এক্সপ্লোর

West Bengal Assembly Elections 2026: ‘বাড়িবদলের কথা হয়েছিল, কিন্তু মা করতে দেয়নি’, ভবানীপুর নিয়ে বিশেষ বার্তা মমতার

Mamata Banerjee: কর্মিসভায় দলকে সতর্ক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: সোমবার থেকে প্রচারে ঝাঁপিয়ে পড়বেন। তার আগে কর্মিসভায় দলকে সতর্ক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, "আপনাদের সতর্ক করতে চাই। আমাদের হাতে কিছু নেই। তিন দিনে ৫০ জনকে সরিয়ে দিয়েছে।" আমলা-আধিকারিক বদল নিয়ে আক্রমণাত্মক ভূমিকায় দেখা যায় মমতাকে। বেশ কয়েক জন কাউন্সিলরের ভূমিকা নিয়ে ক্ষোভও প্রকাশ করেন মমতা। (Mamata Banerjee)

রবিবার চেতলায় কর্মিসভা দিয়ে ভোটপ্রচার শুরু করলেন মমতা। এদিনের কর্মিসভায় উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, ফিরহাদ হাকিম থেকে দলের নেতা-মন্ত্রীরা। সেখানেই দলকে সতর্ক করেন তিনি। নিজের কেন্দ্র ভবানীপুর নিয়ে মমতা বলেন, "ভবানীপুরের সবাই আমাকে চেনেন, জানেন। বাড়িবদলের বিষয়ে কথা হলেও ভবানীপুর ছাড়িনি। আমার মা আমাকে এই বাড়ি বদল করতে দেয়নি।" (West Bengal Assembly Elections 2026)

দলের কর্মীদের সতর্ক করে মমতা জানান, ভবানীপুর এবং পশ্চিমবঙ্গ জেতার পর তাঁর লক্ষ্য হবে দিল্লি। এখন থেকে প্রস্তুত থাকতে হবে। আগামী কাল যে সাপ্লিমেন্টারি তালিকা থাকবে, তাতে নজর রাখতে বলা হয়েছে। যাঁদের নাম পড়বে, তাঁদের আইনি সহায়তা দেওয়ার কথাও বলেন। যে হারে রাজ্যে আমলা-আধিকারিক বদলি করা হয়েছে, রাজ্যে যদি কিছু ঘটে, তাহলে তার জন্য নির্বাচন কমিশন এবং জ্ঞানেশ কুমার দায়ী থাকবেন বলেও জানান তিনি। 

এদিনের কর্মিসভায় আক্রমণাত্মক ভূমিকায় ছিলেন মমতা। বেশ কয়েক জন কাউন্সিলরের ভূমিকায় উষ্মা প্রকাশ করেন তিনি। অবাঙালি এলাকার এক কাউন্সিলরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। জানান, দলের কাছে সব খবর রয়েছে। কে কী করছে, কে কী করছে না, জানেন তিনি। এদিনের কর্মিসভা থেকেই মমতা ২০২৬ সালের বিধানসভার নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

বৈঠকে অভিষেকও দলকে বার্তা দেন। জানান, এটা আত্মতুষ্টির সময় নয়। মমতাকে শুধু জেতালেই নয়। ৬০ হাজারের বেশি মার্জিন রাখতে হবে। কলকাতায় যত আসন রয়েছে, তার মধ্যে ১ নম্বর করতে হবে ভবানীপুরকে। কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সঙ্গে রাজ্যের প্রকল্পের ফারাকগুলি, কেন্দ্রীয় প্রকল্পগুলির সমস্যা বোঝাতে হবে মানুষকে। ভবানীপুরের জন্য যেখানে প্রয়োজন, অভিষেক নিজেও চলে যেতে প্রস্তুত, লিড বাড়াতে হবে বলে জানান অভিষেক। একবার নয়, মানুষের কাছে বার বার যেতে বলে নির্দেশ দেন। ভবানীপুরে যে ২৩১টি আসনে লিড রয়েছে, তা ধরে রাখতে হবে এবং আরও বাড়াতে হবে বলেও জানান অভিষেক। ভবানীপুরে এবার প্রার্থী হয়েছেন শুভেন্দুও। তাই তৃণমূলও ভবানীপুরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানা যাচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget