এক্সপ্লোর

West Bengal Assembly Dissolved: ইস্তফা দেননি, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মন্ত্রিসভা ভেঙে দিলেন রাজ্যপাল, বিজেপি সরকারের শপথ ২৫ বৈশাখ

Mamata Banerjee No Longer CM: পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল এন রবি। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে যাননি মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: কারচুপি করে, জোর করে হারানো হয়েছে বলে অভিযোগ করেছেন। তাই লোকভবনে গিয়ে ইস্তফা দেওয়া থেকে বিরত থেকেছেন। তবে আর পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রী রইলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়াদ পেরিয়ে যাওয়ায় মমতার মন্ত্রিসভা ভেঙে দিলেন রাজ্যপাল এন রবি। ফলে এখন মমতা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৃণমূলনেত্রী। (Mamata Banerjee No Longer CM)

রাজ্যপালের দফতর থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি হয়েছে। বলা হয়েছে, '২০২৬ সালের ৭ মে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা ভেঙে দিলাম আমি'। ভারতীয় সংবিধানের ১৭৪ নম্বর অনুচ্ছেদের ২ নম্বর ধারা অনুযায়ী মন্ত্রিসভা ভেঙে দেওয়া হল বলে জানানো হয়েছে। মমতা নিজে ইস্তফাপত্র দিতে যাননি। তাই মেয়াদ সম্পূর্ণ হলে আপনা আপনিই তাঁর সরকারের অবসান ঘটবে বলে আগেই জানিয়েছিলেন আইনজ্ঞরা। (West Bengal Assembly Dissolved)

আরও পড়ুন: ‘মানসিক দংশনে’ ভুগছেন শুভেন্দু অধিকারী, চন্দ্রনাথ রথ খুনে বললেন, 'ভবানীপুরে মমতাকে যদি না হারাতাম…'

পাশাপাশি, এদিনই রাজ্য থেকে আদর্শ আচরণ বিধি প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, পুদুচ্চেরী, ৪ মে ফল প্রকাশিত পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকেই প্রত্যাহার করা হয়েছে আদর্শ আচরণ বিধি। তবে পশ্চিমবঙ্গের ফলতায় এখনও নির্বাচনী আদর্শ আচরণ বিধি জারি রয়েছে। সেখানে পুনরায় নির্বাচন হতে চলেছে।

আরও পড়ুন: তৈরি হচ্ছে হেলিপ্যাড, বিপুল আয়োজন, ২৫ বৈশাখ ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ, আসছেন মোদি-শাহ

গত ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলঘোষণা হয়েছে। যাবতীয় প্রত্যাশা ছাপিয়ে এবার রাজ্যে ২০৭টি আসনে জয়ী হয়েছে বিজেপি। তৃণমূল পেয়েছে ৮০টি আসন। সিপিএম+ISF জোট ২টি, কংগ্রেস ২টি এবং হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি ২টি আসনে জয়ী হয়েছে। কিন্তু এই ফলাফল মানতে অস্বীকার করেন মমতা। নির্বাচন কমিশনের সঙ্গে মিলে বিজেপি ভোট লুঠ করেছে বলে অভিযোগ তোলেন তিনি। 

পরাজয়ের একদিন পরই সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানে ১০০-র বেশি আসনে ভোট লুঠ হয়েছে বলে দাবি করেন তিনি। মমতা জানান, বিজেপি-র বিরুদ্ধে নয়, তৃণমূলকে লড়াই করতে হয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তাঁরা হারেননি, নৈতিক জয় হয়েছে বলেও মন্তব্য করেন। ইস্তফার প্রশ্নে জানান, জিতলেও রাজভবনে যেতেন না তিনি। জোর করে হারানো হয়েছে তাঁকে। তাই ইস্তফা দিতে যাবেন না। কালীঘাটে বিজয়ী বিধায়কদের সঙ্গে বৈঠকেও ইস্তফা না দেওয়ার সিদ্ধান্তে অনড় ছিলেন মমতা। ভোটলুঠের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপই ইস্তফা দিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget