এক্সপ্লোর

Mamata Banerjee : একজন বিধায়কের বড় বড় কথা, নাম না করে নৌশাদকে নিশানা মমতার

Panchayat Election : এনআইএ তদন্তের দাবি ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির। 

কলকাতা : পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) মনোনয়ন ঘিরে বোমা-গুলি-হিংসা-মৃত্যু দেখেছে বাংলা। টানা কয়েকদিন ধরে অশান্ত থেকেছিল ভাঙড় (Bhangar)। আর যে অশান্তির জন্য বিরোধীদের একযোগে নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। পাশাপাশি ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকিকেও (Nawsad Siddique) নাম না করে আক্রমণ শানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'ভাঙড়ের ঘটনায় তৃণমূলের কোনও হাত নেই। বাংলাকে বদনাম করার চেষ্টা হচ্ছে। বিজেপি একটা অপদার্থ দল। ওদিকে সিপিএম যখন ক্ষমতায় ছিল, তখন শুধু মানুষ মেরেছে। এখন বিজেপির থেকে টাকা নিতে হবে, মানুষের প্রাণ কেড়ে নিতে হবে'। যারপরই নাম না করে নৌশাদকে নিশানা করে মমতা বলেন, একজন বিধায়কের বড় বড় কথা। 

তৃণমূল সুপ্রিমো সুর চড়িয়ে বলেন, 'বাম, রাম, শ্যাম আর কিছু গুন্ডাদাম। এই চারটে পার্টি এক হয়ে রোজ গিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলছে। অভিযোগ তুলছে। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই এক বিপুল সংখ্যায় নমিনেশন অন্য কোনও জায়গায় শান্তিপূর্ণভাবে মানুষ দিতে পেরেছে কি না, দেখান। ভাঙড়ের ঘটনা তো কিছু গুণ্ডা করেছে। আমাদের দু'জন সহকর্মী ওখানে মারা গেছে। ভাঙড়ের ঘটনা তৃণমূল সরকার করেনি।'

এদিকে, মুখ্যমন্ত্রীর তাঁকে আক্রমণের পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন আইএসএফ বিধায়ক (ISF MLA) নৌশাদ সিদ্দিকিও। 'সৎ সাহস থাকলে বলুন কে টাকা নিয়েছে? আমাদের সঙ্গে পারছেন না বলে বিজেপি যোগের অভিযোগ করছেন। সুব্রহ্মণ্যম স্বামীকে নবান্নে মালা পরিয়ে স্বাগত জানাতে পারেন। নৌশাদ সিদ্দিকিকে দেখা করার সময়টুকু দেন না। তাহলে কার সঙ্গে বিজেপির যোগ, সবাই বুঝতে পারছে, পাল্টা নৌশাদ সিদ্দিকি।

এদিকে, মনোনয়ন পর্বে অশান্তি নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন নৌশাদ। আইএসএফ বিধায়ক বলেছেন, 'কত মানুষের মৃত্যু হলে, তবে সেই মনোনয়ন আপনার কাছে খারাপ লাগবে ? গণতন্ত্রকামী মানুষের কাছে এটা একটা ভয়ঙ্কর পরিবেশ', এনআইএ তদন্তের দাবি ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির। 

ভাঙড়ে অশান্তির আবহের মাঝেই গত বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নৌশাদ সিদ্দিকি। যদিও তাঁর সঙ্গে দেখা হয়নি মুখ্যমন্ত্রীর। যা নিয়েও চড়েছে রাজনীতির পারদ।      

আরও পড়ুন- সন্ত্রাসের পর থমথমে ভাঙড়, এখনও রাস্তায় পড়ে বোমা ; সার দিয়ে দাঁড়িয়ে পোড়া গাড়ি !

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget