এক্সপ্লোর

Panchayat Election 2023: বাঁকুড়ায় তৃণমূলের ভাঙন অব্যাহত, ফের শতাধিক কর্মী নাম লেখালেন BJP শিবিরে

Panchayat Election 2023: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে তৃণমূলের ভাঙন অব্যাহত।

প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে (Bankura Gangajalghati) তৃণমূলের ভাঙন অব্যাহত। নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের চৈতন্যপুর গ্রামে তৃণমূলের শতাধিক কর্মী নাম লেখালেন বিজেপি শিবিরে (BJP)। তৃণমূলের প্রার্থী নির্বাচন ও দুর্নীতি নিয়ে সরব হয়েছেন দলত্যাগীরা। যদিও দলবদলকে গুরুত্ব দিতে নারাজ শাসকদল (TMC)। 

মনোনয়ন পর্ব মিটতে না মিটতেই বড়সড় ভাঙন শাসকদলে ৷ দলের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে রবিবার চৈতন্যপুর গ্রামের ২৪০ জন কর্মী তৃণমূল ছেড়ে বিজেপি তে যোগ দেন বলে অভিযোগ ৷ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিল্লেশ্বর সিনহার উপস্থিতিতে তাঁরা তুলে নিলেন বিজেপির পতাকা। পঞ্চায়েত নির্বাচনের তৃণমূলের প্রার্থী চয়ন এবং বিভিন্ন দুর্নীতির বিষয়ে সরব হন দলত্যাগীরা। পঞ্চায়েতের ভোটের একদম মুখে রদবদল ভোটে ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ যদিও এই বিষয়ে গুরুত্ব নিতে নারাজ শাসকদল৷

সম্প্রতি পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে কেষ্টহীন বীরভূমেও তৃণমূলে (TMC) ভাঙন প্রকাশ্যে আসে। সিউড়িতে তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শতাধিক কর্মী। 'তৃণমূলে কাজ করার মতো পরিস্থিতি নেই, দম বন্ধ হয়ে আসছিল'। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন দলত্যাগীরা । যদিও সেবারও গুরুত্ব দিতে নারাজ শাসক দল । কেষ্টবিহীন বীরভূমে (Birbhum) ফের প্রকাশ্যে এসেছিল তৃণমূলের দ্বন্দ্বও।  

উত্তর ২৪ পরগনার অশোকনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নবজোয়ার যাত্রার পরের দিনই তৃণমূলে ভাঙন। হাবড়া (Habra) ২ নম্বর ব্লকে শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের মাটিয়াগাছা এলাকার শতাধিক যুব তৃণমূল কর্মী যোগ দিলেন কংগ্রেসে। অভিষেক জেলায় থাকাকালীন উত্তর ২৪ পরগনায় শাসকদলে ভাঙন ধরায় খুশি কংগ্রেস। দলত্যাগীদের স্বাগত জানিয়েছে তারা। এর ফলে কংগ্রেস শক্তিশালী হবে বলে জানিয়েছেন প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদক অরিজিৎ চক্রবর্তী।

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

অপরদিকে, এর আগে মালদার মানিকচকে তৃণমূলে ভাঙন। কংগ্রেসে যোগ দিয়েছিলেন প্রাক্তন জেলা সহ সভাপতি, জেলা পরিষদ সদস্যা-সহ প্রায় ২০০ জন নেতা, কর্মী। এনায়েতপুরে তৃণমূলত্যাগীদের হাতে দলের পতাকা তুলে দিয়েছিলেন মানিকচকের প্রাক্তন বিধায়ক ও জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মোত্তাকিন আলম। তৃণমূলত্যাগীদের দাবি ছিল, দলে কোণঠাসা করে রাখা হয়েছিল। তাই দুর্নীতিগ্রস্ত দলের সঙ্গ ছাড়তেই কংগ্রেসে যোগদান। এত দুর্নীতি সহ্য করতে পারছিলেন না বলেই তৃণমূলের ভাল লোকেরা তাদের দলে আসছেন বলে কংগ্রেসের দাবি।  

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget