এক্সপ্লোর

Mamata On Governor : 'দু'বার শ্লীলতাহানি! কান্নার ভিডিও দেখেছি', রাজ্য়পালকে রায়না থেকে নিশানা মমতার

Mamata Banerjee Reacts On Governor Molestation Charges": 'সন্দেশখালি নিয়ে সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন ...রাজভবনের কর্মীর সঙ্গে কী করেছেন রাজ্যপাল? আক্রমণ মমতার

লোকসভা ভোটের মধ্যেই নজিরবিহীন ঘটনা ঘটল পশ্চিমবঙ্গে। রাজ্যপালের বিরুদ্ধে দুবার শ্লীলতাহানির অভিযোগ করলেন   রাজভবনেরই এক কর্মী। ২০১৯ থেকে রাজভবনে কর্মরত ওই মহিলা।  রাজভবনে দু'মাসে, দু'বার তাঁর শ্লীলতাহানি হয়েছে বলে হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অন্য়দিকে, রাজ্য়পাল সি ভি আনন্দ বোস বিবৃতি জারি করে জানিয়েছেন, সাজানো গল্পের সামনে মাথা নত করব না। বাংলার দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে আমার লড়াই থামাতে যাবে না।

এই ঘটনার পরই তৃমমূল শিবির থেকে কড়া সমালোচনা এসেছে। রাজ্যপালকে নিশানা করে বার্তা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সায়নী ঘোষ, লাভলি মৈত্র প্রমুখ। এরই মধ্যে তাৎপর্যপূর্ণ বিষয় হল, বঙ্গে ভোটপ্রচারে এসে বৃহস্পতিবার রাজভবনেই ছিলেন প্রধানমন্ত্রী। আর এদিন এমন চাঞ্চল্যকর অভিযোগে সারা বাংলা তোলপাড় হয়ে যায়। এই ঘটনার উল্লেখ করে এবার আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুললেন রায়নার সভা থেকে। 

একদিকে যখন বিজেপি সন্দেশখালির নারীদের সম্মানহানি ও নির্যাতনের অভিযোগে সরব হচ্ছে, তখনই রাজ্যপালের প্রসঙ্গ তুলে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। রায়নায় নির্বাচনী প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'সন্দেশখালি নিয়ে সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন ...রাজভবনের কর্মীর সঙ্গে কী করেছেন রাজ্যপাল? রাজভবনের কর্মীকে দু'বার শ্লীলতাহানি করেছেন। আমার কাছে আরও অভিযোগ এসেছে। আমি মেয়েটির কান্নার ভিডিও দেখেছি। যে রাজভবনে রাতে থেকে এলেন, সেখানেই শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। আর সন্দেশখালি নিয়ে বড় বড় কথা বলছেন', এভাবেই মোদিকে পাল্টা আক্রমণ করলেন মমতা। 

রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগকে সামনে রেখে তীর্যক মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজাও। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী এসেছেন। তাঁর ভাষণও চলছে বাংলায়। তার সঙ্গে সঙ্গে একটাই প্রশ্ন ছিল তাঁকে জিজ্ঞেস করার যে, খুব শ্রদ্ধায় আমি প্রশ্নটা জিজ্ঞেস করছি, খুব বিনম্রভাবে, যে, আপনি কাল রাত্রে কোথায় ছিলেন? কাল রাতে আপনি কলকাতায় যে এসেছেন, বাংলায় এসেছেন, কাল রাতে আপনার নিবাস কোথায় ছিল? কোন জায়গায় ছিল? '  

এদিকে শুক্রবার রাজভবন থেকেই রাজ্যে ৩ কেন্দ্রে ভোটের প্রচার করতে যান নরেন্দ্র মোদি। যদিও এই তিন জায়গার কোথাও থেকেই এই বিষয়ে একটা কথাও বলেননি মোদি। বরং তাঁর মুখে উঠে এসেছে শিক্ষা দুর্নীতি, সন্দেশখালি প্রসঙ্গ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?

ভিডিও

Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget