এক্সপ্লোর

Mamata Banerjee: সমান্তরাল সরকার চলছে রাজভবনে, পটনায় সরব মমতা, নিশানায় রাজ্যপাল বোস

CV Ananda Bose: শুক্রবার পটনায় বিরোধীদের বৈঠকের দিকেই গোটা দেশের নজর ছিল দিনভর। সেই আবহেই বাংলায় রাজ্যপালের ভূমিকা নিয়ে সরব হন মমতা।

আশাবুল হোসেন, রুমা পাল ও উজ্জ্বল মুখোপাধ্যায়: পঞ্চায়েত নির্বাচনকে (Panchayat Elections 2023) ঘিরে বাংলায় রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে পৌঁছেছে। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পটনায় অনুষ্ঠিত হওয়া বিজেপি বিরোধী শিবিরের বৈঠকেও (Oppositions Meet) সেই সংঘাত নিয়ে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  পাটলিপুত্রে বিরোধী ঐক্যের মঞ্চ থেকেও রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Ananda Bose) নিশানা করতে ছাড়লেন না তিনি। বললেন, "আমাদের ওদিকে পুরো রাজভবনকে বিকল্প সরকার বানিয়ে দিয়েছে। আমাদের রক্ষাকারী সরকার দরকার।" এ নিয়ে পাল্টা সুর চড়িয়েছেন রাজ্যপাল।

শুক্রবার পটনায় বিরোধীদের বৈঠকের দিকেই গোটা দেশের নজর ছিল দিনভর। সেই আবহেই বাংলায় রাজ্যপালের ভূমিকা নিয়ে সরব হন মমতা। বলেন, "বিজেপি-র স্বৈরাচারী সরকার যা ইচ্ছে তাই করছে। আমাদের ওদিকে রাজভবনকে বিকল্প সরকার করে দিয়েছে।" এর পাল্টা জবাব ছুড়ে দেন রাজ্যপাল বোসও। তাঁর কথায়, "যেটা আমাদের দরকার...সেটা সমান্তরাল সরকার নয়, রক্ষাকারী সরকার।"

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে চরমে উঠেছে রাজ্য ও রাজ্যপাল সংঘাত। পটনাতেও রাজ্য়পালকে নিশানা করতে ছাড়লেন না মমতা। বাংলার একাধিক ঘটনাকে তুলে ধরে আক্রমণ করলেন কেন্দ্রের মোদি সরকারকে। পাশাপাশি নিয়োগ দুর্নীতি থেকে গরুপাচার, কয়লাপাচার কাণ্ড, একের পর এক হেভিওয়েট নেতার গ্রেফতারি থেকে লাগাতার তলবে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে সরব হন তৃণমূলনেত্রী।

আরও পড়ুন: Suvendu Adhikari: 'পাটনায় চোরেদের সিন্ডিকেটের বৈঠক', মন্তব্য শুভেন্দুর

শুক্রবার পটনায় মমতা বলেন, "কেউ কিছু বললেই ইডি-সিবিআই লাগিয়ে দেয়। চালাকি করে আইনজীবীদের কোর্টে পাঠিয়ে কেস করে সিবিআই-ইডি দেয়। পঞ্চায়েতেও সিবিআই। আমাদের ওদিকে রাজভবনকে সমান্তরাল সরকার করে দিয়েছে।" যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধীদের ওই বৈঠক নিয়ে কটাক্ষ ছুড়ে দেন। তাঁর বক্তব্য, "পাটনায় চোরেদের সিন্ডিকেটের বৈঠক। দুর্নীতি থেকে বাঁচতে বিরোধী দলগুলির বৈঠক।"

বঙ্গ রাজনীতির স্বার্থে বিজেপি-কে মমতা আক্রমণ করলেন ঠিকই, কিন্তু লোকসভা নির্বাচনের সময় মোদি বিরোধিতার প্রশ্নে কি তাঁকে বাম-কংগ্রেসের সঙ্গে কোনও সমঝোতা করতে দেখা যাবে, না কি বিরোধী জোট দানাই বাধবে না? বাম-কংগ্রেস যেভাবে লাগাতার মোদি-মমতা সেটিংয়ের অভিযোগ তোলে, তা কি তারা বন্ধ করবে? আর শেষ অবধি লোকসভায় মোদি বিরোধী জোট তৈরি না হলে তার জন্য় দায়ী কে থাকবে? তা নিয়ে তখন রাজনৈতিক মহলে কাটাছেঁড়া শুরু হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget