এক্সপ্লোর

Narendra Modi Letter : লোকসভা ভোটের আগে 'প্রিয় পরিবার...'কে চিঠি মোদির, ভাসলেন ১০ বছরের সম্পর্কের আবেগে

Narendra Modi Open Letter: দেশবাসীর জন্য একটি খোলা চিঠি লেখেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, দেশের ১৪০ কোটি মানুষই তাঁর পরিবার। সেই সব মানুষের সঙ্গেই জড়িয়ে তাঁর বিশ্বাস, সহযোগিতা এবং সমর্থন।

নয়াদিল্লি : লোকসভা নির্বাচনের ( Loksabha Elections 2024 ) নির্ঘণ্ট প্রকাশের আগে 'আমার প্রিয় পরিবার...'কে খোলা চিঠি দিলেন নরেন্দ্র মোদি ( Narendra Modi )। ১৪০ কোটির দেশবাসীকে জানালেন তাঁর আন্তরিক ধন্যবাদ। কিছুদিন আগে মোদির ( Narendra Modi ) পরিবার নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। মোদিও জবাবে বারবার জানিয়েছেন, আজ প্রত্যেক দেশবাসী নিজেকে মোদির পরিবার বলছে। তাই খোলা চিঠিতে দেশবাসীকে আমার প্রিয় পরিবার বলেই সম্বোধন করেন মোদি।                  

দেশবাসীর জন্য একটি খোলা চিঠি লেখেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, দেশের ১৪০ কোটি মানুষই তাঁর পরিবার। সেই সব মানুষের সঙ্গেই জড়িয়ে তাঁর বিশ্বাস, সহযোগিতা এবং সমর্থন। তিনি লেখেন দেশের মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক ' আমি শব্দে বর্ণনা করতে পারব না।' 

 ১৪০ কোটি নাগরিকের সঙ্গে  তাঁর সম্পর্কে এক দশক পূর্ণ হচ্ছে।  গত ১০ বছর কেন্দ্রে সরকার পরিচালনা করেছেন নরেন্দ্র দামোদরদাস মোদি। সেই  বিরাট কর্মযজ্ঞ সামলাতে গিয়ে যে যে উপলব্ধি হয়েছে তাঁর, তাই চিঠিতে তুলে ধরেছেন  মোদি। মোদির চিঠিতে আবেগের ছোঁয়া। তিনি লেখেন,'আমার এই পরিবারের মানুষদের জীবনে সার্বিক উন্নয়ন আনতেই আমাদের নীতিগুলি প্রণয়ন করা হয়েছে। আমাদের সরকারের প্রতিটি সিদ্ধান্ত গরিব,কৃষক, যুব সম্প্রদায় এবং মহিলাদের জীবনযাপনে পরিবর্তন আনার জন্য গ্রহণ করা হয়েছে। সরকার সবসময় সততার সঙ্গে সেই প্রচেষ্টা চালিয়ে গিয়েছে। ' 

মোদির খোলা চিঠিতে ৩৭০ ধারা প্রত্যাহারের প্রসঙ্গ তুলে ধরা হয়। সেই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোদি সরকারের কঠিন নীতির কথারও উল্লেখ করেছেন মোদি। তাছাড়া  মহিলা সংরক্ষণের বিষয়েও লিখেছেন মোদি। সেই সঙ্গে মানুষকে তিনি ধন্যবাদ জানান, আপনাদের বিশ্বাস এবং সমর্থন পেয়েছি বলেই আমরা ‘জিএসটি’ চালু করতে পেরেছি। মোদির চিঠিতে উল্লেখ করা হয়েছে কাশ্মীরে ৩৭০ ধারার অবলুপ্তির প্রসঙ্গও। সেই সঙ্গে মোদি দেশবাসীকে ধন্যবাদ জানান বিশ্বাস ও সমর্থনের জন্য। 

 এছাড়াও খোলা চিঠিতে মোদি প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে পাকা ঘর করে দেওয়ার উল্লেখ করেন। এছাড়াও জনগণের জন্য বিদ্যুৎ, জল এবং গ্যাসের ব্যবস্থা করেছে মোদি সরকার। সে কথাও স্থান পেয়েছে মোদির চিঠি।  আয়ুষ্মান ভারতের মাধ্যমে মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছে মোদি সরকার। সে-প্রসঙ্গেরও উল্লেখ রয়েছে।  

আরও পড়ুন : 

রাম মন্দিরের উদ্বোধন BJPকে ভোটে বাড়তি ডিভিডেন্ড দেবে? কী বলছে C voter সমীক্ষা?

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget