এক্সপ্লোর

Mamata Banerjee: I.N.D.I.A জোটকে নেতৃত্ব দেবে তৃণমূলই, অসমে বড় ঘোষণা মমতার

Lok Sabha Elections 2024: বুধবার শিলচরে তৃণমূল প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের সমর্থনে  নির্বাচনী প্রচারে যান মমতা।

শিলচর: বাংলায় 'একলা চলো' নীতি নিয়ে চললেও, জাতীয় স্তরে বিজেপি বিরোধী I.N.D.I.A জোটে শামিল বলে জানিয়েছেন আগেই। অসমের শিলচরে নির্বাচনী প্রচারে গিয়ে আরও বড় ঘোষণা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন, বাংলায় বিজেপি-র বিরুদ্ধে একা লড়ছে জোড়াফুল শিবির। কিন্তু জাতীয় স্তরে শুধু জোটের শামিলই থাকবে না, I.N.D.I.A জোটকে নেতৃত্ব দেবে তৃণমূলই। (Lok Sabha Elections 2024)

বুধবার শিলচরে তৃণমূল প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের সমর্থনে  নির্বাচনী প্রচারে যান মমতা। সেখানে তিনি বলেন, "আজও বলে NRC হবে। আজকের দিনে ওদের দাঙ্গার পরিকল্পনা রয়েছে। দাঙ্গা করে, মিথ্যে বলে, ভাঁওতা দিয়ে ওরা ভোটের ফায়দা লুটতে চায়। দাঙ্গা, ভাঁওতাবাজি ছাড়া বিজেপি-র কোনও গ্যারান্টি নেই। মণিপুরে ২০০ গির্জা, মসজিদ জ্বালিয়ে দিয়েছে। মেয়েদের ঘোরানো হয়েছে নগ্ন করে। আজও বিচার পাননি কেউ। এই মোদি বিচার দেবেন? এখনও বিশ্বাস করেন আপনারা? এটা দাঙ্গাবাজ, ভাঁওতাবাজ, জুমলাবাজের সরকার। মোদি কখনও কারও জন্য কিছু করবেন বলে বিশ্বাস করবেন না।"

মমতা আরও বলেন, "এদের কোনও ক্ষমা নেই। আমি তো ক্ষমা করব না। আপনারা একবার ঐক্যবদ্ধ হন। জোট মানে তৃণমূল। আমরাই I.N.D.I.A-কে পথ দেখাব। বাংলায় বিজেপি-র বিরুদ্ধে একা লড়ছি। ওখানে সিপিএম এবং কংগ্রেস বিজেপি-কে সমর্থন করছে। কিন্তু জাতীয় স্তরে আমরা I.N.D.I.A জোটকে নেতৃত্ব দেব। যদি আপনাদের সমর্থন থাকে, আমরা আপনাদের কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব।"

আরও পড়ুন: Shashi Panja: 'প্রার্থী খুঁজে পাচ্ছিল না BJP, তাই শেষবেলায় ঘোষণা', কটাক্ষ শশীর

লোকসভা নির্বাচনের আগেই সংশোধিত নাগরিকত্ব আইন চালু করে দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। সেই নিয়ে প্রতিবাদ, মিছিল চলছে রাজ্য়ে। সেই আবহেই এদিন মমতা জানান, I.N.D.I.A জিতলে NRC, CAA কিছু হতে দেবেন না তিনি। অভিন্ন দেওয়ানি বিধিও চালু হতে দেবেন না। যাঁরা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন, তাঁদের ভবিষ্যৎ করে দেবেন বলে জানান মমতা। 

লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সংস্থাগুলিকে কাজে লাগিয়ে কেন্দ্র বিরোধীদের নিশানা করে চলেছে বলে লাগাতার অভিযোগ উঠছে। এদিন মমতা কেন্দ্রের মোদি সরকারকে 'অফ দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি, ফর দ্য এজেন্সি' বলেও কটাক্ষ করেন। এবারের মতো কালো এবং কলুষিত নির্বাচন আগে হয়নি বলেও অভিযোগ করেন মমতা। I.N.D.I.A জিতলে আগামী দিনে অসম বিধানসভার সব আসনে তৃণমূল লড়বে এবং সেখানকার মহিলারাও লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, ছেলেমেয়েরা কন্যাশ্রী, ঐক্যশ্রী পাবেন বলে কথা দেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget