এক্সপ্লোর

Lok Sabha Polls 2024: 'ISF করার অপরাধে..' বেধড়ক মার, দলীয় নেতা হুঁশিয়ারি দিয়ে বললেন..

ISF Worker Attacked : আইএসএফ কর্মীকে বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে..

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: আইএসএফ করার অপরাধে রাতে বাড়ি ফেরার সময় দুজন আইএসএফ কর্মীকে বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাশাপাশি ওই দুই আইএসএফ কর্মীকে এলোপাতাড়ি মারধর করা হয়। পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে শাসন গ্রাম পঞ্চায়েতের চোলপুর এলাকায়।

'ISF করার অপরাধে..' বন্দুকের বাট দিয়ে বেধড়ক মার

আক্রান্ত আই এস এফ কর্মীদের কাকা সিন্টু মল্লিক জানিয়েছেন,' শনিবার মাগরি গ্রামে তৃণমূলের জনসভা হয়। আমার দুই ভাইপো বেলিয়াঘাটা থেকে রাত্রে বাড়ি আসছিল। রাত দশটা নাগাদ আচমকা তৃণমূলের দুষ্কৃতীরা তাঁদেরকে ধরে বেধড়ক মারধর করে এবং মাথা ফাটিয়ে দেয়। চিকিৎসার পর পুলিশ উদ্ধার করে তাদের বাড়ি পৌঁছে দেয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

'পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য'

আইএসএফের উত্তর চব্বিশ পরগনা জেলা সাধারণ সম্পাদক মোঃ কুতুবুদ্দিন বলেন, 'পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষ যখন আইন হাতে তুলে নেবে তখন আর ঠেকাতে পারবেন না। আমার শোনা কথা, তৃণমূল মিটিং করে বলেছে যারা আইএসএফ করে তাঁদের উপরে অত্যাচার নামিয়ে নিয়ে এসো। মেরে হাত-পা ভেঙে দাও। আর তাঁর ফলস্বরূপ আমাদের কর্মীরা আক্রান্ত হয়েছে। তৃণমূলের ওই সমস্ত দুষ্কৃতীদের বলবো, সৌজন্যের রাজনীতি করুন এভাবে সন্ত্রাসের রাজনীতি করবেন না, দিন কিন্তু সবার আছে।'

'বিরোধীদের কোনও পতাকা তুলতে দেওয়া হয়নি'

আইএসএফের পাশে  দাঁড়িয়ে সুর চড়িয়েছেন উত্তর ২৪ পরগনার সিপিআইএমের জেলা কমিটির সদস্য আহমেদ আলি খান, তিনি বলেন ২০১১ সালের পর থেকে শাসন অঞ্চলে বিরোধীদের কোনও পতাকা তুলতে দেওয়া হয়নি। কোন মিটিং মিছিল তো দূরের কথা। আর সেই ভাবেই গতকাল আইএসএফের দুজন কর্মীর উপরে হামলা হয়েছে। আমরা এই জন্যই চেয়েছিলাম ঐক্যবদ্ধ হয়ে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে।

সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন শাসন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান

সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন শাসন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিয়াউল ইসলাম। তার দাবি, মোবাইলে গেম খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলাতে মারামারি হয়েছে। এর সঙ্গে কোন রাজনৈতিক যোগ নেই।

আরও পড়ুন, নজরকাড়া সাফল্য ICSE-তে, রাজ্যে পাসের হার ৯৯.২২ শতাংশ..

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget