এক্সপ্লোর

Panchayat Election 2023: ''সুড়ঙ্গের শেষে মিলবে আলোর দিশা'', শাহ-সাক্ষাতের পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজ্যপালের

Panchayat Election: গত শনিবার পঞ্চায়েত ভোটের দিন উত্তর ২৪ পরগনার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়ান রাজ্য়পাল। গাড়িতে বসেই শোনেন প্রার্থীদের অভিযোগ।

নয়াদিল্লি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananad Bose)। পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাসের পর দিল্লি গিয়ে অমিত শাহর সঙ্গে দেখা করেছিলেন বাংলার রাজ্যপাল। এরপরই তিনি মন্তব্য করেন, ''সূর্যোদয়ের আগে ঘন অন্ধকার থাকে। শীত থাকলে বসন্ত আসবেই, সুড়ঙ্গের শেষে মিলবে আলোর দিশা।'' এদিন রাজ্যপাল দেখা করার কথা রাষ্ট্রপতির সঙ্গেও। 

উল্লেখ্য, পঞ্চায়েত ভোট শেষ হতেই আচমকা দিল্লি সফরে চলে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত শনিবার পঞ্চায়েত ভোটের দিন উত্তর ২৪ পরগনার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়ান রাজ্য়পাল। গাড়িতে বসেই শোনেন প্রার্থীদের অভিযোগ। আবার রাজনৈতিক সন্ত্রাসে জখম, নির্দল প্রার্থীর সমর্থককে দেখতে হাসপাতালেও পৌঁছে যান তিনি। এই প্রেক্ষাপটে ভোট শেষ হতেই রাজ্যপালের দিল্লি যাত্রা নিয়ে শুরু হয়েছে জল্পনা। মনে করা হচ্ছে, ভোট-সন্ত্রাস নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট দিতে পারেন তিনি।

 গত ৮ জুলাই ভোটের দিন গ্রাউন্ড জিরো থেকে বার্তা দিয়ে রাজ্য়পাল বলেন। সন্ত্রাসের সঙ্গে কোনও আপস নয়। অশান্তির বিরুদ্ধে লড়াই জারি থাকবে। এরপর সকাল থেকে উত্তর ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান সিভি আনন্দ বোস। শোনেন বিরোধীদের অভিযোগ। ভোট সন্ত্রাসে জখম, নির্দল প্রার্থীর সমর্থককে দেখতে যান। 

বেলাগাম সন্ত্রাস, মৃত্য়ুমিছিল, মায়ের কান্না, এই না কি রাজনীতি! আরও একটা ভোট। ফের মায়ের চোখে জল। আর এরইমধ্য়ে ভোট দেখতে পথে রাজ্য়পাল। কখনও গাড়িতে বসেই শুনছেন প্রার্থীদের অভিযোগ, কখনও ভোট সন্ত্রাসে জখম রাজনৈতিক কর্মীকে দেখতে ছুটে যাচ্ছেন হাসপাতালে। 

উল্লেখ্য, রাজ্য়পাল সি ভি আনন্দ বোস এদিন বলেন, 'আমি ফিল্ডে গিয়ে পর্যবেক্ষণ করেছি। আমি মনে করি কোনও লিখিত রিপোর্টের তুলনায় গ্রাউন্ড জিরোর অভিজ্ঞতা সবসময়ই ভাল। এই উদ্বেগের বিষয় নিয়ে আমি প্রশাসনিক সহকর্মীদের কিছু পরামর্শ দেব। ভোটের দিন বুথগুলো সুরক্ষিত, নাকি ভোটাররা আতঙ্কিত, ব্য়ালট বুলেটে পরিণত হচ্ছে কিনা... সেটা বুঝে অ্য়াকশন নেওয়া উচিত।'

শুক্রবারই রাজ্য়পাল জানিয়েছিলেন ভোটের দিন রাস্তায় থাকবেন তিনি।  শনিবার ভোট শুরুর আগে থেকেই রাস্তায় দেখা গেল সিভি আনন্দ বোসকে। ভোটে ভয়ঙ্কর সন্ত্রাস। এদিন সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। তার পৌনে একঘণ্টা আগে, সোয়া ৬টা নাগাদ রাজভবন থেকে রওনা হন রাজ্য়পাল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget