এক্সপ্লোর

Dilip Ghosh : হাতে হকিস্টিক, গলায় গান ! কীর্তি আজ়াদের জন্য দিলীপের ঠোঁটে 'পরদেশি পরদেশি'

Loksabha Election 2024 : আগামী ১৩ মে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে ভোট। তারপর কীর্তি আজাদের উদ্দেশে এই 'পরদেশি পরদেশি' গাইতে হবে বলেই কটাক্ষ করলেন তিনি।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান :  লাঠি, ত্রিশূল, গদার পর এবার দিলীপ ঘোষের হাতে দেখা গেল হকি স্টিক। বর্ধমান শহরের ইছলাবাদ এলাকায় একটি ক্লাবের মাঠে হকি খেলতে দেখা গেল দিলীপ ঘোষকে। কখনও তিনি ত্রিশূল হাতে, কখনও গদা, কখনও হাতে ব্যাট। দিলীপের প্রচার মানেই রঙিন। দিলীপ ঘোষ মানেই চমক। তাঁকে ঘিরে বিতর্কও কম হয় না। কিন্তু তাতে তাঁর কিছু যায় আসে না। এবার দিলীপ ঘোষ প্রচারে গাইলেন হিন্দি ছবির গান। 

দুর্গাপুর বর্ধমান কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ, আর বিজেপির হয়ে ব্যাট ধরেছেন দিলীপ ঘোষ। প্রচারে নেমেই দিলীপ একের পর এক বাক্যবাণে বিদ্ধ করছেন  কীর্তিকে। তবে এবার দিলীপ গাইলেন গান, তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের উদ্দেশ্যে। গাইলেন 'রাজা হিন্দুস্তানী' ছবির গান, 'পরদেশি পরদেশি' । এর আগে বারবার কীর্তি আজাদকে বহিরাগত বলে কটাক্ষ করেছেন দিলীপ। আর এই গান সে-কথা ভেবেই। আগামী ১৩ মে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে ভোট। তারপর কীর্তি আজাদের উদ্দেশে এই 'পরদেশি পরদেশি' গাইতে হবে বলেই কটাক্ষ করলেন তিনি।

মঙ্গলবার বর্ধমান শহরের বড়নীলপুরে চা-চক্রে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই  দিলীপ ঘোষ বলেন, তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে উদ্দেশ্য করে ভোটের পরে তৃণমূল কর্মীদের এই গান গাইতে হবে। নিজেও দু কলে গেয়ে শোনান দিলীপ ঘোষ। শুধু তাই নয় গান শেষে বিজেপি মহিলা কর্মীদের আরও একটা পরামর্শ দেন দিলীপ ঘোষ।  বলেন, "তখন আপনারা বললেন, অতিথি কব জায়ো গে"।  সব মিলিয়ে দিলীপ ঘোষ এদিন ছিলেন পুরো ফিল্মি মেজাজে। 

অন্যদিকে, এদিন আরও একটি বিষয় নিয়ে বিতর্ক হয়।  দিলীপ ঘোষের হাতে হকি স্টিক ও বল তুলে দেন বহিষ্কৃত বিজেপি নেতা শ্যামল রায়। ২০২৩ সালে তাঁকে দল থেকে বহিষ্কার করে বিজেপি। বর্ধমান সাংগঠনিক জেলার  যুব মোর্চার সভাপতি ও সহ সভাপতি ছিলেন তিনি। এর পাশাপাশি, এদিন দিলীপ ঘোষের চা চক্রেও দেখা যায়নি বর্ধমান দুর্গাপুরের বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ তা-কে। বদলে সেখানে দেখা যায় তাঁর বিপক্ষ বলে পরিচিত বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সন্দীপ নন্দী, বহিষ্কৃত বিজেপি নেতা শ্যামল রায়দের। এটা পার্টির প্রোগ্রাম নয়, দিলীপ ঘোষের প্রোগ্রাম, এই নিয়ে প্রশ্ন করা হলে এমনটাই মন্তব্য করেন দিলীপ ঘোষ।  

আরও পড়ুন :                    

Guru Gochar 2024 : আগামীকালই বৃহস্পতির বড় পরিবর্তন, টাকা পয়সা, সোনা দানার অভাব থাকবে না এই রাশিগুলির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Independence Day 2026: স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা আলোয় সাজল ভিক্টোরিয়া মেমোরিয়াল
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা, গঠিত হল ৮ সদস্যের তদন্ত কমিটি
Voter Card and Aadhar Card Recovery: শান্তিপুরে জঙ্গল থেকে উদ্ধার প্রায় ১৫টি ভোটার কার্ড! তদন্তে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget