এক্সপ্লোর

Panchayat Election 2023: প্রার্থীদের নথি বিকৃত মামলায় সিবিআই তদন্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ আদালতের

Panchayat Poll 2023: সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। চ্যালেঞ্জ করে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। সেই মামলার শুনানি শেষ হল, রায়দান আগামী সোমবার। 

কলকাতা: আগামী সোমবার পর্যন্ত সিবিআই (CBI) তদন্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। উলুবেড়িয়া ১-এর সিপিএম প্রার্থীদের নথি বিকৃত করার অভিযোগ ওঠে বিডিও-র বিরুদ্ধে। সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। চ্যালেঞ্জ করে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। সেই মামলার শুনানি শেষ হল, রায়দান আগামী সোমবার।

সিবিআই তদন্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ: সীমাহীন অশান্তি, একের পর এক খুন, পাহাড়প্রমাণ অভিযোগের মধ্যেই বুধবার নজিরবিহীন নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পঞ্চায়েত নির্বাচনে নির্বাচনী নথি বিকৃত করার অভিযোগে CBI তদন্তের নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিন্হা। একুশের বিধানসভা ভোট পরবর্তী হিংসায় রাজ্যে তদন্ত চালাচ্ছে সিবিআই। আর তেইশের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বেই সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টকে। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। সেই মামলার শুনানি শেষ হল আজ। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সোমবার পর্যন্ত সিবিআই (CBI) তদন্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হল।

কী অভিযোগ প্রার্থীদের?

সিপিএমের দাবি, মনোনয়নের পর দিন দেখা যায় উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের ৭ জন প্রার্থীর ওবিসি সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না। সেই তালিকায় ছিলেন উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের বহিরা ১ গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী কাশ্মীরা বেগম খান ও ধূলাসিমলা গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী তনুজা বেগম মল্লিক। দু'জনেরই দাবি, তাঁরা কাস্ট সার্টিফিকেট জমা দিয়েছিলেন। সিপিএম প্রার্থী কাশ্মীরার দাবি, চেক লিস্টে দেখেন, প্রথমে তাঁর জমা দেওয়া নথি তালিকায় কাস্ট সার্টিফিকেটের উপর রাইট চিহ্ন দেওয়া হলেও পরে সেটি কাটা হয়েছে। এরপরই, মঙ্গলবার এই দুই সিপিএম প্রার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।                                  

মামলাকারীদের আইনজীবী বুধবার আদালতে সওয়াল করেছিলেন, তাঁদের মনোনয়নপত্র বিকৃত করেছেন উলবেড়িয়া ১ নম্বর ব্লকের বিডিও নীলাদ্রি শেখর দে। যার ফলে স্ক্রুটিনিতে তাঁদের নাম বাদ গেছে। অভিযোগ করা সত্ত্বেও তা গ্রহণ করেননি বিডিও। অভিযোগকারীদের আইনজীবীর বক্তব্য শুনে, ঘটনায় CBI তদন্তের নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিন্হা। তিনি বলেন, যে আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি রাজ্য সরকারি কর্মচারী। তাই রাজ্যের কাছে এই তদন্তের ভার দেওয়া সমীচীন হবে না।              

আরও পড়ুন: Homemade Candle: রং-সুগন্ধের সমাহার, ঘরেই চটজলদি তৈরি মোমবাতি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget