এক্সপ্লোর

Amit Shah : সন্দেশখালি নিয়ে তৃণমূলের পোস্ট করা ভিডিও বানানো? বাংলায় এসে মুখ খুললেন শাহ

Loksabha Election 2024 : হাওয়া কেমন বুঝছেন? কীভাবে ৩৫ এ পৌঁছানোর কথা ভাবছেন ? এবিপি আনন্দকে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দিলেন অমিত শাহ।  

অরিত্রিক ভট্টাচার্য, কৃষ্ণনগর: সন্দেশখালি নিয়ে কে সত্যি বলছেন? শনিবার তৃণমূলের পোস্ট করা ভিডিও প্রকাশ্যে আসতেই এই প্রশ্নটাই ক্রমশ জোরালো হচ্ছে। এই প্রেক্ষাপটে CBI তদন্তের দাবিতে সুর চড়াচ্ছে বিজেপি। এরই মধ্যে সোমবার রাজ্যে এলেন শাহ। বর্ণাঢ্য মেগা রোড শো করলেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে। সেখানে এসে এবিপি আনন্দ-এ মুখ খুললেন সন্দেশখালির ভিডিও নিয়ে। 

ইতিমধ্য়েই, তাঁর মুখ ও কণ্ঠস্বর বিকৃত করার অভিযোগে CBI-এর কাছে লিখিত অভিযোগ জানিয়ে তদন্তের দাবি তুলেছেন সন্দেশখালি ২ নম্বর মণ্ডলের বিজেপির সভাপতি গঙ্গাধর কয়াল। সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগ কি সত্যিই বানানো? নেপথ্য়ে বিজেপির রাজনীতি? এতে অমিত শাহর সরাসরি জবাব, 'মমতা  বন্দ্যোপাধ্যায় আগে বলুন, সন্দেশখালিতে শেখ শাহজাহান নির্দোষ। উনি আগে বাংলার মানুষকে এই প্রশ্নটার জবাব দিন'। তৃণমূলের প্রকাশ করা ভিডিও এটুকুই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সন্দেশখালিকাণ্ড সামনে আসার পর শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সরদারদের বিরুদ্ধে ভয়ঙ্কর সব অভিযোগ উঠেছে, যা ঘিরে দিনের পর দিন তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। এমনকী শাহজাহান বাহিনীর বিরুদ্ধে অভিযোগ কার্যত স্বীকার করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। জমি সংক্রান্ত অভিযোগ নিতে সন্দেশখালিতে ক্যাম্প পর্যন্ত করেছিল প্রশাসন। এরই মধ্যে নির্বাচনের মধ্যেই সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী।  সন্দেশখালির ঘটনা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি।  অরূপের পোস্ট করা ভিডিওয় দেখা যায়, সন্দেশখালি ২ নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল দাবি করছেন, ধর্ষণের ঘটনাই ঘটেনি, অথচ অভিযোগ করানো হয়েছে। এই ভিডিও ঘিরেই এখন তোলপাড় বঙ্গ রাজনীতি।  

৩৫ এর টার্গেটে পৌঁছবে বিজেপি?

এর আগেও একাধিক বার বাংলায় এসে ৪২ এ ৩৫ এর টার্গেট বেঁধে দিয়ে গিয়েছেন শাহ। ইতিমধ্যেই ৭ দফার দুই দফার ভোট হয়ে গিয়েছে। কীভাবে ৩৫ এর দিকে এগোচ্ছে বিজেপি? শাহের প্রত্যয়ী জবাব, বাংলায় ৩০ আসন তো পাচ্ছেনই। ৩৫ টিও পেয়ে যেতে পারে বিজেপি। 

দুর্নীতি ইস্যুতে আক্রমণ শাহর

এছাড়াও দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করে শাহের বক্তব্য, 'রাজ্যে দুর্নীতি বড় ইস্যু। এখানে ৫১ কোটি  দুর্নীতির টাকা মিলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে যেতেই হবে'  এবিপি আনন্দকে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দিলেন অমিত শাহ।    

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget