এক্সপ্লোর

Mamata Banerjee: 'বাংলায় লুকিয়েছিল, ২ ঘণ্টায় ধরেছে রাজ্য পুলিশ', বেঙ্গালুরুকাণ্ডের গ্রেফতারি নিয়ে দাবি মমতার

Lok Sabha Election 2024: বাংলা সন্ত্রাসবাদীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে বলে তোপ দেগেছেন অমিত মালব্য। কোচবিহারের সভার মঞ্চ থেকে তারই জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

দিনহাটা, কোচবিহার: বেঙ্গালুরুতে রামেশ্বরমের ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় বাংলা থেকে ধরা পড়েছে দুই সন্দেহভাজন। গ্রেফতার হয়েছে এনআইএ-এর হাতে। তারপর থেকেই লাগাতার রাজ্য সরকারকে নিশানা করে তোপ দেগেছে বিজেপি। বাংলা সন্ত্রাসবাদীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে বলে তোপ দেগেছেন অমিত মালব্য। কোচবিহারের সভার মঞ্চ থেকে তারই জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)।

তিনি বলেন, 'বেঙ্গালুরুতে যাঁরা বোমা ফেলেছিল, তাঁরা কর্ণাটকের বাসিন্দা। বাংলায় লুকিয়েছিল, ২ ঘণ্টায় ধরে দিয়েছে রাজ্য পুলিশ। বাংলার মানুষ শান্তিতে থাকে, বিজেপির সহ্য হয় না।'

২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময়ে শীতলখুচির গুলিকাণ্ডের প্রসঙ্গ টেনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Sitalkhuchi)। তাঁর তোপ, 'শীতলকুচিতে গুলি করে সংখ্যালঘুদের হত্যা বিজেপির কাজ। বিজেপি বিএসএফ-কে দিয়ে ভোট করাতে চাইবে, সেটা করতে দেবেন না'

কয়েকদিন আগেই জলপাইগুড়ির ময়নাগুড়িতে বিস্তীর্ণ এলাকা ঝড়ে বিধ্বস্ত হয়েছিল। যেহেতু নির্বাচনী বিধি বলবৎ রয়েছে সেখানে কাজের জন্য নির্বাচন কমিশনের (Lok Sabha Election 2024) কাছে অনুমতি চেয়েছিল রাজ্য। মমতার তোপ, 'ঝড়ে এত বাড়ি ভেঙে গেল, কী করেছে বিজেপি? নির্বাচন কমিশন অসমে উৎসবে টাকা বরাদ্দে অনুমতি দিয়েছে, বাংলার বিপর্যয়ে দেয়নি। ৮-১০ দিন হয়ে গেল, বাংলার বাড়ি প্রকল্পের অনুমতি দিল না।'

এদিন নিউ দিঘা থেকে বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার হয়েছেন দুই জন। এনআইএ ও রাজ্য পুলিশের যৌথ অভিযানে ধরা পড়ে ওই দুজন। তারপর থেকেই রাজ্য রাজনীতি উত্তপ্ত। বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য X হ্যান্ডেলে তোপ দেগে অভিযোগ করেন এখন পশ্চিমবঙ্গ সন্ত্রাসবাদীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari on Mamata Banerjee) তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দিকে। মমতা পুলিশের রাজনীতিকরণ করায় বাংলায় এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন তিনি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেন, 'বাংলা ক্রমশ বিপদের এপিসেন্টার হয়ে উঠছে।'

এর কিছুপরেই কোচবিহারে সভা ছিল মমতা বন্দ্য়োপাধ্যায়ের। সেখানেই এই অভিযোগের প্রসঙ্গ তুলে বিজেপি নিশানা করেন মমতা।

'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ স্টেটাস শেয়ার করা যাবে ইন্সটাগ্রাম স্টোরিতে, আসছে নতুন ফিচার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget