এক্সপ্লোর

Panchayat Election 2023 : রক্তস্নাত পঞ্চায়েত ভোট, প্রতিবাদে কমিশনে প্রতীকী তালা শুভেন্দুর

BJP Leader Warns : একদিকে যখন বাংলার বুথে বুথে তুমুল অশান্তি চলছে, তখন অশান্তি মোকাবিলায় কালীঘাট পর্যন্ত পৌঁছে যাওয়ার হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী

কলকাতা : আদালতের নির্দেশ সত্ত্বেও শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট হল না। বেলাগাম সন্ত্রাসে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। এর  প্রতিবাদে এবার কমিশনে প্রতীকী তালা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর অভিযোগ, কোর্টের ভোট-নির্দেশ মানেনি কমিশন। এই মর্মে মঙ্গলবার তিনি হাইকোর্টে যাবেন বলে জানান। 

হিংসা, হানাহানি, গুলি, বোমা, মৃত্য়ু মিছিল দিয়ে শেষ হল ২০২৩-এর পঞ্চায়েত ভোট। বিরোধীরা দাবি করছে, এটা ভোট নয়, ভোটের নামে প্রহসন। ভোটের ফলে আর যাই হোক, মানুষের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটবে না। উল্টোদিকে, তৃণমূলের দাবি, ২-১টি ঘটনাকে বড় করে দেখিয়ে নিজেদের ব্য়র্থতা লুকনোর চেষ্টা করছে বিরোধীরা।

পঞ্চায়েত ভোটের দিন সন্ত্রাসে কার্যত ত্রস্ত রইল বাংলা। পরপর মৃত্যু, সংঘর্ষ, বোমাবাজি । একদিকে যখন বাংলার বুথে বুথে তুমুল অশান্তি চলছে, তখন অশান্তি মোকাবিলায় কালীঘাট পর্যন্ত পৌঁছে যাওয়ার হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। আরও একবার ৩৫৬ ধারা জারি করার দাবি শোনা যায় বিরোধী দলনেতার মুখে। তিনি বলেন, "এই রাজ্যে মমতাকে যতদিন না প্রাক্তন করে জেলে ঢোকাতে পারছেন, ততদিন কোনও সলিউশন নেই। আর দ্বিতীয় ৩৫৬ অথবা ৩৫৫ করে নির্বাচন।"

কিন্তু, সব চেষ্টা সত্ত্বেও ভোটে বেলাগাম সন্ত্রাস হয়েছে। এই পরিস্থিতিতে কমিশনারকে ফোন করে 'হুমকি' দেন শুভেন্দু। সন্ধে ৬টায় কমিশনের দফতরে গিয়ে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। কত রক্ত চাই বলে রাজ্য নির্বাচন কমিশনারকে হুঁশিয়ারি বিরোধী দলনেতার। সেই মতো কমিশনে প্রতীকী তালাও ঝোলান শুভেন্দু । 

পরে বিরোধী দলনেতা বলেন, "যেহেতু সাংবিধানিক বডি, তাই আমাদের এখানে আসতে হবে। এই নির্বাচনের আউটকাম কী এবং যে সমস্ত ত্রুটি-বিচ্যুতি আছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার দায়িত্ব এরাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির। তাই আমরা সারা দিন মাঠে ময়দানে লড়াই করার পরেও, অসংখ্যা টেলিফোন, কমপ্লেন কারওরই কিছু করতে পারিনি আমরা। অসহায় অবস্থা সবার। তার মধ্যে আমরা এখানে এসে পৌঁছেছি। আমরা কতগুলো নির্দিষ্ট দাবি এখানে করেছি। আমরা মঙ্গলবার উচ্চ আদালতে যাব। এই নির্বাচনে যাদের দায়িত্ব দিয়েছিল বা ভরসা রেখেছিল- এক নম্বর রাজ্য নির্বাচন কমিশন, দুই নম্বর রাজ্য সরকার, সেই আস্থা-ভরসা এঁরা ভেঙেছেন। এই কেসটার নিষ্পত্তি মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চ রেখেছেন এই কারণে, তিনি এঁদের উপ ভরসা করতে পারেননি। আমরা বিজেপির তরফে দাবি জানিয়েছি, উচ্চ আদালতের নির্দেশ ছিল, সিসি টিভি মনিটরিংয়ে পুরো নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। হলফনামা দিয়ে নির্বাচন কমিশনের সচিব মহামান্য আদালতকে লিখিত আশ্বস্ত করেছিলেন, ৯৫ শতাংশ বুথে সিসিটিভি লাগিয়ে দেওয়া হয়েছে বলে।  ৫ শতাংশ জায়গায় সিসি টিভি প্রোভাইড করা যায়নি। ওখানে ভিডিওগ্রাফি করা হয়েছে। কোন বুথে সিসি টিভি, কোন বুথে ভিডিওগ্রাফি...এটা নির্দিষ্ট করা ছিল। আমরা দাবি করেছি, কাল দুপুরের মধ্য়ে সিসি টিভি, ভিডিওগ্রাফি যদি নন-ফাংশনিং থাকে, আর যদি সিসি টিভিতে দেখা যায় ছাপ্পা হয়েছে, বাইরের লোক ঢুকেছে, সেই নির্বাচন কেন্দ্রগুলিতে নির্বাচন বাতিল করে আগামী পরশু দিন বা দরকার হলে গণনার দিন পিছিয়ে মঙ্গলবার নির্বাচন করতে হবে। সেখানে এক সেকশন করে সিএপিএফ রাখতে হবে। দ্বিতীয়ত আমরা বলেছিল, যেখানে সিসি টিভি এবং ভিডিওগ্রাফিতে দেখা গেছে ইলেকশন অফিসাররা যুক্ত, যেমন ডায়মন্ড হারবারে একাধিক বুথে হয়েছে। গতকালই ছাপ মারা হয়েছে। সেই প্রিজাইডিং অফিসার অথবা পোলিং অফিসারকে এফআইআর করতে হবে তাদের বিরুদ্ধে। যদি কেউ দুষ্কর্ম করে থাকে, তাঁদের উইটনেস করতে হবে অথবা এফআইআর করতে হবে। তৃতীয় হচ্ছে, বিজেপি প্রার্থী ভোট শুরুর আগে ঢুকেছেন, পোলিং এজেন্ট দিয়েছেন, কিন্তু যখন ব্যালট বক্স সিল হচ্ছে তখন বিজেপি প্রার্থী বা তাঁর পোলিং এজেন্ট সিলিংয়ের সময় নেই, ধরে নিতে হবে তাঁদের এক-দুঘণ্টা পরে মেরে বের করে দেওয়া হয়েছে। বা, ভয় দেখিয়ে বের করিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রেও নির্বাচন বাতিল করতে হবে।"    

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget