এক্সপ্লোর

Malda Incident : মোথাবাড়ির আসল 'মাথা' কে ? পিছন থেকে কারা কলকাঠি নেড়েছে ? ভয়ঙ্কর অভিযোগ !

West Bengal SIR Protest : ধর্মীয় মেরুকরণের উদ্দেশ্য়েই কি মোথাবাড়িকাণ্ড ঘটানো হয়েছে ? ভোটের মুখে এতে কার লাভ হল ?

আশাবুল হোসেন, সুদীপ চক্রবর্তী ও শিবাশিস মৌলিক : মোথাবাড়িকাণ্ড নিয়ে চড়ছে রাজনৈতিক তরজার পারদ। শাসক দল তৃণমূল হোক বা বিরোধী, একে অপরের ঘাড়ে দায় চাপাতে ব্যস্ত। এই প্রেক্ষাপটে অমিত শাহ থেকে শুরু করে বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।

মোথাবাড়ির আসল 'মাথা' কে ? পিছন থেকে কারা কলকাঠি নেড়েছে ? ভোটের স্বার্থেই কি এমনটা করা হয়েছে ? কে সেই ষড়যন্ত্রী ? ধর্মীয় মেরুকরণের উদ্দেশ্য়েই কি মোথাবাড়িকাণ্ড ঘটানো হয়েছে ? ভোটের মুখে এতে কার লাভ হল ? তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, "মালদায় যে ঘটনা করা হয়েছিল, বিচারকদের অ্যাটাক করা হয়েছিল, যে করেছে তাঁকে হাতেনাতে কে ধরেছে জানেন ? আমাদের CID। মুম্বই থেকে বিজেপি ধার করে ওই MIM-কে নিয়ে এসেছে। ISF-ও ওদের সঙ্গে। কংগ্রেসেরও উস্কানি আছে। আর বিজেপিরও উস্কানি আছে।"

যদিও নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বলেছেন, "অবিলম্বে সাবিনা ইয়াসমিন সহ চক্রান্তকারীদের গ্রেফতার করা হোক। NIA অথবা CBI তারা যে চার্জ নিয়েছে, কোনও দেরি না করে তথ্য যেহেতু নষ্ট হবে, কালকে গাড়ির কাচ ভেঙেছে। আগুন লাগিয়েছে।"

২৩ ও ২৯ এপ্রিল, পশ্চিমবঙ্গে ২ দফায় হতে চলেছে বিধানসভা ভোট। গতবারের মতো এবারও রাজ্যের শাসক দল তৃণমূলের অন্যতম অস্ত্র 'খেলা হবে' স্লোগান। আর সেই স্লোগানকে হাতিয়ার করে বিজেপি ও নির্বাচন কমিশনকে একসঙ্গে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের নিশানা করেছেন অমিত শাহকেও। তৃণমূল নেত্রী বলেছেন, "৫টা রাজ্যে ভোট হচ্ছে, তাই তো ? অসম, তামিলনাড়ু, কেরল, বাংলা-  ৫০৬ জন অফিসারকে ট্রান্সফার করেছে। তার মধ্যে শুধু বাংলায় ৪৮৩ জনকে ট্রান্সফার করেছে। বুঝতে পারছেন খেলাটা। এর চক্রান্তের খেলা, বুঝে নেব। খেলা হবে, দুরন্ত খেলা।" পাল্টা বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, "৫ রাজ্যে যে ভোট হচ্ছে সেখানে কোথাও SDO অফিস পুড়েছে নাকি ! কোথাও এরকম জাতীয় সড়কের ওপর প্ররোচনামূলক বক্তৃতা দিয়ে জজ সাহেবদের আটকে রাখা হয়েছে....এখানে অনুপ্রেরণাদাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর তৃণমূল কংগ্রেস। তাঁরা এইসব গোলমাল করেছেন যার জন্য এইসব ঘটনা ঘটছে।"

বৃহস্পতিবার রাজ্যে এসে তৃণমূলকে উৎখাতের ডাক দেন অমিত শাহ। তিনি বলেছেন, "এক একটা করে আসন জিতবেন, ১৭০টা আসন পর্যন্ত পৌঁছবেন, তখন পরিবর্তন হবে। এই বছর মমতাজি সারা বাংলায় হারবেন, আর ভবানীপুরেও হারবেন।"

অন্যদিকে, সুর চড়িয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, "ও মোটা ভাই, যতই সন্ত্রাস করো ভাই, যতই কুৎসা করো ভাই, সবার বাড়িতে ভোটের আগে যতই ED করো ভাই, অনৈতিক। আমার সঙ্গে যারা কাজ করতো, বর্ডার আটকাতো, তাদের সময় এসব করতে দিতাম না। তাই তোমরা বদলা নিতে গিয়ে... বিজেপি জিতবে না সামনাসামনি।"

কেন্দ্রীয় এজেন্সি নিয়েও আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আরে, খবর আমাদের কাছেও আছে। কোথায় কোথায় টাকা ব্রিফকেসে করে, কোন কেন্দ্রীয় এজেন্সি নিয়ে যাচ্ছে, আর কার ঘরে ঢুকছে, সব রেখে দিয়েছি যত্ন করে। সময় মতো দিয়ে দেব।" বিজেপি নেতা সুভাষ সরকার বলেন, "বিজেপি কখনো কেন্দ্রীয় সরকারের কোনও সংস্থাকে অপব্যবহার করে না। যত অপব্যবহার করতো তাহলে তো গোটা মন্ত্রিসভাটাই জেলের মধ্যে ঢুকে থাকত।"

এবারের ভোটের সব নজর মুখ্যমন্ত্রীর কেন্দ্রে। নন্দীগ্রামের পাশাপাশি এবার ভবানীপুরেও বিজেপি প্রার্থী হিসাবে লড়ছেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার অমিত শাহর উপস্থিতিতে নমিনেশন জমা দেন তিনি। অমিত শাহ বলেন, "বাংলার নির্বাচনের জন্য আমি ১৫ দিন বাংলাতেই থাকতে চলেছি।" পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "সবাইকে ভয় দেখানোর জন্য বলছে আমি ২৫ দিন বাংলায় থাকব। আমি বলছি, তুমি ২৫ দিন কেন, তুমি ৩৬৫ দিন থাক। তাতেও কিছু যায় আসে না। তোমার মুখের মধ্যে অত্যাচারের চিহ্ন, স্বৈরাচারের চিহ্ন, দাঙ্গার চিহ্ন। এটা মাথায় রেখ।" আক্রমণ, পাল্টা আক্রমণ। সব মিলিয়ে সপ্তমে ভোটমুখী রাজ্যের পারদ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget