এক্সপ্লোর

Bhowanipore News: ভবানীপুরে হঠাৎ মমতার মুখোমুখি, শুভেন্দু বললেন, ‘ওকে একটা ভোটও দিচ্ছে না কেউ’

Mamata Banerjee-Suvendu Adhikari: ভবানীপুরে হঠাৎ মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। তার পর যা হল, দেখলেন সকলে।

কলকাতা: বিধানসভা নির্বাচনে এবারের হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। বুধবার সেখানে শেষ দফায় ভোটগ্রহণ চলছে। ভোট শুরু হওয়ার পর সকাল থেকেই সেখানে একের পর এক বেনজির ছবি উঠে আসছে। তবে সবচেয়ে ঘটনাবহুল মুহূর্ত তৈরি হল সকাল ৯.৩০টার কিছুটা পর। সেখানে কার্যত মুখোমুখি এসে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। ব্যাপক উত্তেজনা তৈরি হয় সেখানে। মমতাকে কটাক্ষ ছুড়ে দেন শুভেন্দু। (Mamata Banerjee-Suvendu Adhikari)

সাধারণত ভোটের দিন সকাল থেকে তেমন বাইরে দেখা যায় না তৃণমূলনেত্রীকে। তবে এদিন সকাল থেকে বুথে বুথে ঘুরতে দেখা যায় মমতাকে। চেতলা, চক্রবেড়িয়া বুথে পৌঁছন। চক্রবেড়িয়ায় তৃণমূলের পোস্টার ছিঁড়ে দেওয়া হচ্ছে শুনে সেখানে বসেছিলেন বেশ খানিক ক্ষণ। অন্য দিকে, সকাল থেকে মন্দিরে মন্দিরে পুজো দিয়ে ভবানীপুরে চক্রবেড়িয়া এসে পৌঁছন শুভেন্দুও। আর সেই সময়ই কার্যত মুখোমুখি চলে আসেন তাঁরা। দু'জনকে একফ্রেমে বন্দি করতে ঝাঁপিয়ে পড়েন সকলে। তবে রাজনৈতিক সৌজন্য বিনিময় হতে দেখা যায়নি। (Bhowanipore News)

আরও পড়ুন: সকাল সকাল বুথ পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ মমতা, হনুমান মন্দিরে পুজো দিয়ে দিন শুরু শুভেন্দুর

চক্রবেড়িয়ায় বুথের বাইরে যেখানে বসেছিলেন মমতা, প্রায় সেখানেই চলে আসেন শুভেন্দু। তার আগে বিশাল কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যায় সেখানে। সেখানে ঘুরে বেড়াতে দেখা যায় শুভেন্দুকে। প্রায় মুখোমুখি এসে পড়ার পর শুভেন্দুকে বলতে শোনা যায়, "ওকে কেউ ভোট দিচ্ছে না। কেউ একটা ভোটও দিচ্ছে না ওকে। চলো ভাই। যা বলার ৩টের পর বলব।" 

পরে শুভেন্দু বলেন, "কোথাও বুথকেন্দ্রে কিছু করতে পারছে না। ফলস ভোটিং নেই। সব বুথে বিজেপি-র এজেন্ট রয়েছে এই প্রথম। ৯৬ ক্যাম্প অফিস বানিয়েছি নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে। ভোটারদের মধ্যে প্রচণ্ড উৎসাহ রয়েছে।" মমতা যে অধিকাংশ বুথে ঘুরছেন, তা নিয়ে শুভেন্দু বলেন, "এটা হতাশার প্রকাশ।"

আরও পড়ুন: নিয়ম ভাঙলেন মমতা, দুপুর পর্যন্ত অপেক্ষা না করে সকাল থেকেই ভবানীপুরের রাস্তায়, শুভেন্দু বললেন, ‘ঠেলায় না পড়লে…’

এক সময় তৃণমূলেই ছিলেন শুভেন্দু। মমতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন দীর্ঘ সময়। কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি-তে যোগ দেওয়ার পর মমতার সঙ্গে কার্যত মুখ দেখাদেখি নেই তাঁর। ২০২১ সালে নন্দীগ্রামে মমতাকে হারিয়েছিলেন শুভেন্দু। এবার ফের ভবানীপুরে মুখোমুখি লড়াইয়ে তাঁরা। সেই আবহেই এদিন প্রায় মুখোমুখি এসে পড়েন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget