এক্সপ্লোর

Loksabha Election Debangshu Bhattacharya: মুড়ি, শশায় পেট ভরানো, ভরসা ORS এর বোতল, কোন ফান্ডায় এই গরমে তমলুক চষে বেড়াচ্ছেন দেবাংশু?

Debangshu Bhattacharya Diet : তীব্র গরমের মধ্যে যখন নাওয়া-খাওয়ার অনিয়মই দস্তুর, তখন শরীর সুস্থ রাখাটাও চ্যালেঞ্জ। দিনভর ব্যস্ততার মাঝে হালকা খাবার আর লিকুইড ডায়েটে ভরসা রাখছেন তৃণমূল প্রার্থী।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: এবারের লোকসভা ভোটে অন্যতম নজরকাড়া কেন্দ্র তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।  একে গরমের দাপট, তার উপর প্রচারের ঝক্কি৷ দু’দিক সামলে সুস্থ থাকাটাই চ্যালেঞ্জ৷  ভোটের লড়াইয়ে শরীরকে সুস্থ রাখতে, হালকা খাবারেই আস্থা রাখছেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তীব্র গরমের মধ্যে যখন নাওয়া-খাওয়ার অনিয়মই দস্তুর, তখন শরীর সুস্থ রাখাটাও চ্যালেঞ্জ। দিনভর ব্যস্ততার মাঝে হালকা খাবার আর লিকুইড ডায়েটে ভরসা রাখছেন তৃণমূল প্রার্থী।

প্রখর রোদের মধ্যেই চষে ফেলতে হচ্ছে গলি থেকে রাজপথ। গ্রীষ্মের দাপটে সুস্থ থাকতে দেবাংশুর ভরসা লিকুইড ডায়েট। প্রচারের ফাঁকে ফাঁকে ডাবের জল, গ্লুকোজ, ORS খেতে ভুলছেন না তমলুকের তৃণমূল প্রার্থী। লিকার চা আর বিস্কুট দিয়ে দিন শুরু করেন দেবাংশু। জলখাবারে কখনও থাকে মুড়ি, শশা কখনও খান ব্রেড টোস্ট। তারপরে বেরিয়ে পড়েন প্রচারে। বেশিরভাগ দিন দুপুরে খাওয়া হয় কোনও দলীয় কর্মীর বাড়িতে। দেবাংশুর মধ্যাহ্ন ভোজে মোটামুটি থাকে - ভাত, ডাল, আলুভাজা, শুক্তো, সবজি, চাটনি ইত্যাদি।  লিকার চা আর বিস্কুট দিয়েই বিকেলের জলখাবার সারেন তমলুকের তৃণমূল প্রার্থী। সন্ধেবেলাও একপ্রস্থ প্রচার সারতে হয় তরুণ তৃণমূল প্রার্থীকে। বেশিরভাগ দিন দেবাংশুর রাতের খাবারে থাকে মাছের ঝোল ভাত। 'বাড়িতে থাকলে রাতে রুটি খাওয়া হত এখন সকলের জন্য রুটি করা মুশকিল তাই দুবেলাই ভাত খেতে হচ্ছে।' জানালেন দেবাংশু।              

পুষ্টিবিদদের মতে, শরীরে জল ও খনিজ লবণের ভারসাম্য় বজায় রাখতে সাহায্য় করে ORS। ভাতে থাকে শর্করা ও ক্যালোরি। ডালে থাকে আয়রন, প্রোটিন, ফাইবার, খনিজ এবং কার্বোহাইড্রেটের মতো পুষ্টি উপাদান। সবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ।  মাছে থাকে প্রোটিন, ভিটামিন-এ এবং ক্যালসিয়াম। এসবের কারণেই, সুস্থ থাকে শরীর, মেলে শক্তি।  

তৃণমূলের আইটি সেলের দায়িত্বে আছে দেবাংশু। ঘাসফুল শিবিরের তরুণ তুর্কিদের মধ্যে এক জন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভরসা অর্জন করেছেন দেবাংশু। তাই তো তমলুকে প্রচারে এসে মুখ্যমন্ত্রী বলেছেন, 'ওকে আমি দাঁড় করিয়েছি একটাই কারণে যাতে সাফ সুতরা করতে পারে। মহিষাদল সহ বিভিন্ন এলাকায় ঘুরতে পারে।' 

প্রসঙ্গত উল্লেখ্য ২০২১ এর বিধানসভা ভোট থেকে যে '  খেলা হবে ' স্লোগান তৃণমূলে বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছে, তা প্রথম উঠে আসে দেবাংশুর মুখেই। এখন দেবাংশুর কেন্দ্রে খেলা কোনদিকে ঘোরে , সেটাই দেখার। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget