এক্সপ্লোর

Mamata Banerjee : রাজ্যের মানুষ যাতে গ্যাস-সঙ্কটে না ভোগে, বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর, এখন থেকে আর চলবে না...

Mamata Banerjee On LPG : রাজ্যের মানুষ যাতে গ্যাস সঙ্কটে না ভোগেন, তার জন্য কী নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী? 

কলকাতা : দেশ জুড়ে গ্যাসের আকাল। আর কতদিনের জ্বালানী হাতে আছে ?  এই নিয়ে নানরকম জল্পনা। একের পর এক বন্ধ হচ্ছে স্ট্রিট ফুডের স্টল। হোম ডেলিভারির ব্যবসা চালানোও দায় ! সিলিন্ডার নেই। এই পরিস্থিতিতে ছড়াচ্ছে 'এনার্জি লকডাউন'-এর গুঞ্জনও। কেন্দ্র একের পর এক জরুরি বৈঠক করছে। ক্রমাগত কথাবার্তা চলছে আন্তর্জাতিক স্তরেও। বারবার দেশের মানুষকে অযথা আতঙ্ক না-করার পরামর্শ দিচ্ছেন প্রধানমন্ত্রী ও অন্য কেন্দ্রীয় মন্ত্রীরা। কিন্তু বিরোধীরা একেবারে এককাট্টা হয়ে দুষছে মোদি-সরকারকে। ভোটমুখী পশ্চিমবঙ্গে প্রচারের মঞ্চে দাঁড়িয়ে লকডাউনের আশঙ্কা পর্যন্ত প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মানুষের জন্য এবার তিনি দিলেন বড় বার্তা। রাজ্যের মানুষ যাতে গ্যাস সঙ্কটে না ভোগেন, তার জন্য কী নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী? 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার ফের একবার জ্বালানি-সঙ্কটের অভিযোগ তুলে কেন্দ্রকে নিশানা করেন। বলেন,  শুক্রবার কলকাতা বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে যে রান্নার গ্যাস উৎপাদিত হয়, তা যেন বাইরে না যায় ! মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, পশ্চিমবঙ্গে ভোটের কাজে ভিন্‌রাজ্য থেকে সরকারি কর্মীরা আসছেন। ইতিমধ্যেই দলে দলে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছেন। তাঁদের রান্নার হচ্ছে । তার জন্য  এ রাজ্যের মানুষের গ্যাসের জোগান হাহাকার হলে চলবে না। তিনি আরও বলেন, রাজ্য সরকার কেরোসিনের বরাদ্দ বাড়িয়েছে কিছুটা। মানুষ কেরোসিন রেশনের মাধ্যমে পাবেন। কিন্তু বেশির ভাগ মানুষ এখন গ্যাসে রান্না করেন। সেটাই সমস্যা।

প্রসঙ্গত, পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে পেট্রোপণ্যের দামে লাগাম টানতে  অন্তঃশুল্ক কমিয়েছে কেন্দ্র। পেট্রোলে লিটার প্রতি এক্সাইজ ডিউটি ১৩ টাকা থেকে কমিয়ে করা হয়েছে  ৩ টাকা । ডিজেলে অন্তঃশুল্ক ১০ টাকা থেকে কমে করা হয়েছে শূন্য। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন , 'শুল্ক কমালে কী দাম কমবে ?'

এদিন সাপ্লিমেন্টারি  ভোটার তালিকা নিয়েও কেন্দ্রীয় সরকারের উদ্দেশে আক্রমণ শানিয়েছেন মমতা। , 'প্রথম সাপ্লিমেন্টারি তালিকা আমরা পাইনি। ২৮ ফেব্রুয়ারি শেষ তালিকা বেরোয়, এতদিন হিয়ারিংয়ের পর ৫০ শতাংশ নাম দেখে দেখে বাদ দেওয়া হয়েছে। সুতিতে একটি বুথে ৪০০ নাম বাদ, বসিরহাটে একটি বুথে ৬০০ জনের মধ্যে ৪০০ নাম বাদ গিয়েছে। ' কমিশন ও কেন্দ্রীয় সরকারকে এক হাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'বুকের পাটা থাকলে তালিকা বার করুন। যা চলছে সুপার হিটলারকেও ছাড়িয়ে যাবে, মানুষের অধিকার ভ্যানিশ করে দিচ্ছে। অনেক কমিউনিটি দেখে নাম বাদ দেওয়া হয়েছে। মানুষের ভোটাধিকার কেটে ভোট করবে, ধর্মের কল বাতাসে নড়ে'। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget