছে। কিন্তু, আসল ব্য়াপার হচ্ছে, দেখুন এক একটা দফায় ৫টা-৬টা করে আসন আছে। আর এখানে ৩টে রাজ্যকে এক জায়গায় করে দিয়েছে। কেন? কারণ হচ্ছে এটা লোক দেখাতে হবে। বলতে হবে যে দু'টো বিজেপিশাসিত রাজ্য এর সঙ্গে আছে।"

সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বক্তব্য, "তৃণমূল কংগ্রেস ক্ষমতাসীন হওয়ার পরে এই রাজ্য়ের নির্বাচনকে যেভাবে প্রহসনে পরিণত করা হয়েছে, পঞ্চায়েত এবং পুরসভার নির্বাচনকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে, মানুষের গণতান্ত্রিক অধিকার লুঠ করা হয়েছে, এই সমস্ত কিছু যেন বন্ধ হয়। নির্বাচন কমিশন যেন সেটা করে দেখায়।"

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী যদিও কমিশবের সমালোচনাই করেন। তাঁর দাবি, কমিশন এটা, ওটা হওয়া উচিত বলেছে। উচিত অনেক কিছুই। কিন্তু কতটা বাস্তবায়িত হয়, তা দেখার।

16:28 PM (IST)  •  16 Mar 2024

Lok Sabha Elections 2024 Timetable Live Updates: একটি দফায় ভোট কোথায়, সাত দফায় ভোট কোথায়, জানুন বিশদ

একদফায় নির্বাচন রয়েছে অরুণাচলপ্রদেশ, আন্দামান ও নিকোবর দ্বীপ, অন্ধ্রপ্রদেশ, চণ্ডীগড়, দাদর ও নগর হাভেলি, দিল্লি, গোয়া, গুজরাত, হিমাচলপ্রদেশ, হরিয়ানা, কেরল, লক্ষদ্বীপ, লাদাখ, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, পুদুচ্চেরী, সিকিম, তামিলনাড়ু, পঞ্জাব, তেলঙ্গানা এবং উত্তরাখণ্ডে।

দ্বিতীয় দফায় নির্বাচন রয়েছে কর্নাটক, রাজস্থান, ত্রিপুরা, মণিপুরে। তৃতীয় দফায় নির্বাচন ছত্তীসগঢ়, অসমে। চতুর্থ দফায় ওড়িশা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ডে নির্বাচন রয়েছে। পঞ্চম দফায় নির্বাচন মহারাষ্ট্র, জম্মু ও কাশ্মীরে। সপ্তম দফায় নির্বাচন উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গে।

16:02 PM (IST)  •  16 Mar 2024

Lok Sabha Elections 2024 Schedule Live Updates: সাত দফায় লোকসভা নির্বাচন, কবে কোন দফা, জানাল কমিশন

১৯ এপ্রিল প্রথম দফায় লোকসভা ভোট। প্রথম দফায় উত্তরবঙ্গে ৪ কেন্দ্রে ভোট। ১৯ এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোট । 
২৬ এপ্রিল দ্বিতীয় দফায় লোকসভা ভোট। ২৬ এপ্রিল রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিঙে ভোট। ৭ মে তৃতীয় দফায় লোকসভা ভোট। ৭ মে মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, বহরমপুরে ভোট। ১৩ মে চতুর্থ দফায় লোকসভা ভোট। ২০ মে পঞ্চম দফায় লোকসভা ভোট। ২৫ মে ষষ্ঠ দফায় লোকসভা ভোট। ১ জুন সপ্তম দফায় লোকসভা ভোট। 

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Militant Arrest News: রিষড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের আরও ১ সহযোগী গ্রেফতার
BJP News: 'বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে, যে তারা কী চান', বললেন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়
Kolkata New Market Hotel Fire: হোটেলগুলিকে লাইসেন্স কে দিল? প্রশ্ন তুললেন Agnimitra Paul |ABP Ananda
BJP News: '‘কোনও দৃষ্টান্তমূলক অ্যাকশন হয় না...’',ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে মন্তব্য প্রাক্তন পুলিশ কর্তা সলিলের
New Market Hotel Fire: নিউ মার্কেটের অগ্নিকাণ্ড,হোটেলের ভিতর সরু সরু গলি;নেই অগ্নি নির্বাপক ব্যবস্থা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget