এক্সপ্লোর

Abhishek Banerjee:'বাংলার মানুষের কাছে ঋণী, আরও দায়িত্বের সঙ্গে কাজ করতে হবে' বার্তা অভিষেকের

Loksabha Election Result 2024:উত্তর থেকে দক্ষিণবঙ্গ, দিকে দিকে তৃণমূলের বিরুদ্ধে যখন একাধিক অভিযোগ উঠছে, তখন দলীয় কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়

কলকাতা: নির্বাচনের ফল ঘোষণার পর এবার দলীয় কর্মীদের বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে (Loksabha Election Result 2024) বাংলায় সবুজ ঝড়ের পর নবনির্বাচিত জনপ্রতিনিধিদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিলেন দিলেন তিনি। পাশাপাশি ভোটের এই ফলের জন্য বাংলার মানুষের কাছে ঋণী বলেও উল্লেখ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 

 

উত্তর থেকে দক্ষিণবঙ্গ, দিকে দিকে তৃণমূলের বিরুদ্ধে যখন একাধিক অভিযোগ উঠছে, তখন দলীয় কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এক্স হ্যান্ডেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, "বিজয় মানুষকে বিনম্র ও বিনয়ী করে তোলে। আমি তৃণমূলের নেতা ও সদস্যদের সকলকে অনুরোধ করছি, পশ্চিমবঙ্গের মানুষ আমাদের প্রতি যে আস্থা রেখেছেন তাকে সম্মান করুন। নির্বাচিত জনপ্রতিনিধিরা জনাদেশের জন্য মানুষের কাছে ঋণী এবং তাঁদের আরও দায়িত্বশীলভাবে কাজ করা উচিত।''

খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে: রাজ্য়ের ৪২টি লোকসভা আসনের মধ্য়ে শুধুমাত্র মালদা দক্ষিণে জয়ের মুখ দেখেছে কংগ্রেস। সেখানেই এবার কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। নিহত কংগ্রেস কর্মী আকমল শেখের পরিবারের দাবি, শনিবার রাতে মানিকচকের গোপালপুরে বাড়িতে ফিরছিলেন। অভিযোগ, সেইসময় আকমলকে ঘিরে ধরে কুপিয়ে খুন করে গোপালপুরের তৃণমূলের অঞ্চল সভাপতির আশ্রিত দুষ্কৃতীরা। যদিও, তৃণমূলের দাবি, পারিবারিক বিবাদে খুন হয়েছেন ওই কংগ্রেস কর্মী। ঘটনায় অভিযোগ দায়ের হলেও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। প্রতিবাদে কংগ্রেসের মানিকচক থানায় ঘেরাও ঘিরে উত্তেজনা ছড়ায়। 

তৃণমূলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ: ভোট মিটতেই সন্দেশখালিতে বিজেপি কর্মীদের উপর অত্য়াচারের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত দলীয় কর্মীদের দেখতে রবিবার বেড়মজুরে যান বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার ইনচার্জ অর্চনা মজুমদার। আক্রান্তদের বাড়ি গিয়ে তাদের সঙ্গে কথা বলার পাশাপাশি হুঁশিয়ারি দেন ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার। আবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কেন্দ্রে তৃণমূল হেরে যাওয়ায় গঙ্গারামপুর পুর এলাকায় জল সরবরাহ, আবর্জনা পরিষ্কার এবং রাস্তার আলো তিন দিন ধরে বন্ধ রয়েছে বলে অভিযোগ উঠছে। বিজেপির অভিযোগ, বালুরঘাট কেন্দ্রে ফের সুকান্ত মজুমদার জেতায় নাগরিক পরিষেবা বন্ধ করে দিয়েছে তৃণমূল পরিচালিত পুরসভা।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Raniganj Dacoity: ফের ডাকাতদের টার্গেট সোনার দোকান, ভরদুপুরে রানিগঞ্জে সেনকোর শোরুমে ডাকাতি

সেরা শিরোনাম

Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...

ভিডিও

Abhishek Banerjee: কণ্ঠস্বরের নমুনা দিতে নির্দেশ, নির্ধারিত সময়ে এলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়
Sodepur News: সোদপুরে রোমহর্ষক কাণ্ড, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন! | ABP Ananda
Baruipur News: কেন এনকাউন্টার প্রভাস মণ্ডলকে? ঠিক কী ঘটেছিল?
Baruipur News: পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা, বারুইপুরকাণ্ডে এনকাউন্টার
Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget