এক্সপ্লোর

West Bengal Assembly Elections 2026: ‘ভোট শেষ মানেই বাড়ি চলে যাবেন না, লোডশেডিং করে দিতে পারে’, কর্মিসভায় তৃণমূলকে সতর্ক করলেন মমতা

Mamata Banerjee: সোমবার থেকে প্রচারে ঝাঁপিয়ে পড়বেন মমতা। আবারও ভবানীপুরেই প্রার্থী হয়েছেন তিনি।

কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে কর্মীদের সতর্ক করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। ভোটপর্বেই নয় শুধু, ভোট মিটে যাওয়ার পরও সতর্ক থাকতে হবে বলে জানিয়ে দিলেন। মমতা জানালেন, ভোট মিটে গেলেই বাড়ি চলে যাওয়া যাবে না। ফের লোডশেডিং হতে পারে বলেও এদিন মন্তব্য করেন মমতা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের ফলাফল নিয়ে বরাবর ওই অভিযোগ তুলে এসেছে তৃণমূল। মমতার বিরুদ্ধে জয়ী হতে শুভেন্দু অধিকারী সেখানে লোডশেডিং করান বলে দাবি তাদের। সেই প্রসঙ্গেই এদিন সকলকে সতর্ক করলেন মমতা। (West Bengal Assembly Elections 2026)

সোমবার থেকে প্রচারে ঝাঁপিয়ে পড়বেন মমতা। আবারও ভবানীপুরেই প্রার্থী হয়েছেন তিনি। তার আগে রবিবার চেতলায় কর্মিসভায় যোগ দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম থেকে দলের প্রথম সারির নেতানেত্রী সকলেই উপস্থিত ছিলেন কর্মিসভায়। উপস্থিত ছিলেন কর্মীরা। সেখানে ভবানীপুর নিয়ে বিশেষ বার্তা দেওয়ার পাশাপাশি, ভোট পরবর্তী সময়ে সতর্ক থাকতে বলেন সকলকে। (Mamata Banerjee)

এদিনের সভায় মমতাকে বলতে শোনা যায়, "ভোট শেষ মানেই বাড়ি চলে যাবেন না। স্ট্রং রুমে লোড শেডিং করে দিতে পারে। বিশেষ নজর রাখতে হবে।" ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দুর কাছে ১৯৫৬ ভোটে পরাজিত হন মমতা। লোডশেডিং করে মমতাকে হারানো হয়েছে বলে অভিযোগ ওঠে সেই সময় নন্দীগ্রামে আলো নিভিয়ে তাঁকে হারানো হয়েছিল বলে মমতা নিজেও দাবি করেছিলেন। সেই নিয়ে মামলাও দায়ের হয় আদালতে। সেকথা মাথায় রেখেই এদিন মমতা এই মন্তব্য করেছেন বলে মনে করা হচ্ছে। 

কর্মীদের এদিন মমতা জানান, ভোট মিটে যাওয়ার পরও সতর্ক থাকতে হবে। ভোটগ্রহণ কেন্দ্র থেকে ব্যালট যখন স্ট্রংরুমে যাবে, নজর রাখতে হবে। দেখতে হবে, স্ট্রংরুম সঠিক ভাবে সিল হচ্ছে হচ্ছে কি না। শুধু তাই নয়, গণনাকেন্দ্রে গণনা চলাকালীন নজর রাখতে হবে সর্বদা। খেয়াল রাখতে হবে, লোডশেডিং যেন না হয়। ঘটনাচক্রে ২০২১ সালে নন্দীগ্রামে মমতা বনাম শুভেন্দুর লড়াই দেখেছিলেন রাজ্যবাসী। এবারে ভবানীপুরেও মুখোমুখি মমতা-শুভেন্দু। ভবানীপুরের পাশাপাশি, নন্দীগ্রামেও প্রার্থী হচ্ছেন শুভেন্দু। তিনি ভবানীপুরে মমতাকে ২৫০০০ ভোটে হারানোর ঘোষণা করে দিয়েছেন ইতিমধ্যেই। 

এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, চেতলার কর্মিসভা থেকেই প্রচার শুরু করে দিলেন মমতা। ২৪ মার্চ আলিপুর দুয়ার, ময়নাগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়িতে প্রচার করবেন। ২৫ মার্চ যাবেন রাজগঞ্জ, হরিরামপুর, মালদায়। ২৬ মার্চ নবগ্রাম, খড়গ্রাম, ময়ূরেশ্বর, পাণ্ডবেশ্বরে প্রচারে যাওয়ার কথা। ২৭ মার্চ যাবেন পুরুলিয়া, কাশীপুর, ছাতনা, ওন্দা। ২৮ মার্চ কোতুলপুর, গড়বেতায় প্রচার করবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget