এক্সপ্লোর

Keshiary Panchayat Samiti: ভাঙন বিজেপি শিবিরে, কেশিয়াড়ি পঞ্চায়েতের বোর্ডের রাশ তৃণমূলের হাতে

ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হয়েছিল হয়েছিল ২০১৮-তে। আর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হচ্ছে ২০২১-এ।

অলোক সাঁতরা, পশ্চিম মেদিনীপুর: ৩ বছর পর পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতি গঠিত হতে চলেছে। বোর্ডের রাশ যাচ্ছে তৃণমূলের হাতে। বিজেপিতে ভাঙন ধরিয়েই পঞ্চায়েত সমিতি দখল করতে চলেছে শাসক দল।

ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হয়েছিল হয়েছিল ২০১৮-তে। আর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হচ্ছে ২০২১-এ। দীর্ঘ ৩ বছরের টালবাহানার পর, অবশেষে কাজ শুরু করতে চলেছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতি।

মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ নেওয়ার দিনই, বিজেপি শিবিরে ভাঙন ধরিয়ে কার্যসিদ্ধি করল তৃণমূল। বুধবার পঞ্চায়েত সমিতির তিন বিজেপি সদস্য যোগ দিলেন ঘাসফুল শিবিরে। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ২৫ আসনে কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির ১৩টি আসনে জয়লাভ করে বিজেপি। অন্যদিকে ১২টি আসন পায় তৃণমূল।

কিন্তু, গেরুয়া শিবির সংখ্যাগরিষ্ঠতা পেলেও, বোর্ড গঠন করতে পারেনি তারা। স্থানীয় সূত্রে খবর,  আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, এই যুক্তিতে পঞ্চায়েত সমিতি গঠন স্থগিত করে দেয় প্রশাসন। এই অবস্থায় একপ্রস্থ দলবদল হয়।

গত বছর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন দুই জয়ী পঞ্চায়েত সমিতির সদস্য। ফলে তৃণমূলের সদস্য সংখ্যা ১২ থেকে বেড়ে ১৪ হয়। অর্থাৎ, সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় তারা। সূত্রের খবর, তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে থাকায়, সেইসময় বোর্ডের রাশ নিতে পারেনি তারা। এরপর বুধবার আরও তিন সদস্য দলবদল করায় তৃণমূলের সদস্যা সংখ্যা বেড়ে ১৭ হল। অন্যদিকে, বিজেপির ঝুলিতে রইল মাত্র ৮টি আসন। শাসক দলের তরফে দাবি করা হয়েছে, ১৫ দিনের মধ্যেই কাজ শুরু করবে কেশিয়ারি পঞ্চায়েত সমিতি।

এদিকে বিধানসভা নির্বাচনের ফল বেরোতেই অশান্তি অব্যাহত রাজ্যজুড়ে। গতকাল রাতে পশ্চিম মেদিনীপুরের ডেবরার বালিচক গ্রামে বিজেপির পার্টি অফিসে আগুন লাগে। পুড়ে যায় আসবাব ও নথি। গেরুয়া শিবিরের দাবি, রাজ্যজুড়ে সন্ত্রাস চলছে। তার প্রভাব পড়েছে ডেবরাতেও। তবে পার্টি অফিসে কীভাবে আগুন লেগেছে তা স্পষ্ট নয় বলে বিজেপি নেতৃত্ব জানিয়েছে। বিজেপির তোলা সন্ত্রাসের অভিযোগ নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget