এক্সপ্লোর

WhatsApp Features: হোয়াটসঅ্যাপ স্টেটাস শেয়ার করা যাবে ইন্সটাগ্রাম স্টোরিতে, আসছে নতুন ফিচার

WhatsApp Status: ইউজারদের একটি ক্রস পোস্টিং ফাংশন অ্যাক্টিভেট করতে হবে। তাহলেই হোয়াটসঅ্যাপ স্টেটাস সরাসরি শেয়ার করা যাবে ইন্সটাগ্রাম স্টোরিতে।

WhatsApp Features: হোয়াটসঅ্যাপের স্টেটাস (WhatsApp Status) ফেসবুকে (Facebook) শেয়ার করার সুবিধা অনেক আগেই চালু হয়েছে। এবার আসছে নতুন একটি ফিচার। শোনা যাচ্ছে, ইউজাররা এবার হোয়াটসঅ্যাপের স্টেটাস ইন্সটাগ্রামে (Instagram) শেয়ার করার সুবিধাও পাবেন। এই নতুন ফিচার নিয়ে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ কাজকর্ম শুরু করেছে। হোয়াটসঅ্যাপ স্টেটাস ইন্সটাগ্রামে (Instagram Story) শেয়ার করার সুবিধা যে চালু হবে একথা আগেই শোনা গিয়েছিল। হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময় ইউজারদের অভিজ্ঞতা যাতে আগামী দিনে আরও ভাল হয় এবং মেটা অধিকৃত বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যম যাতে একে অন্যের সঙ্গে বিভিন্ন ফিচারের (WhatsApp Features) সাহায্যে সংযুক্ত থাকতে পারে তাই জন্যই এই নতুন ফিচার নিয়ে কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। জানা গিয়েছে, অ্যান্ড্রয়েড বিটা (Android Beta) ভার্সানে ইতিমধ্যেই এই ফিচার লক্ষ্য করা গিয়েছে। অতএব হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড (WhatsApp Android) ভার্সানে সমস্ত ইউজারদের জন্য এই ফিচার চালু হতে হয়তো আর বেশি দেরি নেই। আইওএস (iOS) ভার্সানে ইতিমধ্যেই উপলব্ধ হয়েছে হোয়াটসঅ্যাপের স্টেটাস ইন্সটাগ্রামে শেয়ার করার এই ফিচার। 

একটি স্ক্রিনশট প্রকাশ্যে এসেছে সম্প্রতি। সেখানে দেখা গিয়েছে, ইউজারদের একটি ক্রস পোস্টিং ফাংশন অ্যাক্টিভেট করতে হবে। তাহলেই হোয়াটসঅ্যাপ স্টেটাস সরাসরি শেয়ার করা যাবে ইন্সটাগ্রাম স্টোরিতে। এক্ষেত্রে উল্লেখ্য, এই ক্রস পোস্টিং ফাংশন কিন্তু ইন-অ্যাক্টিভ থাকবে প্রাথমিক ভাবে। ইউজারদের ম্যানুয়ালি এই ফিচার চালু বা অ্যাক্টিভেট করতে হবে। তবেই হোয়াটসঅ্যাপের স্টেটাস সরাসরি শেয়ার করা সম্ভব হবে ইন্সটাগ্রাম স্টোরিতে। হোয়াটসঅ্যাপের কোন স্টেটাস ইউজার তাঁদের ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করতে চান, কোনটা চান না, সেই নিয়ন্ত্রণ সম্পূর্ণ ভাবে থাকবে ইউজারদের হাতেই। হোয়াটসঅ্যাপের স্টেটাস কে দেখতে পাবেন আর কে পাবেন না সেটা যেমন ইউজার নিয়ন্ত্রণ করতে পারেন, তেমনই এই হোয়াটসঅ্যাপ স্টেটাস ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার হলে সেটাও কারা দেখতে পাবেন আর কারা পাবেন না, সেটা ইউজার নিজেই ঠিক করতে পারবেন। এর ফলে এই নতুন ফিচার সংক্রান্ত যাবতীয় নিরাপত্তা, সুরক্ষা, গোপনীয়তা থাকবে হোয়াটসঅ্যাপ ইউজারদের হাতেই। কবে এই নতুন ফিচার চালু হবে তার নির্দিষ্ট দিনক্ষণ অবশ্য প্রকাশ্যে আসেনি। 

আরও পড়ুন- ভারতে বিক্রি শুরু হয়েছে শাওমি ১৪ আলট্রা ফোনের, দাম কত? কোথা থেকে কেনা যাবে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget