এক্সপ্লোর

Nandigram News: 'বিজেপি থেকে তৃণমূলে এসেই টিকিট পেয়ে গেল', পবিত্র কর নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী হওয়ায় দলত্যাগী তৃণমূলের পঞ্চায়েত সদস্য

West Bengal Assembly Election 2026: নন্দীগ্রামে এবার শুভেন্দু অধিকারীর উল্টোদিকে তৃণমূল প্রার্থী করেছে বিজেপি ছেড়ে আসা পবিত্র করকে। সকালে তৃণমূলে যোগ দিয়ে বিকেলেই টিকিট পেয়েছেন পবিত্র কর।

নন্দীগ্রাম : প্রার্থী তালিকা ঘোষণা হতেই দিকে দিকে ক্ষোভ-বিক্ষোভের ছবি ধরা পড়ছে। পবিত্র করকে প্রার্থী করায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন নন্দীগ্রামে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য দেবাশিস দলপতি। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। প্রার্থী তালিকা ঘোষণা চলছে। এর মধ্যেই কোথাও প্রার্থী পছন্দ না হওয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন কর্মী সমর্থকরা। ভাঙচুর চলছে। তর্কা-তর্কি-বিক্ষোভ চলছে। তো কোথাও শুরু হয়েছে দলবদলের হিড়িক। 

নন্দীগ্রামে এবার শুভেন্দু অধিকারীর উল্টোদিকে তৃণমূল প্রার্থী করেছে বিজেপি ছেড়ে আসা পবিত্র করকে। সকালে তৃণমূলে যোগ দিয়ে বিকেলেই টিকিট পেয়েছেন পবিত্র কর। সেই ক্ষোভে এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন নন্দীগ্রামে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য দেবাশিস দলপতি। দল ছাড়ার পর দেবাশিস বলেছেন, 'বিজেপি থেকে তৃণমূলে যোগ করল পবিত্র কর। উনি এসেই টিকিট পেয়ে গেল।আমরা দীর্ঘদিন লড়াই করে আমাদের কোনও সুযোগ সুবিধা দিচ্ছে না। এই জন্য আমি দল ছাড়ছি।' 

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস নন্দীগ্রাম (১)- এর কোর কমিটির সদস্য শেখ সুফিয়ান বলেছেন, 'অনেক আগে থেকে বিজেপিতে যুক্ত হয়েছে। আমাদের সঙ্গে কোনও যোগাযোগ নেই, বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই রকমই দু'একটা যাবে। দু'একটা গেলে কী হবে দশ-বিশটা আসছে আমাদের দলে।' 

নন্দীগ্রামে পবিত্র কর তৃণমূল প্রার্থী হওয়ার পর থেকেই শোনা গিয়েছে নানা কথা। শোনা যায়, শুভেন্দু অধিকারীর হাত ধরেই বিজেপিতে গিয়েছিলেন তিনি। এবার সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই নন্দীগ্রা থেকে লড়বেন পবিত্র কর। প্রসঙ্গত উল্লেখ্য, শুভেন্দু অধিকারী আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর কেন্দ্র থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন। এর আগে নন্দীগ্রামেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েছিলেন শুভেন্দু অধিকারী। 

এবার পশ্চিবঙ্গে বিধানসভা নির্বাচন ২ দফায়। ২৩ এপ্রিল প্রথম দফা। সেদিন ১৫২ আসনে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ভোট ২৯ এপ্রিল। সেদিন ১৪২ আসনে ভোটগ্রহণ করা হবে। আর ৪ মে হবে ভোটগণনা। ইতিমধ্যেই ২ দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। এখনও বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে ভারতীয় জনতা পার্টির। তৃণমূল ২৯১ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। কংগ্রেস এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি। অন্যদিকে আইএসএফ- এর প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে আজ, ২৩ মার্চ। হুমায়ুন কবীরও তাঁর নতুন দল 'আমজনতা উন্নয়ন পার্টি'- র প্রার্থী তালিকাও ঘোষণা করেছেন। হুমায়ুন নিজেই লড়বেন ২টি বিধানসভা কেন্দ্র থেকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget