এক্সপ্লোর

WB Election: 'পা উপরে, মাথা নিচে...!' অমিত শাহের বিরুদ্ধে কেস করা হবে, কেন এমন বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ?

Mamata on Amit shah ''অমিত শাহের হিংসাত্মক মন্তব্যের জন্য আমরা তাঁর বিরুদ্ধে আইনি মামলা করব। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি এমন মন্তব্য করতে পারেন না'' : মমতা বন্দ্যোপাধ্যায়

হুগলি, উত্তরপাড়া : ২৯-এ পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোট। হাতে আর মাত্র কয়েকদিন বাকি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্রের পাশাপাশি দলের বাকি প্রার্থীদের হয়েও প্রচারে নেমেছেন। শনিবার উত্তরপাড়ায় জনসভা করেন তৃণমূল সুপ্রিমো। এই সভা থেকেই অমিত শাহের 'ঝুলিয়ে দেওয়া হবে, টাঙিয়ে দেওয়া হবে' কথা নিয়ে কটাক্ষ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কেন কমিশন এই সব কথার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না।

এপ্রিলের শেষ লগ্নে এসে যেমন দিন দিন তাপপ্রবাহের পারদ চড়ছে। ঠিক তেমনি উল্টোদিকেও, পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। শেষ দফার ভোটের আগে ভোটের প্রচারে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়ছে না। তাই শাসক-বিরোধী উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাচ্ছে। প্রতিটি সভা থেকে বিজেপি যেমন নিশানা করছে তৃণমূলকে, তেমনি পাল্টা দিয়ে বিজেপিকে নিশানা করছেন অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপাড়ার জনসভা থেকে তৃণমূলনেত্রী অমিত শাহের 'ঝুলিয়ে দেওয়া' মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা করেন তৃণমূলনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''অমিত শাহের হিংসাত্মক মন্তব্যের জন্য আমরা তাঁর বিরুদ্ধে আইনি মামলা করব। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি এমন মন্তব্য করতে পারেন না।" 

তৃণমূল সুপ্রিমো জানান, '' জিজ্ঞেস করুন আপনি মিটিং-এ দাঁড়িয়ে কি করে বলছেন ঝুলিয়ে দেওয়া হবে, পা উপরে, মাথা নিচে। আপনি হিংসার কথা বলছেন, সন্ত্রাসের কথা বলছেন। কিন্তু আমি জানি এদের বিরুদ্ধে কেউ কোনও ব্যবস্থা নেবে না। কিন্তু আইনজীবী যারা আছেন, তাদের আমি বলব, ভিডিও আমার কাছে আছে, আমি দেবাঞ্জনকে দিয়েছি। আপনারা কেস করবেন। এটা একটা অপরাধ, এই কথা স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারেন না। আমি যেমন বলতে পারি না, অন্যরাও বলতে পারে না। আইন সবার জন্য এক। 

এর পাশাপাশি 'বহিরাগত'-তত্ত্বেও শান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভা থেকে সুর চড়িয়ে তিনি বলেন, "বাইরে থেকে লোক আসছে। যত মিটিং ওরা করে জেনে রাখুন, সব ট্রেনের করে লোক নিয়ে আসে। আমি চ্যালেঞ্জ করে বলছি। লোকাল লোক থাকে না। লোকাল লোক একশো থাকলে, ৯০০ লোক বাইরের। সব ট্রেনে করে লোক নিয়ে আসে, আর বাসে করে লোক নিয়ে আসে। কাল আমার কনস্টিটিউয়েন্সিতেও কয়েকটা বাস ঢুকেছিল। খুব ভাল করে মিষ্টি খাইয়েছি। বলেছি, আবার খাওয়াব। যা যা চায় সব খাওয়াব।"

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget