এক্সপ্লোর

Panchayat Election: দুই ভাই দুই দলের প্রার্থী! একইসঙ্গে বাড়ি থেকে বেরোচ্ছেন প্রচারে

North 24 Parganas: পরিবার জানাচ্ছে, রাজনৈতিক লড়াই, কটাক্ষ, বিদ্রূপ- প্রচারে নেমে বাদ নেই কিছুরই। কিন্তু তা রাজনীতির সীমা পেরিয়ে ব্যক্তি জীবনে ঢুকছে না।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েত নির্বাচন এমন একটি ভোট, যেখানে একই পরিবার থেকে একাধিক ব্যক্তি ভোটে দাঁড়ান। কখনও এক দল, কখনও আবার ভিন্ন দল। বাংলায় এমন ছবি নতুন কিছু নয়। যেমন উত্তর ২৪ পরগনার হাবড়ার  দু'নম্বর ব্লকের ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েত। এখানেই মুখোমুখি লড়াইয়ে নেমেছেন দুই ভাই। পঞ্চায়েত নির্বাচনে সেজদা বিজেপির প্রার্থী,ছোট ভাই দাঁড়াচ্ছেন তৃণমূলের হয়ে।

উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া -২ ব্লকে ভুরকুন্ডা পঞ্চায়েতের ৩১ নম্বর বুথে একই বাড়ির দুই ভাই প্রতিদ্বন্দ্বিতা করছেন পঞ্চায়েত নির্বাচনে। সেজ ভাই সুদেব মাটি বিজেপি প্রার্থী এবং ছোট ভাই মহাদেব মাটি তৃণমূলের প্রার্থী। তাহলে কী রাজনৈতিক লড়াই ঘরেও ঢুকে পড়ছে? না- এখানে তেমন ছবি নয়। দুই ভাই একই সঙ্গে বাড়ি থেকে বের হচ্ছেন  প্রচারে। তারপর এলাকায় প্রচার চালাতে চালাতে হঠাৎ রাস্তায় মুখোমুখি হয়ে যাচ্ছেন তাঁরা। পরিবার জানাচ্ছে, রাজনৈতিক লড়াই, কটাক্ষ, বিদ্রূপ- প্রচারে নেমে বাদ নেই কিছুরই। কিন্তু তা রাজনীতির সীমা পেরিয়ে ব্যক্তি জীবনে ঢুকছে না। প্রতিদ্বন্দ্বিতা রয়েছে ঠিকই কিন্তু অশান্তি নেই। 

ছোট ভাই বরাবরই তৃণমূলের বুথের দায়িত্বে ছিলেন। তিনি জানিয়েছেন, এর আগেও তৃণমূল প্রার্থীদের তিনি জিতিয়ে এনেছেন একাধিকবার। তাই দল তাঁকেই এবার প্রার্থী করেছে। জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী ছোট ভাই তৃণমূল প্রার্থী মহাদেব। মহাদেবের সাফ কথা, 'মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কল্যাণে যেসব প্রকল্প এনেছেন আগে কোনওদিন হয়নি সে কারণেই মানুষ তাঁকে আশীর্বাদ করবেন।'

অন্যদিকে বড় ভাই সুদেব জানান তিনিও আগে তৃণমূল করতেন, কিন্তু তৃণমূলের দুর্নীতি-চুরিতে বীতশ্রদ্ধ হয়ে তিনি দলত্যাগ করেছেন। আবাস যোজনায় যাঁরা যোগ্য, তাঁরা ঘর পাননি, যাঁদের প্রয়োজন নেই তাঁরা ঘর পেয়েছেন। এছাড়াও আরও বিভিন্ন দুর্নীতি তিনি মেনে নিতে পারেননি। তাঁর দাবি, 'ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে শক্তিশালী করেছেন এবং রেশন দিয়ে চলেছেন। করোনার সময়ও মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাতেই তিনি মুগ্ধ হয়েছেন এবং বিজেপিতে যোগদান করে প্রার্থী হয়েছেন।' 

স্থানীয় গ্রামবাসীদের একাংশের দাবি, একই পরিবারের দুই প্রার্থী হওয়ায় গ্রামে অশান্তির আশঙ্কা কম। যাঁকে মানুষ যোগ্য বিবেচনা করবেন তাঁকে জয়ী করে কাজ করার সুযোগ দেবেন।

আরও পড়ুন: প্রতিদিন নিয়মিত মধু সেবনে কী কী উপকার হতে পারে আমাদের স্বাস্থ্যের?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget