এক্সপ্লোর

Narendra Modi : আমার একটা কাজ করবেন? বাংলায় এসে দলের কর্মীদের মোদি এই কাজটাই করতে বললেন...

নরেন্দ্র মোদির মুখে এদিন ফের শোনা গেল হিসেব নেওয়ার কথা। অন্যদিকে গণতান্ত্রিকভাবে বদলা নেওয়ার কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ।  

কলকাতা : রবিবার রাজ্যে এসে হাইভোল্টেজ প্রচার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Narendra Modi ) । প্রচারে এসে রাজ্যের দুই প্রান্ত থেকে প্রচারে ঝড় তুললেন নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) । ভয় নয়, ভরসার স্লোগান দিলেন প্রধানমন্ত্রী। পাল্টা দিল্লি দখলের ডাক দিলেন তৃণমূল নেত্রী। নরেন্দ্র মোদির মুখে এদিন ফের শোনা গেল হিসেব নেওয়ার কথা। অন্যদিকে গণতান্ত্রিকভাবে বদলা নেওয়ার কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ।  

সামনেই নববর্ষ । বাঙালির নতুন বছর । এ নিয়ে এদিন শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়, দু'জনেই ।  একইসঙ্গে চলে প্রচার আর ভোট প্রার্থনাও। মোদি এদিন বলেন, '৭০ বছরে আপনারা বামেদের সুযোগ দিয়েছেন, কংগ্রেসকে সুযোগ দিয়েছেন, তৃণমূলকে সুযোগ দিয়েছেন, এবার একটা সুযোগ মোদিকে দিন।  ' এরপর মোদি তাঁর দলের  কর্মীদের বলেন, 'আমার একটা কাজ করবেন? ঘরে ঘরে যাবেন। যেখানেই যাবেন মানুষের সঙ্গে দেখা করবেন, তাদের বলবেন, মোদিজি এসেছিলেন, আর মোদিজি পরিবারের সবাইকে পয়লা বৈশাখের শুভকামনা জানিয়েছেন।' 

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ' নববর্ষ আসছে। নতুন ভোর আসছে। নতুন দিন আসছে। বিজেপিকে বদলা নেবার দিন আসছে, গণতন্ত্রের বাক্সে। তাই মনে রাখবেন এবারের ভোটটা একটু অন্যরকম। যদি আগামীদিন যার ভোটার লিস্টে এখনও নাম আছে, NRC-তে আবার যেন বাদ দিতে না হয় .... এরা বাংলাকে ৩ ভাগ করতে না হয়, এবারের ভোটটা মনে রাখবেন মরণ বাঁচন লড়াই।' 

একুশের বিধানসভা ভোট হোক কিংবা ২৪-এর লোকসভা নির্বাচন, বিজেপিকে দু'হাত ভরে ভোট দিয়েছে উত্তরবঙ্গ। এবারও সেখানে জমি ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির ! রবিবার শিলিগুড়িতে ভোটের প্রচার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগ তুলে নিশানা করলেন তৃণমূলকে। গত বছর প্রবল বৃষ্টি-ধসে বিপর্যস্ত হয় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। সেই সময় কলকাতায় দুর্গোপুজোর কার্নিভাল আয়োজনের প্রসঙ্গ টেনে, এদিন তীব্র আক্রমণ শানিয়েছেন নরেন্দ্র মোদি। এখন দেখার আগামী ২৩ মে কাকে বেছে নেন জনতা জনার্দন। ফল জানা যাবে ৪ মে। 

 

 

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget