এক্সপ্লোর

Panchayat Election 2023: 'পঞ্চায়েত ভোটের পরই বঙ্কিম ঘোষকে তলব', BJP বিধায়ককে নোটিস CID-র

CID on BJP Leader Bankim Ghosh: কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় সিআইডি স্ক্যানারে বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ।

কলকাতা: বিজেপি বিধায়কের অনুরোধে সাড়া, বঙ্কিম ঘোষকে পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) পরই তলব। মূলত নিয়োগ দুর্নীতি মামলায় যখন জেরবার শাসকদল, এমনই এক পরিস্থিতিতে, কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায়  (AIIMS Kalyani Recruitment Scam) সিআইডি স্ক্যানারে আসেন বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। যদিও এর আগে একাধিক বার বিজেপি বিধায়ককে তলব করে সিআইডি (CID)। তবে ব্যস্ততার কারণ দেখিয়ে পঞ্চায়েত ভোটের পর হাজিরা দিতে পারবেন বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক। 

নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিআইডির স্ক্য়ানারে চাকদার বিজেপি বিধায়ক

কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিআইডির স্ক্য়ানারে চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। তাঁর নদিয়ার বাড়িতে গিয়ে পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের পর এবার বঙ্কিম ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য় তলব করে সিআইডি। মূলত শুক্রবার সকাল ১১টায় বিজেপি বিধায়ককে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এবিষয়ে ফোনে যোগাযোগ করা হলে বঙ্কিম ঘোষ জানিয়েছিলেন,পঞ্চায়েত ভোটের কাজে ব্য়স্ত থাকায় শুক্রবার হাজিরা দিতে পারবেন না। সিআইডিকে সে কথা জানিয়ে দিয়েছেন। এরপরেই 'পঞ্চায়েত ভোটের পরই বঙ্কিম ঘোষকে তলব করা হবে', বিজেপি বিধায়ককে নোটিস সিআইডির। এর আগে বিধায়কের পুত্রবধূকে ২ বার জিজ্ঞাসাবাদ করে সিআইডি।

বিজেপি বিধায়কের বাড়ি গিয়ে তাঁর পুত্রবূধকে জিজ্ঞাসাবাদ করতেই ধরা পড়ে অসঙ্গতি 

কল্যাণী এইমসে বঙ্কিম ঘোষের পুত্রবধূকে বেআইনিভাবে নিয়োগ করা হয় বলে অভিযোগ। হরিণঘাটায় বিজেপি বিধায়কের বাড়ি গিয়ে তাঁর পুত্রবূধকে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়ে বলে সূত্রের দাবি। তাই বঙ্কিম ঘোষকে (Bankim Ghosh) জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ড ঘিরে শোরগোলের মাঝেই কল্যাণী এইমসে বেআইনি নিয়োগের অভিযোগ সামনে আসে। যাতে নাম জড়িয়েছে বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষের ।

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ? 

নীলাদ্রিশেখর দানার পর এবার বঙ্কিম ঘোষ

যাবতীয় অভিযোগের তদন্ত শুরু করছে সিআইডি। ইতিমধ্যেই চার বিজেপি বিধায়ক সহ ৮ জনের নামে এফআইআর (FIR) দায়ের হয়েছে।আগেই বাঁকুড়ার (Bankura) বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। এবার বঙ্কিম ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget