এক্সপ্লোর

Mothabari Incident Update : মোথাবাড়িকাণ্ডে আদালতে চাঞ্চল্যকর দাবি NIA-র, 'বিক্ষোভ চালানোর জন্য আনা হয়েছিল...'

Malda News : মালদার মোথাবাড়িতে বিচারকদের ওপর হামলার ঘটনায় এখনও অবধি ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

কলকাতা : মোথাবাড়িকাণ্ডে (Mothabari Incident) আদালতে চাঞ্চল্যকর দাবি করল NIA (NIA Investigation)। কলকাতায় বিশেষ NIA আদালতে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি দাবি করেছে, 'পরিকল্পনা করেই BDO অফিস থেকে বেরনোর রাস্তা বন্ধ করে রাখা হয়েছিল। রাত ১১.৩০টার পর বাহিনী-সহ পুলিশ যায় বিচারকদের বের করতে। বিক্ষোভ চালিয়ে যাওয়ার জন্য আনা হয়েছিল কয়েকজন ডিলিটেড ভোটারকে। এলাকার বেশ কয়েকজন BLO-কেও আনা হয়েছিল বিক্ষোভের জন্য। হুমকি দিয়ে তাঁদের নিয়ে আসে ISF পঞ্চায়েত সদস্য গোলাম রব্বানি।' এমনই দাবি করল NIA। পাশাপাশি তাদের তরফে আরও দাবি করা হয়েছে, 'BDO অফিসের সামনে দাঁড়িয়ে থেকে বেরনোর পথ আটকান ধৃত কংগ্রেস কর্মী আসিফ শেখ। কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরীর নেতৃত্বে একটি দলও বিক্ষোভে যোগ দিয়েছিল।'

মালদার মোথাবাড়িতে বিচারকদের ওপর হামলার ঘটনায় এখনও অবধি ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্য়ে তৃণমূল-ISF সমর্থক রয়েছে। রয়েছে কংগ্রেসের নেতাও। সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তে নেমে, ৩ জনকে গ্রেফতার করেছে NIA। রবিবার ISF নেতার পর এবার মোথাবাড়িকাণ্ডে কংগ্রেসের ২ নেতাকে গ্রেফতার করেছে তারা। সোমবার NIA-এর হাতে গ্রেফতার ৩ জনকে আদালতে পেশ করা হলে, ধৃত কংগ্রেস নেতা শাহদাত হোসেন দাবি করেন তিনি কিছু করেননি। তাঁর কাছে রাত ১২টা নাগাদ ফোন আসে। তখনই তিনি শোনেন বিচারকদের ওপর হামলা করা হয়েছে। তিনি BDO অফিসের কর্মীদের উদ্ধার করতে যান। আরেক কংগ্রেস নেতা আসিফ শেখ দাবি, মোথাবাড়িকাণ্ডের দিন তিনি সেখানে ছিলেনই না। ISF নেতা গোলাম রব্বানির দাবি, তিনি ১ এপ্রিল ঘটনার দিন দুপুর ১২টা থেকে ২ টো পর্যন্ত ঘটনাস্থলে থাকলেও পরে বাড়ি চলে যান। সব দিক খতিয়ে দেখে ৩ জনকেই ১৮ এপ্রিল পর্যন্ত NIA হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

এই ঘটনা প্রসঙ্গে ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বলেছেন, "ভিডিও ফুটেজ দেখে চিহ্নিতদের গ্রেফতার করুক। আপনারা এদের বলুন রাষ্ট্র বিরোধী। আপনারা দল, ধর্ম দেখবেন না। এরা সমাজ বিরোধী। এরা রাষ্ট্র বিরোধী কাজ করেছে।"

রবিবারই ১১ ঘণ্টা ধরে মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এজেন্সি।

সায়েম চৌধুরী বলেছেন, "বিজেপি এবং তৃণমূল টাকার এপিঠ ওপিঠ এবং RSS একটা সংগঠন দ্বারা পরিচালিত। কেন্দ্রীয় যতগুলো এজেন্সি, সবগুলো পরিচালনা করে বিজেপি। কিন্তু কাল আমার মনে হয়েছে, এই পুরোটা চক্রান্ত, তৃণমূলের প্রার্থী এবং তৃণমূলের নেতৃত্বের জন্যই এই ঘটনাটা ঘটেছে।"

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget