এক্সপ্লোর

Raniganj Dacoity: ফের ডাকাতদের টার্গেট সোনার দোকান, ভরদুপুরে রানিগঞ্জে সেনকোর শোরুমে ডাকাতি

West Bengal News: লুটপাট করে পালানোর সময় সশস্ত্র দুষকৃতীদের সঙ্গে জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির অফিসার-ইন-চার্জ মেঘনাদ মণ্ডলের সঙ্গে চলে গুলির লড়াই।

কৌশিক গাঁতাইত, রানিগঞ্জ: ফের ডাকাতদের টার্গেট হল সেনকো গোল্ড (Gold Shop Dacoity)। ভরদুপুরে রানাঘাটের মতো একই কায়দায় রানিগঞ্জের শোরুমে লুটপাট করে গুলি চালাতে চালাতে পালাল দুষকৃতীরা। পুলিশের সঙ্গে কয়েক রাউন্ড গুলির লড়াইয়ের ছবি ধরা পড়ল সোনার দোকানের বাইরের সিসি ক্যামেরায়। অন্যদিকে, ডাকাতির ঘণ্টা দুয়েকের মধ্যেই আসানসোলের মহিশিলায় গানপয়েন্টে রেখে গাড়ি ছিনতাই করল দুষকৃতীরা। দুই জায়গাতেই একই গ্যাংয়ের যোগ বলে প্রাথমিক অনুমান পুলিশের।

ডাকাতির ঘটনায় আতঙ্ক: ফের সেই সেনকো গোল্ডের সোনার দোকান, গতবছর রানাঘাটের ভয়ঙ্কর স্মৃতি যেন ফিরল রানিগঞ্জে। লুটপাট করে পালানোর সময় সশস্ত্র দুষকৃতীদের সঙ্গে জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির অফিসার-ইন-চার্জ মেঘনাদ মণ্ডলের সঙ্গে চলে গুলির লড়াই। এমনকী বুলেট ছিটকে এসে লাগে। রাস্তার ওপরেও ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় গুলির খোল। আসানসোল শিল্পতালুকে ফের দুষ্কৃতীরাজ। দিনেদুপুরে পুলিশের সঙ্গে ডাকাতদের রোমহর্ষক সংঘর্ষের সাক্ষী থাকল রানিগঞ্জ। এনকাউন্টারে রক্তাক্ত হলেও শেষপর্যন্ত বাইকে চড়ে পগারপার হল দুষ্কৃতীরা।

গত বছর পুরুলিয়া শহর এবং রানাঘাটে সোনকো গোল্ডেরই ২টি সোনার দোকানে কার্যত একই ভাবে ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ তদন্তে নেমে ঘটনার সঙ্গে বিহারের একটি গ্যাংয়ের যোগসূত্র পেয়েছিল। তখন বিহারের বাসিন্দা বেশ কয়েক জনকে গ্রেফতারও করেছিল পুলিশ। বছর ঘুরতেই কার্যত একই ভাবে রানিগঞ্জের এই ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।রবিবার ভরদুপুরে বাইকে চড়ে এসে সোনার দোকানে ক্রেতা সেজে ঢুকে লুঠপাট চালাল ৭-৮ জনের ডাকাত দল। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে কয়েক রাউন্ড গুলির লড়াই চলে দুষ্কৃতীদের। সোনার দোকান থেকে গয়না কার্যত সাফ করে  নিয়ে যায় ডাকাতরা। প্রাথমিকভাবে জানা গেছে, দুষ্কৃতীরা কয়েক লক্ষ টাকার অলঙ্কার লুট করেছে। ব্যবসা ও নাগরিকদের নিরাপত্তার স্বার্থে দুষ্কৃতীদের ধরে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে সেনকো গোল্ড কর্তৃপক্ষের তরফে।

এদিকে এর ঘণ্টা দুয়েকের মধ্যেই আসানসোল দক্ষিণ থানার মহিশিলা এলাকায় গান পয়েন্টে রেখে ঘটল গাড়ি ছিনতাইয়ের মতো ঘটনা। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম হলেন গাডির মালিক সহ ২ জন। দুই জায়গাতেই একই দুষ্কৃতী-দলের দৌরাত্ম্য বলে প্রাথমিক অনুমান পুলিশের।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Sealdah Train Schedule: নির্ধারিত সূচির আগে শিয়ালদায় শুরু ট্রেন চলাচল, কখন স্বাভাবিক হবে পরিষেবা

সেরা শিরোনাম

West Bengal News Live: উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
CM Suvendu Adhikari : মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget