এক্সপ্লোর

WB Election: মমতা vs শুভেন্দু! ভবানীপুরের মিছিল ঘিরে সরগরম, 'ইতরের দল, নর্দমার কীট' মন্তব্য বিরোধী দলনেতার

Mamata Banerjee vs Suvendu Adhikari: ফের উত্তেজনা ভবানীপুর। মিছিল ঘিরে সরগরম। একদিকে জয় বাংলা, অন্যদিকে জয় শ্রীরাম স্লোগান।

ভবানীপুর, কলকাতা : দ্বিতীয় দফার ভোট একেবারে দোরগোড়ায়। আর এই দফার ভোটে মূল এপিসেন্টার হল ভবানীপুর। কারণ, এই কেন্দ্রে বাংলার দুই হেভিওয়েট প্রার্থীর লড়াই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বিরোধী দলনেতা শুভেন্দু অভিকারী। তাই ভোটের আগে ভবানীপুর কেন্দ্রে শেষ শনিবাসরীয় প্রচার সেরে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। এবার এই প্রচার ঘিরে ফের দেখা দেয় তুমুল উত্তেজনা। 

ফের উত্তেজনা ভবানীপুরে। শনিবার পদযাত্রা ও জনসংযোগ চলছিল ভবানীপুরে। একদিকে যখন শুভেন্দু অধিকারীর জনসংযোগ করছেন, ঠিক সেই সময়ে অন্যদিকে তখন গান বাজিয়ে পদযাত্রার মাধ্যমে প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক এই সময়ে মুখোমুখি হয়ে যায় দুই হেভিওয়েট-এর কর্মীসমর্থকরা। শুরু হয় স্লোগান যুদ্ধ। একদিকে জয় বাংলা, অন্যদিকে জয় শ্রীরাম। আর এর পরই শুরু হয় তুমুল উত্তেজনা। জনসংযোগ থামিয়ে দেন শুভেন্দু অধিকারী। 

শুভেন্দু অধিকারী জানান, '' আমার জনসংযোগ করার জন্য পারমিশন দিয়েছে ভবানীপুর থানা অংশটুকু, কালীঘাটের দিকটা দেয়নি। অনুমতি যেখানে নেই, আমি সেখানে যাবনা। কিন্তু ওই রুটেও মাইক বাজিয়েছি। যেটা পারমিশন নেওয়া রুট, সেই রুটে ইতরের দল, নর্দমার কীট, মমতার দল তৃণমূল কংগ্রেস চোরের পার্টি, তারা মায়িক বাজিয়েছে। ভবানীপুর থানার বিরুদ্ধে অভিযোগ করব, কালীঘাট থানার বিরুদ্ধেও অভিযোগ করব নির্বাচন কমিশনের কাছে।''

উল্লেখ্য, ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়ন দাখিল করার দিনও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। অমিত শাহকে নিয়ে বিজেপির রোড শো ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল কালীঘাট চত্বরে। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের কাছে অমিত শাহের রোড শো পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তৃণমূলের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। দেওয়া হয় ‘চোর-চোর’ স্লোগানও। পালটা স্লোগান দিতে শুরু করেন বিজেপির কর্মী সমর্থকরা। স্লোগান ও পালটা স্লোগানকে কেন্দ্র করে পরিস্থিতি একেবারে ভয়ঙ্কর হয়ে উঠেছিল সেই সময়ে। এক তৃণমূল সমর্থক বলেন, "একদিনের জন্য এসে ভবানীপুর দখল করতে পারবেন না। ৩৬৫ দিন এখানে মা-মাটি-মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন। এভাবে এন্ট্রি করতে দেব না আমরা।" এক তৃণমূল কর্মী বলেন, "অমিত শাহ টাকা খরচ করে কেন এসেছেন? জিতবে তো দিদিই!" আর একজন বলেন, "এরা ঘুরতে এসেছে। ৪ তারিখের পর কাউকে দেখা যাবে না। মমতা বন্দ্য়োপাধ্যায় ছিলেন, আছেন থাকবেন।" 

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget