এক্সপ্লোর

Mamata Banerjee: 'আমি এই অসভ্যতামি করতে পারব না, খুব অপমানজনক', রেগে সভা ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়

WB Election 2026: মমতার সভার ঠিক অদূরেই বিজেপি-র তরফে তারস্বরে মাইকিং। এই বিশৃঙ্খলার জেরেই সভার মাঝপথে বক্তৃতা থামিয়ে মঞ্চ ছাড়তে বাধ্য হলেন নেত্রী।

কলকাতা: এপ্রিলের শেষ লগ্নে এসে যেমন দিন দিন তাপপ্রবাহের পারদ চড়ছে। ঠিক তেমনি উল্টোদিকেও, পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। শেষ দফার ভোটের আগে ভোটের প্রচারে কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়ছে না। ভবানীপুর কেন্দ্রের জন্য শেষ শনিবাসরীয় প্রচার সেরে নিতে ময়দানে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। তৃণমূলনেত্রীর রোড শো ও বিরোধী দলনেতা জনসংযোগ চলাকালীন মুখোমুখি হয়ে যায় দুই হেভিওয়েট প্রার্থীর কর্মীসমর্থকরা। শুরু হয় স্লোগান যুদ্ধ। একদিকে জয় বাংলা, অন্যদিকে জয় শ্রীরাম। আর এর পরই শুরু হয় তুমুল উত্তেজনা। জনসংযোগ থামিয়ে দেন শুভেন্দু অধিকারী। এই ঘটনার কয়েক ঘন্টা পর পাল্টা দিতে ময়দানে নামে বিজেপিও। এমন কাণ্ড ঘটাল যে, জনসভা চলাকালীন মাঝপথে ভাষণ থামিয়ে মঞ্চ ছাড়েন তৃণমূল সুপ্রিমো। 

শনিবার চক্রবেড়িয়া রোডে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী সভা শুরু করেন। এই সভার ঠিক অদূরেই বিজেপি-র তরফে তারস্বরে মাইকিং শুরু করা হয়। আর এই বিশৃঙ্খলার জেরেই সভার মাঝপথেই বক্তৃতা থামিয়ে মঞ্চ ছাড়তে বাধ্য হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই অভিযোগ এনেছে তৃণমূল। 

মাইক-সংঘাতের জেরে জনসভায় বক্তৃতা থামিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মমমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, '' ওরা কেন করবে এটা? নির্বাচনের কতগুলো নিয়ম আছে। এমনটা হলে ওরাও যেদিন মিটিং করবে তোমরা তবে পাল্টা মাইক লাগিয়ে দেবে। তখন পুলিশ তুলতে আসলে, মেয়েদের ধরে FIR করবে। এটা পার্শিয়ালিটি।'' ''আমায় মিটিংটা পর্যন্ত করতে দিচ্ছে না। আমি পারমিশন নিয়েছি।'' এই বলেই সভা ছাড়েন তিনি। 

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ''আমাদের মিটিং-এর মাইকটা ক্রস করছে অন্য একটা মাইক-এর শব্দে। এটাতো হতে পারে না। আমরা অফিসিয়াল পারমিশন নিয়ে করছি।'' এরপর সভায় দাঁড়িয়ে কাউকে ফোন করেন তৃণমূলনেত্রী। তারপর বলেন, “মিটিং আমার পক্ষে করা সম্ভব? পারমিশন নিয়ে। এ বার আপনারা বলুন। সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন। আমি সব অফিশিয়াল পারমিশন নিয়েছি। তারপরও দেখুন কী অ্যাটিটিউড। ওরা জোর করে পশ্চিমবঙ্গকে দখল করতে যা করছে, তা কিন্তু ঠিক নয়। আমি এক মাস এখানে ছিলাম না। আমি জেলায় জেলায়  ঘুরছিলাম ২০০ আসনের জন্য। অভিষেকও প্রায় ১০০ আসনের জন্য প্রচার করছে। আপনারা যদি এমন আচরণ করেন, তা হলে আমি দুঃখিত। আমি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবো।'' 

তিনি আরও বলেন, '' বুঝতে পারছেন, পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে কে। এই দেখুন, সামনে চিৎকার করছে, যাতে আমি মিটিংটা করতে না পারি। আমাকে ক্ষমা করবেন। আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কাল এখানে র‌্যালি করে দেব। আমি এই অসভ্যতামি করতে পারব না। এটা খুব অপমানজনক।''

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget