এক্সপ্লোর

Mamata Banerjee : 'গুলি চালিয়ে বাংলার মানুষ মেরেছিল সেন্ট্রাল ফোর্স' কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়

Panchayat Election : মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'সেন্ট্রাল ফোর্স দিয়ে ইলেকশন হয়েছিল ২০১৩ সালে। কতজন মারা গিয়েছিল ? ৩৯ জন।'

কাকদ্বীপ : হিংসা-মৃত্যুর মনোনয়ন পর্বের শেষে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট (Panchayat Election) করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আর কেন্দ্রীয় বাহিনীর বঙ্গে আসার প্রাক্কালেই তাঁদের তীব্র নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী আক্রমণ শানান কেন্দ্রীয় সরকারকেও। পাশাপাশি, বিধানসভা নির্বাচনে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ভোটারদের মৃত্যুর প্রসঙ্গও উঠে আসে তৃণমূল সুপ্রিমোর কথা।

কাকদ্বীপে তৃণমূলের নবজোয়ার যাত্রার শেষে যোগ দিয়ে বক্তব্য রাখার মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, 'কোচবিহারের শীতলকুচিতে গুলি চালিয়ে চারজন সংখ্যালঘু-রাজবংশী ভাইকে মেরে দিয়েছিল সেন্ট্রাল ফোর্স। গতকালও আমাদের একটি রাজবংশী ঘরের ছেলে গৌতম বর্মনকে বিএসএফ গুলি করে মেরে দিয়েছে বলে খবর পেলাম।'

পাশাপাশি মহিলাদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'পার্লামেন্ট ইলেকশন তো হয়, স্টেট ইলেকশন তো হয়। মা বোনেদের এগিয়ে দিন। মা বোনেরা জোট বাঁধুন। আপনারা আমার শক্তি। নতুন প্রজন্ম আমার শক্তি। একটা লাঠি নিয়ে আসলে, খুন্তি আছে, আলুভাজা তৈরি করে খাইয়ে দেবেন। হাতা আছে, ফ্য়ান ভাত করে খাইয়ে দেবেন। বুঝতে পারছেন আমি কী বলছি ? ভয় পাবেন না তো ?'

২০১৩ সালে রাজ্য নির্বাচন কমিশনার থাকাকালীন পঞ্চায়েত ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী ডেকেছিলেন মীরা পাণ্ডে। ১০ বছর বাদে গ্রাম বাংলা দখলের ভোটে ফের একবার আসছে কেন্দ্রীয় বাহিনী। এবার কলকাতা হাইকোর্টের নির্দেশে। যদিও ২০১৩ সালেও রাজ্যে পঞ্চায়েত ভোট যথেষ্ট রক্তাক্ত হয়েছিল বলেই মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো বলেছেন, 'সেন্ট্রাল ফোর্স দিয়ে ইলেকশন হয়েছিল ২০১৩ সালে। কতজন মারা গিয়েছিল ? ৩৯ জন। ২০০৩ সালে সিপিএমের শাসনে পঞ্চায়েত ভোটে ৭০ জন মারা গিয়েছিল। ২০০৮ সালে ৩৬ জন। মনে রাখবেন, ভুলে যাবেন না।'

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আবহে কেন্দ্রীয় বাহিনী প্রেক্ষিতে মণিপুরের পরিস্থিতিও উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'মণিপুরেও তো গিয়েছে কেন্দ্রীয় বাহিনী কী হয়েছে। মন্ত্রীর বাড়ি পুড়িয়ে দিয়েছে। এদিকে, ৬১ হাজার বুথের মধ্য়ে ২টো অঞ্চলে ঘটনা ঘটেছে। আমাদের ছেলেরা মারা গেছে। তার জন্য় বলে দিল, সব চলে এসো। ঢাল তরোয়াল নিয়ে এসো। কাঁচকলা করবে।' 

আরও পড়ুন- একজন বিধায়কের বড় বড় কথা, নাম না করে নৌশাদকে নিশানা মমতার

সেরা শিরোনাম

Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম

ভিডিও

Birbhum News: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল
Haroa News: বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া! আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক
School Syllabus : রাজ্যে নতুন সরকার আসার পর এবার বদল আসছে মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে | ABP Ananda
Kolkata News : স্কুলে কেন আন্তর্জাতিক দার্শনিক, রাজনীতিবিদদের ছবি? অম্বেডকর, নেতাজির ছবি কোথায়?
Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget