এক্সপ্লোর

Mamata Banerjee : বেকারভাতা হবে ৩ হাজার, প্রচুর চাকরি! BJPর ঘোষণার পরই যুবসাথী নিয়ে মমতা বললেন...

ক্ষমতায় এলে, আগামী ৫ বছরে ১ কোটি মানুষের জন্য নতুন চাকরি ও স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ। পাল্টা মমতা বললেন ...

কলকাতা : সংকল্প পত্রে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সুনিশ্চিত না হওয়া পর্যন্ত, প্রতিমাসে ৩ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিল বিজেপি,  যা কার্যত যুবসাথীর দ্বিগুণ।  ক্ষমতায় এলে, আগামী ৫ বছরে ১ কোটি মানুষের জন্য নতুন চাকরি ও স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ। বিজেপির এই ঘোষণার পরই পাল্টা তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের ঘোষণাকে বিশ্বাস করতেই বারণ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ( Mamata Banerjee ) ।

যুবসাথী নিয়ে তৃণমূলনেত্রী

তৃণমূলনেত্রী রবিবার খণ্ডঘোষের সভা  থেকে বললেন, 'যুবসাথী চালু করেছি। বলছে(বিজেপি) ওদের নাকি অনেক টাকা দেবে। এখানে নাকি চাকরি হয় না। আমি বলি, তোমার ডিফেন্সে ক'টা লোক নিয়েছো? খালি আছে। তোমার রেলে গ্যাংম্যান নেই। একটা শূন্যপদ ভর্তি করনি। তুমি বলেছিলে, বছরে ২ কোটি লোকের চাকরি দেবে, একটা চাকরিও দাওনি। আর বাংলায় ২ কোটি লোকের চাকরি আমরা দিয়েছি এবং মনে রাখবেন ৪০% বেকারি কমেছে। এটাই সত্য তথ্য, চ্যালেঞ্জ করে যাচ্ছি। বাংলায় মানুষ গায়ে-গতরে খেটে রোজগার করে, মেয়েরাও অনেক কাজ করে।'

 লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মমতা .... 

এছাড়াও বিজেপি নির্বাচনী ইস্তেহারে, ক্ষমতায় এলে 'লক্ষ্মীর ভাণ্ডারে'র প্রায় দ্বিগুণ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ ও সরকারি বাসে বিনামূল্যে যাত্রার সুবিধাও মিলবে বলে সংকল্প করেছে বিজেপি। ঘোষণার পরই বিজেপিকে খোঁচা দিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেছেন,  টুকলি করে ভিন রাজ্যে মহিলাদের জন্য প্রকল্প! রবিবার খণ্ডঘোষের সভা  থেকে মমতা বললেন, 'আমরা আগেরবারের নির্বাচনে বলেছিলাম 'লক্ষ্মীর ভাণ্ডার' করব। আমরা কিন্তু করে দিয়েছিলাম। আমরা যেটা বলি, আমরা সেটা করি। আর বিজেপি যেটা বলে, সেটা তারা করে না। নির্বাচনের সময় ঘুষ দেয় আর তারপরে ফুস্। কোকিল জন্মায়, কোকিলের বাচ্চা কাকের বাড়িতে। বড় হলে উড়ে যায়। এরা ভোটের সময় আসে, তারপর দেখা নাই। জিজ্ঞাসা করুন, মাননীয় আমোদি-প্রমোদি মন্ত্রীরা, আর ও মোটা ভাই, গ্রামগঞ্জের খবর রাখো?'

ভোটের কথা মাথায় রেখে আগেই ভোট অন অ্যাকাউন্টস-এ 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পে অনুদানের মাত্রা বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 'জেনারেল কাস্টে'র মহিলাদের ভাতা ১ হাজার টাকার জায়গায় আরও ৫০০ টাকা করে বাড়িয়ে দেড় হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে তফশিলি জাতি ও উপজাতি মহিলারা যেখানে মাসে ১ হাজার ২০০ টাকা করে ভাতা পেতেন, সেখানেও ৫০০ টাকা করে বাড়ানো হয়, অর্থাৎ তাঁরা এখন প্রতি মাসে পাচ্ছেন ১ হাজার ৭০০ টাকা করে। এখন বিজেপির প্রতিশ্রুতি শুনে মানুষের মন কোন দিকে যায়, সেটাই দেখার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget