এক্সপ্লোর

Panchayat Election: 'আমার এলাকায় উন্নয়ন হয়েছে, তাই TMC জিতবে', জেলে বসেই জয়ের দাবি জেলবন্দি জীবনের

Panchayat Election 2023: এদিন আদালতে ঢোকার আগে পঞ্চায়েত ভোট নিয়ে প্রশ্নের জবাবে জীবনকৃষ্ণ বলেন, আমার এলাকায় উন্নয়ন হয়েছে, তাই তৃণমূল জিতবে। এমনটাই দাবি তাঁর। 

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে জনতার রায় নিতে ভোটের ময়দানে দাঁড়িয়েছিলেন নির্দল প্রার্থী তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার স্ত্রী। তৃণমূলের টিকিট না পাওয়ায় বড়ঞা পঞ্চায়েত সমিতিতে নির্দল হিসেবে লড়ছেন জীবন-জায়া টগরী সাহা, এমনটাই ছিল খবর। যদিও পরে আদালতে পেশের সময় জীবনকৃষ্ণ সাহা জানিয়েছিলেন তাঁর স্ত্রী প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন। তবে এদিন আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে ঢোকার আগে জীবনকৃষ্ণ জানিয়ে দিলেন জয় পাবে তৃণমূলই। 

এদিন আদালতে ঢোকার আগে পঞ্চায়েত ভোট নিয়ে প্রশ্নের জবাবে জীবনকৃষ্ণ বলেন, আমার এলাকায় উন্নয়ন হয়েছে, তাই তৃণমূল জিতবে। এমনটাই দাবি তাঁর। 

জীবন-প্রসঙ্গ

নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে জীবনকৃষ্ণর। বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই তল্লাশির সময় বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে লুকিয়ে রাখা নথি ভর্তি ২টি ব্যাগ উদ্ধার করে সিবিআই। সিবিআই-এর দাবি, তল্লাশির সময় দুটি মোবাইল ফোন বাড়ির পাশের পুকুরে ফেলে দেন তৃণমূল বিধায়ক। প্রায় তিনদিন ধরে পুকুরের জল ছেঁচে তা উদ্ধার করা হয়। ভোটের ময়দানে সেই জীবনকৃষ্ণের স্ত্রীর লড়াই নির্দল হিসেবে।

এর আগে যদিও জেলবন্দি জীবনকৃষ্ণকে আদালতে তোলার সময় প্রশ্ন করলেও পঞ্চায়েত ভোট নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি। তবে মঙ্গলবার তাঁর বদল ঘটেছে। এদিন জেলবন্দি জীবনের সপাট জবাব, তাঁর এলাকায় যেহেতু ভাল কাজ করেছে তৃণমূল, তাই জয় হবে ঘাসফুল শিবিরেরই।   

আরও পড়ুন, বিশ্বাসের সুযোগ! কথায় ভুলিয়ে, চোখে স্প্রে করে সাধু বেশে ছিনতাই নিউ আলিপুরে

এদিকে, ৪ জুলাই পর্যন্ত ফের জেল হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল বড়ঞার তৃণমূল বিধায়ককে। এর আগে পঞ্চায়েতে নির্দল হিসেবে প্রার্থী হয়েও স্ত্রীর মনোনয়ন প্রত্যাহার হয়। কিছু সমস্যা ছিল, দাবি নিয়োগ দুর্নীতিতে ধৃত জীবনকৃষ্ণের

জীবন-কীর্তি

পুকুরে মোবাইল ফোন ফেলেও কাজ হল না। বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার দুটি মোবাইল ফোন থেকে একশো শতাংশ তথ্য উদ্ধার করা সম্ভব হয়েছে বলে দাবি করল সিবিআই।কেন্দ্রীয় এজেন্সির দাবি, SSC মামলার তদন্ত শুরু হওয়ার পরেই জীবনকৃষ্ণ তাঁর দুটি ফোন থেকে প্রচুর কথোপকথন ও ছবি ডিলিট করে দেন। কিন্তু ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্যে মুছে দেওয়া ডেটার একশো শতাংশই উদ্ধার করা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআইয়ের দাবি, ডেটা রিট্রিভ করে জীবনকৃষ্ণর কাছ থেকে নিয়োগ দুর্নীতির টাকা কোথায় কোথায় পৌঁছেছে, সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ মিলেছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান, এই সমস্ত তথ্য লুকোতেই বাড়িতে তল্লাশি চলাকালীন ফোন দুটি পুকুরে ফেলে দেন জীবনকৃষ্ণ।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?

ভিডিও

Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ
Sunun Mukhyamantri: 'আমরা যদি মেয়ে না হতাম কবেই হয়তো খুন হয়ে যেতাম', বললেন টুম্পা কয়াল
Sunun Mukhyamantri:
Sunun Mukhyamantri: 'মা-বাবার মৃত্যুর অভিযোগ পুলিশকে জানাতে পুলিশ বলেছিল আমরা ভোটে ব্য়স্ত আছি'
Sunun Mukhyamantri: Rudranil Ghosh-র আমলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, 'ব্যান কালচার'কে শেষ করতে পারবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget