এক্সপ্লোর

Nandigram News : এলাকায় এসেও করলেন না দেখা ! দেবাংশুর উপর চটে ক্ষোভ উগরে দিলেন শেখ সুফিয়ান

Sk Sufian Upset Over Debangshu Bhattacharya : দেবাংশুকে স্বাগত জানতে অনুগামীদের নিয়ে অপেক্ষায় ছিলেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান। কিন্তু  তাঁর সঙ্গে দেখা না করেই বেরিয়ে যান তিনি।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: একুশের বিধানসভা ভোটে, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee ) নির্বাচনী এজেন্ট ছিলেন শেখ সুফিয়ান ( Sheikh Sufian )।লোকসভা ভোটের ( Loksabha Elections )  আগে তাঁর গলাতেই শোনা গেল দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভের সুর! যার জেরে প্রশ্ন উঠে গেল, পূর্ব মেদিনীপুরে কি জোরাল হচ্ছে তৃণমূলের গোষ্ঠীকোন্দল? 

সোমবারই প্রথম নিজের নির্বাচনী কেন্দ্র তমলুকে, প্রচারে যান তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তাঁকে স্বাগত জানতে অনুগামীদের নিয়ে অপেক্ষায় ছিলেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান। কিন্তু  তাঁর সঙ্গে দেখা না করেই বেরিয়ে যান দেবাংশু ভট্টাচার্য। তারপরই চটে লাল সুফিয়ান। দলের একাংশের বিরুদ্ধে সরব হন তিনি।  

রবিবার যেদিন ব্রিগেড থেকে তৃণমূল লোকসভা ভোটে ৪২ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে, সেদিনই  নন্দীগ্রামে তৃণমূলের অন্তর্কলহ মাথা চাড়া দিয়ে ওঠে। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল ৫০০ টি সংখ্যা লঘু পরিবার। দলবদলকারীদের মধ্যে রয়েছেন তৃণমূলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের সদস্যও। আর এই ইস্যুতেই শেখ সুফিয়ান দাবি করেন, পঞ্চায়েত নির্বাচনের সময় যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁরা অনেককেই মর্যাদা দেয়নি দল, তার জন্য অনেকেই বিজেপিতে চলে গেছেন।

এরপরে একদিন কাটতে না কাটতেই তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য আসেন সুফিয়ানের এলাকায়। স্বাগত জানতে অনুগামীদের নিয়ে দাঁড়িয়ে রইলেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান। কিন্তু কোথায় দেবাংশু? দেখা না করেই বেরিয়ে যান তৃণমূলের তমলুকের প্রার্থী। এতেই চটে যান নন্দীগ্রামের তৃণমূল নেতা। শেখ সুফিয়ান ক্ষোভ উগরে দেওয়ার পর তাঁর অনুগামীরাও রেগে যান। সোমবার দেবাংশু ভট্টাচার্য আসার আগে, তাঁর নামে দেওয়াল লিখন চলছিল। সেই লেখা বন্ধ করে রং, তুলি ছুড়ে ফেলে দেন সুফিয়ান অনুগামীরা।
রেগে গিয়ে সুফিয়ান বলেন, 'নন্দীগ্রামে যাঁরা নেতৃত্ব দিচ্ছেন তাঁদের সঙ্গে আমাদের ঐক্য হচ্ছে না... তাঁরা পরিকল্পিত ভাবে বিজেপির হাতে ক্ষমতাটা তুলে দিতে চাইছে।' তাঁদের সঙ্গে শুভেন্দুর যোগ আছে বলেও দাবি করেন সুফিয়ান। তিনি আরও বলেন, 'আজকে এত মানুষ দাঁড়াল। দেবাংশুর দোষ নেই। দেবাংশুকে দাঁড়াতে দেয়নি। কারণ জানে যে, এখানে দাঁড়াতে দিলে দেবাংশু হয়তো কথা বলবে বা সুফিয়ান এলে যারা ভোগী মানুষ যারা দলকে ব্যবহার করে ভোগ করছে তাঁদের ক্ষতি হয়ে যাবে।' এই ঘটনা লোকসভা ভোটের আগে তৃণমূলের অস্বস্তি বাড়াবে না তো? সেই প্রশ্ন তুলছেন অনেকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget